...
...
Next Story

White House Lockdown:হোয়াইট হাউসে সাময়িক লকডাউন! ট্রাম্প ছিলেন চত্বরে, আচমকা গাড়ির ধাক্কা সাইনপোস্টে

ভিডিয়োয় দেখা যায়। গাড়িটি ধাক্কা মারার পরই সেখানে গাড়িকে ঘিরে ফেলে সিক্রেট সার্ভিস, মার্কিন গার্ড ট্রুপস।

Published on: Nov 9, 2026, 22:37:36 IST
Advertisement

দিনেদুপুরে আচমকা একটি গাড়ি এসে ধাক্কা মারে মার্কিন যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের লাফায়েত স্কোয়ারের সাইনপোস্টে। রিপোর্ট বলছে, ঘটনার সময় হোয়াইট হাউস চত্বরে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে, গাড়িটি ধাক্কা মারার পরই হোয়াইট হাউসে সাময়িক লকডাউন ঘোষিত হয়।

হোয়াইট হাউসে লকডাউন! ট্রাম্প ছিলেন চত্বরে, আচমকা গাড়ির ধাক্কা সাইনপোস্টে। REUTERS/Aaron Schwartz (REUTERS)
হোয়াইট হাউসে লকডাউন! ট্রাম্প ছিলেন চত্বরে, আচমকা গাড়ির ধাক্কা সাইনপোস্টে। REUTERS/Aaron Schwartz (REUTERS)

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের চত্বর হিসাবে পরিচিত হোয়াইট হাউস। আমেরিকার রাজনৈতিক অলিন্দের অন্যতম তাবড় স্থান এই এলাকা। আর সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থাকা অবস্থাতেই একটি গাড়ি গিয়ে সেখানের সাইনপোস্টে মারে ধাক্কা। ঘটনা ঘিরে মার্কিন নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠছে। ভিডিয়োয় দেখা যায়। গাড়িটি ধাক্কা মারার পরই সেখানে গাড়িকে ঘিরে ফেলে সিক্রেট সার্ভিস, মার্কিন গার্ড ট্রুপস। দেখা যায়, গাড়ির চালক হাতাহাতিতে জড়িয়ে পড়েছেন মার্কিন গার্ড ট্রুপস ও সিক্রেট সার্ভিসের কর্মীরা। এর আগে, রুপোলি রঙের ওই গাড়ি এদিনধাক্কা মারে লাফায়েত স্কোয়ারের উত্তরের দিকে। প্রশ্ন উঠছে, কে এই গাড়ির চালক? তাঁর উদ্দেশ্য কী ?

এদিন স্থানীয় সময় সকাল ১০ টা( ভারতে রাত ৮.৩০) নাগাদ এই ঘটনা ঘটে যায়। এরপরই সিক্রেট সার্ভিস, হোয়াইস হাউসের সকলকে ভিতরে চলে যেতে বলে। সেখান থেকে তাঁদের বের হতে বারণ করা হয়। যে ব্যক্তি এই গাড়ি চালাচ্ছিলেন তাঁকে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, কিছুদিন আগে, হোয়াইট হাউসের সামনে আরও একজনকে গ্রেফতার করা হয়, নাশকতা ঘটানোর সন্দেহে। এদিকে, আজকের গাড়ির ধাক্কার পর হোয়াইট হাউসে আপাতত অস্থায়ী লকডাউন রয়েছে। গোটা বিষয়টির তদন্ত চলছে। স্থানীয় লাফায়েত পার্ক আপাতত বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks