...
...
Next Story

১৪.২ কেজি আর নয়! এবার মিলবে অর্ধেক ভর্তি গ্যাস সিলিন্ডার? শঙ্কায় গ্রাহক-ডিলাররা

সূত্রের খবর, বর্তমানে গৃহস্থের সিলিন্ডারে ১৪.২ কেজি গ্যাস থাকে। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে সিলিন্ডারগুলিতে ৭ বা ১০ কেজি গ্যাস ভরা হবে।

Published on: Mar 23, 2026, 15:39:14 IST
Advertisement

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে তেল ও গ্যাসের সঙ্কটে ভুগছে গোটা বিশ্ব। ইরান, ইজরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে। এই সংঘাতের সবচেয়ে বড় প্রভাব পড়েছে হরমুজ প্রণালীর ওপর-একটি সংকীর্ণ সামুদ্রিক পথ, যার মধ্য দিয়ে বিশ্বের ২০ শতাংশ তেল ও গ্যাস পরিবাহিত হয়। ভারতেও গ্যাস সরবরাহে ব্যাপক প্রভাব পড়েছে। নিকট ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির তেমন কোনও উন্নতির সম্ভাবনা না থাকায় এলপিজি নিয়ে নতুন ধরনের পরিকল্পনা করতে চলেছে রাষ্ট্রীয় তেল বিপণন সংস্থাগুলি। এই পরিকল্পনার উদ্দেশ্য হল জ্বালানি সংরক্ষণ করা এবং একই সঙ্গে সাধারণ মানুষকে ভোগান্তির হাত থেকে রক্ষা করা।

এবার মিলবে অর্ধেক ভর্তি গ্যাস সিলিন্ডার? (Hindustan Times)
এবার মিলবে অর্ধেক ভর্তি গ্যাস সিলিন্ডার? (Hindustan Times)

যুদ্ধ আবহে ভারতে এলপিজি সিলিন্ডার নিয়ে এক নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, বর্তমানে গৃহস্থের সিলিন্ডারে ১৪.২ কেজি গ্যাস থাকে। পরিস্থিতি ক্রমশ খারাপ হতে থাকলে সিলিন্ডারগুলিতে ৭ বা ১০ কেজি গ্যাস ভরা হবে। এ বিষয়ে কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রক এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে প্রাথমিক পর্যায়ের আলোচনা হয়ে গিয়েছে বলেই খবর। তবে কর্মকর্তারা বলেছেন, হরমুজ প্রণালীর বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই বিষয়টি বিবেচনা করা হচ্ছে। 'ন্যায্য বণ্টন নিশ্চিত করতে, ঘাটতি রোধ করতে এবং কালোবাজারি কমাতে কয়েকটি বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা চলছে।' তেল বিপণন সংস্থাগুলির একটি সূত্র জানিয়েছে, গৃহস্থের সিলিন্ডারে এলপিজির ব্যবহার কমানো এই পদক্ষেপগুলির মধ্যে অন্যতম। তবে গ্রাহকরা এই খবরে অসন্তুষ্ট। এই প্রসঙ্গে তারাতলার গৌরব সাক্সেনা বলেন, 'আমাদের বাড়িতে একটা সিলিন্ডার ১৫ দিন চলে। তাহলে একটা ১০ কেজি বা ৭ কেজির সিলিন্ডার ৭ থেকে ৯ দিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আবার আগের ডেলিভারির তারিখ থেকে ২৫ দিনের আগে সিলিন্ডার বুক করা যায় না। রান্না কী করে হবে?'

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe