নিধি রাজদানের সঙ্গে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ-র দ্বিতীয় বিয়ের খবর সামনে আসতেই তোলপাড় দেশজুড়ে। রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রে এই বিয়ে। ডিভোর্সের মাত্র ৩ মাস পরই নিধি রাজদানের সঙ্গে নিজের চর্চিত প্রেম কাহিনিতে সিলমোহর দিয়েছেন ওমর।

এই বিয়ের পররই আলোচনার কেন্দ্রে তাঁর প্রথম স্ত্রী পায়েল নাথ। চলতি বছরের ৩১ জুলাই সুপ্রিম কোর্টের রায়ে ওমরের সাথে তিন দশকের দাম্পত্যে অবসান ঘটেছিল। রাজপরিবার ও হেভিওয়েট রাজনৈতিক পরিবারের সাথে যুক্ত হওয়া সত্ত্বেও নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে রাখা পায়েল নাথকে চেনেন?
সেনাপরিবারে জন্ম ও শিক্ষা:১৯৭৩ সালের ৬ জুন দিল্লিতে এক প্রভাবশালী ও শিক্ষিত পরিবারে জন্ম গ্রহণ করেন পায়েল নাথ। পায়েলের বাবা ছিলেন প্রয়াত মেজর জেনারেল রাম নাথ। সেনাপ্রধান বাবার চাকরির সূত্রে তাঁর শৈশব কেটেছে দেশের বিভিন্ন সেনা ক্যান্টনমেন্টে। ওবেরয় স্কুলে শিক্ষাজীবন শুরুর পর দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ডিগ্রি সম্পন্ন করেন তিনি।
দিল্লিতে প্রেম থেকে আবদুল্লাহ পরিবারের বধূ:
রাজনীতিতে আসার আগে দিল্লি ওবেরয় হোটেলে মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন ওমর আবদুল্লাহ। সেই হোটেল সংস্থাতেই কর্মরত ছিলেন পায়েল নাথও। কাজের সূত্রে আলাপ ও ঘনিষ্ঠতার পর ১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন দুজন। বিয়ে হলেও পায়েল কখনো স্বামীর হয়ে কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেননি।
বিচ্ছেদ ও স্বনির্ভর বিজনেসওম্যান পায়েল:
{{/usCountry}}বিচ্ছেদ ও স্বনির্ভর বিজনেসওম্যান পায়েল:
{{/usCountry}}দীর্ঘ ১৭ বছর সংসার করার পর ২০১১ সালে ওমর ও পায়ালের মধ্যে দূরত্ব তৈরি হয় এবং তাঁরা আলাদা থাকা শুরু করেন। ওমরের সঙ্গে বিচ্ছেদের পর দুই ছেলে জাহির ও জামির-কে নিয়ে দিল্লিতে নিজের মতো করে জীবনযাপন শুরু করেন পায়েল।
রাজনীতি থেকে দূরে থেকে স্বনির্ভর বিজনেসওম্যান হিসেবে নাম কুড়িয়েছেন পায়েল। মানালির কাছে কূল্লুতে ‘জাইরু ন্যাচারাল’ নামের মিনারেল ওয়াটার প্ল্যান্ট এবং দিল্লিতে একটি নিজস্ব ট্রাভেল সার্ভিস এজেন্সি পরিচালনা করেন তিনি।
রাজনৈতিক গণ্ডি ও গ্ল্যামার জগত থেকে দূরে থেকে তিনি শান্তভাবে নিজের ব্যবসা সম্প্রসারণ ও ব্যক্তিগত জীবন সামলানোতেই মনোনিবেশ করেছেন।