...
...
Next Story

দেশে ফিরবে নেতাজির চিতাভস্ম? কন্যা অনিতার মামলায় কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট

Supreme Court : দীর্ঘদিন ধরেই নেতাজির পরিবারের একাংশ রেনকোজি মন্দিরে থাকা দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। অনিতা বোসের অবস্থান অবশ্য এ বিষয়ে স্পষ্ট। তাঁর বিশ্বাস, মন্দিরে সংরক্ষিত চিতাভস্ম তাঁর বাবারই।

Published on: Aug 11, 2026, 21:00:50 IST
Advertisement

Supreme Court : ‘নির্বাসন’-কেই সবচেয়ে বেশি ভয় পেতেন তিনি। অথচ স্বাধীন ভারতের সেই বীর সংগ্রামীর চিতাভস্ম আজ আট দশক ধরে ভিনদেশের এক মন্দিরে ‘নির্বাসিত!’ তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু (Netaji Subhash Chandra Bose)। কেন্দ্রীয় সরকারের কাছে বারবার অনুরোধের পর এবার জাপানের রেনকোজি মন্দির থেকে তাঁর চিতাভস্ম দেশে ফিরিয়ে এনে শেষকৃত্য সম্পন্ন করার আর্জিতে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হলেন কন্যা অনিতা বসু পাফ (Anita Bose Pfaff)। তাঁর আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ।

দেশে ফিরবে নেতাজির চিতাভস্ম? কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট
দেশে ফিরবে নেতাজির চিতাভস্ম? কেন্দ্রের বক্তব্য জানতে চাইল সুপ্রিম কোর্ট

দীর্ঘদিন ধরেই নেতাজির পরিবারের একাংশ রেনকোজি মন্দিরে থাকা দেহাবশেষ ভারতে ফিরিয়ে আনার দাবি জানিয়ে আসছে। অনিতা বোসের অবস্থান অবশ্য এ বিষয়ে স্পষ্ট। তাঁর বিশ্বাস, মন্দিরে সংরক্ষিত চিতাভস্ম তাঁর বাবারই। তাই ভারতের মাটিতে যথাযথ মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন করার জন্য সেই দেহাবশেষ দেশে ফিরিয়ে আনার প্রয়োজন রয়েছে। এই মর্মে সুপ্রিম করতে আবেদন করেছেন নেতাজি-কন্যা। মঙ্গলবার শীর্ষ আদালতে অনিতা বসুর হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অভিষেক মনু সিংভি। তিনি বলেন, জাপান থেকে নেতাজির নিয়ে এসে ভারতে শেষকৃত্য সম্পন্ন করতে চান তাঁর কন্যা। তাঁর সওয়াল শোনার পরই প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই ইস্যুতে কেন্দ্রের অবস্থান জানতে চেয়ে নোটিস জারি করেছে।

দীর্ঘদিন ধরেই বাবার চিতাভস্ম মাতৃভূমিতে ফেরানোর আর্জি জানিয়ে আসছেন অনিতা বসু। প্রতি বছর ২৩ জানুয়ারি নেতাজির জন্মজয়ন্তীতেও তিনি এই আবেদন করেন। চলতি বছরে জার্মানি থেকে অনিতা বসু আক্ষেপ প্রকাশ করে লিখেছিলেন, ভারত স্বাধীন হওয়ার ৭৮ বছর পরেও সুভাষচন্দ্র বসুর পার্থিব অবশেষ দেশে ফেরানো সম্ভব হয়নি। তা এখনও 'নির্বাসিত' অবস্থায় রয়েছে। তিনি মনে করিয়ে দেন, সে সময় টোকিওয় বসবাসকারী ভারতীয়দের অনুরোধে রেনকোজি মন্দিরের প্রধান পুরোহিত নেতাজির চিতাভস্ম ‘কয়েক মাসের জন্য’ সংরক্ষণ করতে রাজি হয়েছিলেন। কিন্তু দেখতে দেখতে ৮০ বছরেরও বেশি সময় অতিক্রান্ত।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe