...
...
Next Story

Left Vote 2026 Kerala Election: প্রায় ৫০ বছরে এই প্রথম! দেশে কোনও রাজ্যে CMর কুর্সিতে নেই বামেরা, বাংলায় ফলাফল..

Kerala Assembly Election 2026:শেষ খবর পাওয়া পর্যন্ত কেরলে ৩৫ আসনে এগিয়ে বামেরা। বহুকাল ধরে বামেদের লাল দুর্গ হিসাবে থাকা কেরলে চলতি বছরের বিধানসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এখনও পর্যন্ত ৮৯ আসনে এগিয়ে থেকে, কার্যত সরকার গড়ার মুখে রয়েছে।

Published on: May 4, 2026, 17:10:28 IST
Advertisement

কেরলের ১৪০ আসনের বিধানসভার ভোটে বাম নেতৃত্বাধীন এলডিএফ জোট শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৫ আসনে এগিয়ে। বহুকাল ধরে বামেদের লাল দুর্গ হিসাবে থাকা কেরলে চলতি বছরের বিধানসভা ভোটে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ এখনও পর্যন্ত ৮৯ আসনে এগিয়ে থেকে, কার্যত সরকার গড়ার মুখে রয়েছে। এতকাল বামেদের দখলে থাকা কেরলে চলতি ভোটে বিভিন্ন এলাকায় এগিয়ে রয়েছে বিজেপিও। কেরলে সিপিআইএম নেতা পিনারাই বিজয়নের নেতৃত্বাধীন বামেদের এই সরকার পতন, কার্যত গোটা ভারতের নিরিখেও বাম রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ঘটনা। কেরলে বাম সরকার পতনের সঙ্গে সঙ্গেই ভারতে ৫০ বছর পর এই প্রথমবার কোনও রাজ্যে বাম সরকারের অস্তিত্ব আর রইল না!

কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন. (PTI File) (HT_PRINT)
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন. (PTI File) (HT_PRINT)

একটু পিছনের দিকে তাকালে দেখা যাবে, দেশের মধ্যে পশ্চিমবঙ্গেই দীর্ঘ সময় ধরে বাস শাসন ছিল। ১৯৭৭ সালে প্রথমবার বাংলার বুকে বামেরা সরকার গড়ে। জ্যোতি বসুর নেতৃত্বে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে আসে বামেরা। সিপিআইএমের নেতৃত্বাধীন বাম আমল শুরু হয় রাজ্যে। সেই বামেরা এবার ২০২৬ সালের ভোটে এখনও পর্যন্ত একটি আসনে এগিয়ে। ডোমকল কেন্দ্রে এগিয়ে বামেরা। অন্যদিকে, বাম জোটের আইএসএফ-র নৌশাদ সিদ্দিকি ভাঙড়ে দাপট ধরে রেখেছেন। যদিও এর আগের ২০২১ সালের বিধানসভা ভোটে রাজ্যে বামেরা শূন্য আসনে গিয়ে ঠেকেছিল। সেই জায়গা থেকে ২০২৬ সালের ভোট বাংলার বাম রাজনীতির জন্য বেশ তাৎপর্যবাহী ঘটনা।

২০২৬ সালে কেরলের বিধানসভা ভোটও বাম রাজনীতির ক্ষেত্রে বেশ তাৎপর্যবাহী ঘটনা। কেরলে ২০১৬ সালে পিনারাই বিজয়নের নেতৃত্বে বামেরা শাসনে আসে। তার ১০ বছর পরই কেরলে বামেদের পতন হল। এর আগে, ১৯৭৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে রাজত্ব করেছে বামেরা। ১৯৯৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বামেরা ত্রিপুরাও শাসন করেছিল। তবে ২০১৮ সালে সেখানে বিধানসভা ভোটে জয়ী হয় বিজেপি। কেরলে বাম সরকারের পতনের সঙ্গে সঙ্গে এবার গোটা ভারতে আর কোনও রাজ্যে বামেরা থাকছে না মুখ্যমন্ত্রীর আসনে। যা ভারতীয় রাজনীতির ট্রেন্ডের দিক থেকে একটি বিশেষ তাৎপর্যপূর্ণ ঘটনা। এদিকে, বিধানসভা থেকে চোখ সরিয়ে ২০০৯ সালের লোকসভা ভোটের দিকে তাকালে দেখা যাবে, সেখানেও বামেরা বেশ কিছুটা পতনের মুখোমুখি হয়। সেই জায়গা থেকে ভারতে বাম রাজনীতি ঘিরে ২০২৬র ভোট বহু জল্পনা, প্রশ্ন সামনে রাখছে।

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe