JD Vance and Umar Zahoor: এককালে আমেরিকার বুকে ৯/১১র হামলা চালানো সন্ত্রাসী ওসামা বিন লাদেনকে যে দেশে খুঁজে পেয়ে নিকেশ করেছিল আমেরিকা, সেই দেশ হল পাকিস্তান। আর পাকিস্তানের সঙ্গে অতি সখ্যতায় মেতেছে ট্রাম্পের নেতৃত্বাধীন আমেরিকা। বহু মিডিয়া রিপোর্ট দাবি করছে, ইরান যুদ্ধের মধ্যস্থতা আলোচনায় সম্ভবত খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মরিয়া হয়ে পাকিস্তানে যেতে পারেন। এদিকে, ইতিমধ্যেই ইরান যুদ্ধের মধ্যস্থতার এক প্রস্থ আলোচনা হয়েছে। আরেক প্রস্থ আলোচনার জন্য আমেরিকা উদগ্রীব! ইতিমধ্যেই পাকিস্তানে কিছুদিন আগে আয়োজিত হয়, ইরান যুদ্ধের মধ্যস্থতা আলোচনা। সেই আলোচনায় যোগ দিতে ইসলামাবাদে পৌঁছন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। আর সেখানে তাঁর সঙ্গে পাকিস্তানের যে প্রতিনিধি দল দেখা করে, তাঁদের মধ্যেই ছিলেন উমর জাহুর! যে উমর জাহুরের সঙ্গে জেডি ভান্সের করমর্দনের দৃশ্য এখন খবরে।

কেন উমর জাহুরের সঙ্গে জেডি ভান্সের করমর্দনের দৃশ্য় খবরে, তা নিয়ে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে, জানা যাক, এই উমর জাহুর কে!
উমর জাহুর হলেন, নরওয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী। যাঁর বিরুদ্ধে ৬০ মিলিয়ন মার্কিন ডলারের প্রতারণার অভিযোগ রয়েছে। নরওয়েতে এই উমর জাহুর মূলত, ওয়ান্টেড! শুধু নরওয়েই নয়। সুইৎজারল্য়ান্ডেও তাঁর কৃত কর্মের জন্য প্রশাসনের স্ক্যানারে রয়েছে এই জাহুর। সেখানে ব্যাঙ্কে জাল স্বাক্ষর, আর ২০ মিলিয়ন মার্কিন ডলারের জালিয়াতির অভিযোগ রয়েছে জাহুরের বিরুদ্ধে। এদিকে, আবার পাকিস্তান উমর জাহুরকে ‘হিলাল-এ ইমতিয়াজ’ পুরস্কারে ভূষিত করেছে! এই পুরস্কার মূলত, পাকিস্তানে দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান! পাকিস্তানে বহু বিদেশি বিনিয়োগ আনার জন্য এই পুরস্কার জাহুরকে দেওয়া হয়। পাকিস্তানের অন্দরের রাজনীতিতে জাহুকে ঘিরে আরও একটি 'অঙ্ক' রয়েছে! পাকিস্তানে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দুর্নীতি মামলায় গরাদের পিছনে পাঠানোর নেপথ্যের মূল হুিইসেলব্লোয়ার (সরব হওয়া ব্যক্তি) জাহুর।
এহেন উমর জাহুর পাকিস্তানে, আমেরিকার অফিসারদের সঙ্গে দাঁড়িয়েছিলেন, যেদিন জেডি ভান্স প্রথম মধ্যস্থতা আলোচনায় পাকিস্তানে পা রাখেন সেদিন! এক ভিডিয়ো সদ্য ভান্স ও জাহুরের করমর্দনের দৃশ্য বন্দি করেছে। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নরওয়ের ওয়ান্টেড হিসাবে থাকা জাহুরের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের করমর্দন, বেশ কিছু প্রশ্ন তুলছে, মার্কিনি নীতি নিয়ে।
{{/usCountry}}এহেন উমর জাহুর পাকিস্তানে, আমেরিকার অফিসারদের সঙ্গে দাঁড়িয়েছিলেন, যেদিন জেডি ভান্স প্রথম মধ্যস্থতা আলোচনায় পাকিস্তানে পা রাখেন সেদিন! এক ভিডিয়ো সদ্য ভান্স ও জাহুরের করমর্দনের দৃশ্য বন্দি করেছে। আর তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নরওয়ের ওয়ান্টেড হিসাবে থাকা জাহুরের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্টের করমর্দন, বেশ কিছু প্রশ্ন তুলছে, মার্কিনি নীতি নিয়ে।
{{/usCountry}}নরওয়ের সংবাদপত্র ভেরডেন্স গ্যাং (ভিজি)-এর তথ্যমতে, ভান্স ইসলামাবাদে অবতরণের পর মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে এক ব্যক্তির সাথে পরিচয় করিয়ে দেন, যাকে উমর ফারুক জহুর নামে শনাক্ত করা হয়েছে। তিনি পাকিস্তানি বংশোদ্ভূত একজন ব্যবসায়ী এবং বর্তমানে দুবাইতে বসবাস করছেন।