...
...
Next Story

BMC-র প্রথম মহিলা কমিশনার ‘মেট্রো ওম্যান’, কে এই অশ্বিনী ভিদে?

অশ্বিনী ভিদে ১৯৯৫ ব্যাচের আইএএস আধিকারিক। তিনি বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কার্যালয়ে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কর্মরত।

Published on: Mar 31, 2026, 16:33:34 IST
Advertisement

বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)-র ইতিহাসে নতুন অধ্যায়। প্রথমবারের মতো বিএমসি-র কমিশনার পদে নিযুক্ত চলেছেন এক মহিলা। আর এই দায়িত্ব পেলেন ১৯৯৫ ব্যাচের আইএএস অশ্বিনী ভিদে। বর্তমান মুম্বই পুরসভা কমিশনার ভূষণ গাগরানির মেয়াদ ৩১ মার্চ, ২০২৬-এ শেষ হচ্ছে। তারপরেই এই পদে দায়িত্ব গ্রহণ করবেন অশ্বিনী ভিদে।

অশ্বিনী ভিদে (HT_PRINT)
অশ্বিনী ভিদে (HT_PRINT)

গত ১৫ জানুয়ারি বৃহন্মুম্বই পুরসভা এবং মহারাষ্ট্রের ২৮টি পুরসভায় ভোটগ্রহণ হয়। ২২৭ ওয়ার্ডের বৃহন্মুম্বই পুরসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৪টি আসন। বিজেপি ৮৯ এবং একনাথ শিন্ডের শিবসেনা ২৯টিতে জিতেছে। অর্থাৎ দু’দলের মোট আসনসংখ্যা ১১৮, যা ‘জাদুসংখ্যার’ চেয়ে মাত্র চারটি বেশি। আর পুরসভা নির্বাচনের পরেই বিএমসি-র কমিশনার পদে অশ্বিনী ভিদের নিয়োগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এই নির্বাচনে বিজেপি শিবসেনার সমর্থনে প্রথমবারের মতো পুরসভার ক্ষমতায় এসেছে।

কে এই অশ্বিনী ভিদে?

অশ্বিনী ভিদে ১৯৯৫ ব্যাচের আইএএস আধিকারিক। তিনি বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের কার্যালয়ে অতিরিক্ত মুখ্য সচিব হিসেবে কর্মরত। তিনি মুম্বইয়ের প্রশাসনিক মহলে ‘মেট্রো ওম্যান’ হিসেবে ব্যাপকভাবে পরিচিত। সিএমও-তে দায়িত্ব পালনের পাশাপাশি, তিনি মুম্বই মেট্রো রেল কর্পোরেশন (এমএমআরসি)-এর নেতৃত্ব দিচ্ছেন এবং চলমান মেট্রো সম্প্রসারণ কাজের তত্ত্বাবধান করছেন। মুম্বই মেট্রো লাইন ৩ (অ্যাকোয়া লাইন) সম্পন্ন করার ক্ষেত্রে তিনি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এই প্রকল্পে সমুদ্রতীর বরাবর সুড়ঙ্গ খনন, পুরনো ভবনের নিচ দিয়ে পথ তৈরি করা এবং অসংখ্য প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছিল। অশ্বিনী ভিদে ২০১৫ সালের নির্মাণ কাজ শুরু থেকে ২০২৫ সালে জনসাধারণের জন্য এটি খুলে দেওয়া পর্যন্ত প্রকল্পটি পরিচালনা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে মহারাষ্ট্র সরকার মহিলাদের উপর আরও বেশি দায়িত্ব দিচ্ছে। রশ্মি শুক্লা রাজ্যের প্রথম মহিলা ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হন। সুজাতা সোনিক প্রথম মহিলা মুখ্য সচিব হয়েছে। এবার অশ্বিনী ভিদে বিএমসি-র প্রথম মহিলা কমিশনার হয়ে এই তালিকায় যুক্ত হয়েছেন।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe