...
...
Next Story

Nitin Nabin: দলের প্রতিষ্ঠার বছরে জন্ম! ৪৫ বছর বয়সে বিজেপির সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন! কে তিনি?

নীতিন নবীন সম্পর্কে কিছু তথ্য একনজরে।

Published on: Dec 14, 2025, 20:10:24 IST
By
Prefer HTon Google
Advertisement

বিহারের মন্ত্রী নীতিন নবীনকে দলের জাতীয় কার্যকরী সভাপতি হিসেবে নিয়োগ করল বিজেপি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এক বিজ্ঞপ্তিতে বলেন, ‘ভারতীয় জনতা পার্টির সংসদীয় বোর্ড বিহার সরকারের মন্ত্রী নীতিন নবনকে অবিলম্বে কার্যকর করার জন্য ভারতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী সভাপতি নিয়োগ করেছে।’ বিহারের মন্ত্রী নীতিন নবীনই এবার জেপি নড্ডার গদিতে বসছেন পদ্মশিবিরের অন্দরে। কে তিনি?

BJP candidate Nitin Nabin shows his ink-marked finger after casting vote during the first phase of the Bihar Assembly elections, in Patna
BJP candidate Nitin Nabin shows his ink-marked finger after casting vote during the first phase of the Bihar Assembly elections, in Patna

নীতিন নবীন সম্পর্কে কিছু তথ্য:-

১৯৮০ সালে জন্মগ্রহ নীতিন নবীন, যে বছর বিজেপি প্রতিষ্ঠিত হয়েছিল, সেই বছরই জন্ম তাঁর। এমনই তথ্য বলছে উইকিপিডিয়া। বর্তমানে ৪৫ বছর বয়সে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়ে দলের সর্বকনিষ্ঠ সভাপতি হতে চলেছেন।

নীতিন নবীন সিনহার জন্ম ২৩শে মে ১৯৮০ সালে বিহারের পাটনায়। তিনি প্রবীণ বিজেপি নেতা এবং প্রাক্তন বিধায়ক নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র। ফলত ছোট থেকেই রাজনৈতিক পরিসরেই তাঁর বেড়ে ওঠা। ২০০৬ সালে তার বাবার মৃত্যুর পর তিনি সক্রিয় নির্বাচনী রাজনীতিতে প্রবেশ করেন। উইকিপিডিয়ার তথ্য বলছে, তিনি ১৯৯৮ সালে দিল্লির সি. এস. কে. এম. পাবলিক স্কুল থেকে তার মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। নবীন ২০০৬ সালে পাটনা পশ্চিম থেকে উপনির্বাচনে তাঁর প্রথম নির্বাচনে জয়লাভ করেন এবং বিহার বিধানসভার সদস্য হন। ২০২৫ সালে নীতিন নবীন বিহারের নীতীশ মন্ত্রিসভারও সদস্য হয়েছেন। এর মাঝের সময় বিহারের মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্বে ছিলেন নবীন। এদিকে বিজেপির জন্যও বিভিন্ন সময়ে নীতিন নবীন গুয়াহাটি ও জম্মু ও কাশ্মীরে কাজ করেছেন।

এল মোদীর শুভেচ্ছা:-

এদিন নীতিন নবীনের জন্য শুভেচ্ছা বার্তা এসেছে নরেন্দ্র মোদীর তরফেও। তিনি বলেন,'কঠোর পরিশ্রমী কার্যকর্তা হিসেবে শ্রী নীতিন নবীনজি নিজেকে স্বতন্ত্র করে তুলেছেন। তিনি একজন তরুণ এবং পরিশ্রমী নেতা, যার সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে এবং বিহারে বিধায়ক এবং মন্ত্রী হিসাবে একাধিকবার তাঁর চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে। মানুষের আশা-আকাঙ্খা পূরণে তিনি নিরলসভাবে কাজ করে গিয়েছেন। তিনি তাঁর নম্র প্রকৃতি এবং কাজের শৈলীর জন্য পরিচিত। আমি আশাবাদী যে তাঁর প্রাণশক্তি ও নিষ্ঠা আগামীদিনে আমাদের দলকে শক্তিশালী করবে। বিজেপির জাতীয় কার্যনির্বাহী সভাপতি হওয়ার জন্য তাঁকে অভিনন্দন।'

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe