চকচকে রুপোলী রঙ, আর লালচে আভা, কানকো টিপে মাছ কেনা বাঙালির কাছে, ইলিশের এই রূপই মনমুগ্ধকর!আর বিশেষ দিনগুলোতে বাংলার ঘরে, সরষের সঙ্গে ইলিশের দোসর, কিম্বা নিদেন পক্ষে ইলিশের কালো জিরে দিয়ে বেগুন ঝোল, বাঙালির রসনার তৃপ্তিতে আলাদা মাত্রা আনে। দুর্গা পুজো হোক বা অন্য কোনও পার্বন, ইলিশের ফ্যানক্লাবে যাঁরা রয়েছেন, তাঁরা উৎসবের দিনগুলিতে ইলিশের দিকে তো তাকিয়ে থাকেনই! আর সেই ইলিশ যদি হয় সোজা পদ্মার, তাহলে তো কথাই নেই! সেই বাংলাদেশের ইলিশ এবার তারেক রহমানের জমানায় কি ভারতে আসছে? প্রশ্ন যায় বাংলাদেশের মৎস্যমন্ত্রীর কাছে। তার জবাবে তিনি জানান, এই সিদ্ধান্ত ঠিক কার ওপর নির্ভর করছে!

দিন দিন লাফিয়ে বাড়ছে বাঙালির শখের ইলিশের দাম। ইচ্ছে থাকলেও, অনেক সময়ই নাগালের বাইরে চলে যায় এই রুপোলী শস্যের দাম। তাই নিয়ে বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, ইলিশের সরবরাহ বাড়লে দাম কমবে। এই বিষয়ে সেদেশ সচেষ্ট বলেও তিনি তারেক সরকারের নেতৃত্বাধীন সরকারের নানান উদ্যোগের কথা জানিয়েছেন। বাংলাদেশের সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ইলিশ বিষয়ে সাংবাদিকদের নানান প্রশ্নের উত্তর দেন। এরইসঙ্গে তিনি বলেন,'কিছু কিছু সময়, ভারতে যখন পুজো হয়.. ওনারাও বাঙালি… স্বাভাবিক আপনার যদি ইলিশের প্রতি দুর্বলতা থাকে (বলতে গিয়ে হেসে ফেলেন মন্ত্রী)… একই বাঙালি তো, একই জিন…. তো ওনাদেরও দুর্বলতা রয়েছে, ওটা সৌজন্যমূলক। সেটা সরকার থেকে সরকারের (সম্পর্কের প্রেক্ষাপটে) কিছু পণ্য যায়। ওটা ওই রকম কোনও রপ্তানি নয়।' এরপরই প্রশ্ন যায় যে, বাংলাদেশ কি এবার তারেক রহমানের জমানায় ভারতে ইলিশ মাছ পাঠাবে! তার উত্তরে বাংলাদেশের মৎস্যমন্ত্রী বলেন, ' এই সাবজেক্ট টা… যদি পাঠায় তাহলে, বিষয়টি সরকারের প্রধানের (প্রধানমন্ত্রীর), তবে আমি সরকার প্রধান নই, আমি মৎস্যমন্ত্রকের।'
উল্লেখ্য, সামনেই দুই বাংলায় পালিত হতে চলেছে নববর্ষের উদযাপন। ১৫ এপ্রিল ২০২৬-এ পয়লা বৈশাখ ঘিরে উদযাপনে মাততে চলেছে এপার ও ওপার বাংলা। এরপর বর্ষা মানেই, দুই বাংলা জুড়ে ইলিশের অপেক্ষা! পরবর্তীতে দুর্গাপুজোর সময়, বাংলায় বাংলাদেশি ইলিশের জন্য বেশ কিছুটা অপেক্ষা থাকে।
{{/usCountry}}উল্লেখ্য, সামনেই দুই বাংলায় পালিত হতে চলেছে নববর্ষের উদযাপন। ১৫ এপ্রিল ২০২৬-এ পয়লা বৈশাখ ঘিরে উদযাপনে মাততে চলেছে এপার ও ওপার বাংলা। এরপর বর্ষা মানেই, দুই বাংলা জুড়ে ইলিশের অপেক্ষা! পরবর্তীতে দুর্গাপুজোর সময়, বাংলায় বাংলাদেশি ইলিশের জন্য বেশ কিছুটা অপেক্ষা থাকে।
{{/usCountry}}