...
...
Next Story

Kerala Election Result: ঈশ্বরের আপন দেশে কুর্সিতে কে? কংগ্রেসের পালে হাওয়া, মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিস্ফোরক থারুর

Kerala Election Result: ইউডিএফ বা ইউনাইডেট ডেমোক্র্যাটিক ফ্রন্টে কংগ্রেস ছাড়াও রয়েছে মুসলিম লিগ, কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (জেকব) এবং আরএসপি (রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি)। স্বভাবতই কংগ্রেসের নেতাই মুখ্যমন্ত্রী হতে চলেছেন তা স্পষ্ট।

Published on: May 4, 2026, 17:19:52 IST
Advertisement

Kerala Election Result: ঈশ্বরের আপন দেশে কেরলের কুর্সিতে কে বসবে, তা আগামী কয়েক ঘন্টার মধ্যেই স্পষ্ট হয়ে যাবে। ১৪০ আসনের কেরলে ম্যাজিক ফিগার ৭১। ইতিমধ্যে ভোট গণনায় কংগ্রেসের নেতৃত্বাধীন জোট ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ) বড় ধরনের জয়ের দিকে এগিয়ে যাওয়ায় রাজ্যজুড়ে পরিবর্তনের হাওয়া বইছে। বেলা যত গড়াচ্ছে তত বেশি করে পিছিয়ে পড়ছে বাম জোট এলডিএফ। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নিজের মুখ্যমন্ত্রী পরিচয় মুছে ফেলেছেন পিনারাই বিজয়ন। এই অবস্থায় প্রশ্ন উঠছে দক্ষিণের রাজ্যে পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন? এই বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ শশী থারুর।

ঈশ্বরের আপন দেশে কুর্সিতে কে? (PTI)
ঈশ্বরের আপন দেশে কুর্সিতে কে? (PTI)

সোমবার গণনার প্রাথমিক প্রবণতায় ইউডিএফ জোট বিপুল ব্যবধানে এগিয়ে থাকার পর এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে কংগ্রেসের প্রভাবশালী নেতা শশী থারুর তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিরুঅনন্তপুরমের সাংসদ বলেন, 'শাসক জোটের মন্ত্রী-বিধায়করা ব্যক্তিগতভাবে জনপ্রিয় হলেও পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন। সাধারণ মানুষ তাঁদের বিরুদ্ধে ভোট দিয়েছেন কারণ তারা জানেন যে তাঁদের ভোট দেওয়ার অর্থ হবে অপশাসনের ধারাবাহিকতা। ভোটাররা মানসিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন।' কংগ্রেস সাংসদ আরও বলেন, 'প্রত্যাশার চেয়েও ভালো ফল হয়েছে। আমাদের এখানে একটি স্বস্তিদায়ক সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করা উচিত।'

শশী থারুর এই জয়কে ‘ঐতিহাসিক’ হিসেবে অভিহিত করে বলেছেন, ইউডিএফ বর্তমানে ৯৯টি আসনে এগিয়ে রয়েছে, যা দীর্ঘ সময় পর দলটির জন্য একটি অভূতপূর্ব সাফল্য। গণনার অর্ধেক রাউন্ডও শেষ না হওয়ায় তিনি চূড়ান্ত ঘোষণার জন্য আরও কিছু সময় অপেক্ষা করার কথা বললেও এই ধারা অব্যাহত থাকবে বলে দৃঢ় আশাবাদী। ইউডিএফ বা ইউনাইডেট ডেমোক্র্যাটিক ফ্রন্টে কংগ্রেস ছাড়াও রয়েছে মুসলিম লিগ, কেরল কংগ্রেস (জোসেফ), কেরল কংগ্রেস (জেকব) এবং আরএসপি (রেভোলিউশনারি সোশালিস্ট পার্টি)। স্বভাবতই কংগ্রেসের নেতাই মুখ্যমন্ত্রী হতে চলেছেন তা স্পষ্ট। আর ওই গণণার আগেই কেরলে কংগ্রেসের কে মুখ্যমন্ত্রী হবেন, তা নিয়ে মুখ খুলেছেন শশী থারুর। তিনি বলেন, 'সত্যি বলতে এই বিষয়ে আমার কোনও ধারণা নেই। কারণ আমাদের দলের নিয়ম হল, ভোটের ফল প্রকাশের পর কংগ্রেস সভাপতি বা তাঁর পাঠানো দূত নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে কথা বলবেন। সবশেষে হাইকমান্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।' তিনি আরও বলেন, 'আনন্দের কথা হল আমাদের দলে প্রতিভার অভাব নেই।'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe