Mumbai local train: মুম্বইয়ের লোকাল ট্রেনে ভয়াবহ ঘটনা। সহযাত্রীর 'অশালীন স্পর্শের' প্রতিবাদ করায় চলন্ত লোকাল ট্রেন থেকে এক তরুণীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এই মর্মান্তিক ঘটনায় চলন্ত ট্রেনের চাকার তলায় পড়ে নিজের বাঁ হাত হারিয়েছেন ওই তরুণী। এ ছাড়া তাঁর মাথায় ১৬টি সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় প্রশ্ন উঠছে মুম্বইয়ের লোকাল ট্রেনে মহিলাদের নিরাপত্তা নিয়ে।

অভিযোগ অনুযায়ী, ওই তরুণী বোরিভালি (Borivali) থেকে বিরারগামী (Virar) লোকাল ট্রেনে উঠেছিলেন। ট্রেনটি যখন নাইগাঁও (Naigaon) স্টেশনের দিকে যাচ্ছিল সেই সময় অভিযুক্ত ব্যক্তি তাঁকে অনবরত অসদুপায়ে স্পর্শ করতে থাকে। তীব্র প্রতিবাদ জানিয়ে ওই তরুণী চটি ছুড়ে মারলে বচসা চরম রূপ নেয়। উপস্থিত অন্য যাত্রীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও অভিযুক্ত কটূক্তি ও পাল্টা আক্রমণ চালায়। নাইগাঁও স্টেশনে পৌঁছনোর পর বিবাদ অব্যাহত থাকে এবং অভিযুক্ত তরুণীকে ধাক্কা দিলে তিনি দুটি বগির মাঝের ফাঁকা জায়গায় পড়ে যান। ট্রেন ছেড়ে দিলে চাকার নিচে তাঁর বাঁ হাতটি কনুইয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনার পর এক পুলিশকর্মী ও কয়েকজন যাত্রী মিলে তাঁকে উদ্ধার করে প্ল্যাটফর্মে তোলেন। অন্যদিকে, পরিস্থিতির সুযোগ নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। পরে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে গ্রেফতার করে পুলিশ।
বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি বলে জানা গিয়েছে। হাসপাতালের বিছানায় শুয়ে সংবাদমাধ্যম এনডিটিভি-কে তরুণী জানান, বোরিভলি থেকে নাইগাঁও যাওয়ার পথেই ওই ব্যক্তি তাঁকে অশালীন ভাবে স্পর্শ করতে শুরু করেন। প্রতিবাদ করার পরেও থামেননি। এমনকী ট্রেন থেকে নামার পরেও হেনস্থা চালিয়ে যান বলে অভিযোগ। তিনি ওই ব্যক্তিকে প্রশ্ন করেছিলেন, ‘বাড়িতে মা-বোন নেই?’ কিন্তু তাতেও কোনও লাভ হয়নি। পরে চটি দিয়ে তাঁকে সরানোর চেষ্টা করলে অভিযুক্ত পাল্টা চটি দিয়ে মারেন এবং ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ। কান্নায় ভেঙে পড়ে তরুণী বলেন, ‘আমি গোটা বাড়ির দায়িত্ব সামলাতাম। এখন এক হাত দিয়ে কী করব? আমার মাথায় ১৬টি সেলাই পড়েছে। আমি বিচার চাই। ওর শাস্তি হোক। আমার সুস্থতার জন্য সবাই প্রার্থনা করুন।’
এদিকে, অভিযুক্ত গ্রেফতার হলেও পুলিশের তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে তরুণীর পরিবার। তাদের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারা, অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ এখনও যুক্ত করা হয়নি। পরিবারের তরফে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সাহায্য চাওয়া হয়। দলের প্রতিনিধিরা সরকারি রেল পুলিশের (GRP) এক সিনিয়র ইন্সপেক্টরের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, প্রয়োজনীয় ধারা পরে যুক্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারা প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।
{{/usCountry}}এদিকে, অভিযুক্ত গ্রেফতার হলেও পুলিশের তদন্ত নিয়ে সংশয় প্রকাশ করেছে তরুণীর পরিবার। তাদের বক্তব্য, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৯ নম্বর ধারা, অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগ এখনও যুক্ত করা হয়নি। পরিবারের তরফে মহারাষ্ট্র নবনির্মাণ সেনার (MNS) সাহায্য চাওয়া হয়। দলের প্রতিনিধিরা সরকারি রেল পুলিশের (GRP) এক সিনিয়র ইন্সপেক্টরের সঙ্গে দেখা করেন। সূত্রের খবর, প্রয়োজনীয় ধারা পরে যুক্ত করার আশ্বাস দিয়েছে পুলিশ। তবে তদন্তের অগ্রগতি এবং অভিযুক্তের বিরুদ্ধে ঠিক কোন কোন ধারা প্রয়োগ করা হচ্ছে, তা নিয়ে এখনও স্পষ্ট তথ্য সামনে আসেনি।
{{/usCountry}}