...
...
Next Story

WCL 2026 India vs Pakistan: 'ভারতীয় দলকে ক্ষমা চাইতে হবে', জেদ PCB-র, পাত্তা না পেয়ে নামই তুলে নিল পাকিস্তান

WCL 2026 India vs Pakistan: পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নকভির মুখ পুড়ল। লেজেন্ডদের প্রতিযোগিতায় খেলার জন্য পিসিবির তরফে দাবি করা হয়েছিল যে ভারতীয় খেলোয়া়দের ক্ষমা চাইতে হবে পাকিস্তানের কাছে।

Published on: Oct 5, 2026, 19:38:02 IST
Advertisement

WCL 2026 India vs Pakistan: আনুষ্ঠানিকভাবে 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস' (WCL) থেকে নাম তুলে নিল পাকিস্তান। বিষয়টির সঙ্গে অবহিত কর্তারা হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ওই টুর্নামেন্টে খেলার জন্য দলকে শর্তসাপেক্ষে এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) দিতে রাজি হয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পাক বোর্ডের তরফে দাবি করা হয়েছিল যে ভারতীয় দলকে ক্ষমা চাইতে হবে। কিন্তু সেই দাবি কানেই তোলেনি 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস'-র আয়োজক কমিটি। সেই পরিস্থিতিতে ওই প্রতিযোগিতা থেকে নাম তুলে নিয়েছে।

গতবারের ঘটনার জন্য উদ্ভট দাবি PCB-র

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নকভির মুখ পুড়ল। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মহসিন নকভির মুখ পুড়ল। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি)

আর সেই ঘটনার নেপথ্যে আছে 'ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস'-র দ্বিতীয় সংস্করণ। পহেলগাঁও হামলার পরে ওই টুর্নামেন্টের সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে রাজি হয়নি ভারত। হাতও মেলাননি ভারতীয় খেলোয়াড়রা। তার জেরে ওয়াকওভার পেয়ে ফাইনালে উঠে গিয়েছিল শাহিদ আফ্রিদিদের পাকিস্তান। শেষপর্যন্ত দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল।

PCB-র শর্ত মেনে নেয়নি WCL কর্তৃপক্ষ

সেই ঘটনার জন্য ভারতীয় দলকে ক্ষমা চাইতে হবে বলে গোঁ ধরে বসেছিল পিসিবি। হিন্দুস্তান টাইমসকে এক সূত্র বলেছেন, ‘কয়েকটি শর্তের প্রেক্ষিতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের জন্য পাকিস্তান চ্যাম্পিয়নস টিমকে এনওসি দিতে রাজি হয়েছিল পিসিবি। কিন্তু পিসিবির সেইসব শর্ত মেনে নেয়নি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ম্যানেজমেন্ট।’

আরও পড়ুন:

ওইসব শর্তের বিষয়টি ব্যাখ্যা করে সেই সূত্র বলেছেন, ‘পিসিবি চাইছিল যে গত বছর মাঠে না নামার জন্য ভারতীয় খেলোয়াড়রা যেন ক্ষমা চান। সেইসঙ্গে এবার ভারতীয় দল যাতে করমর্দন করে, সেই শর্তও দিয়েছিল পিসিবি। কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস কর্তৃপক্ষ শুধুমাত্র বাণিজ্যিক শর্ত মেনে নেয়। ক্ষমা চাওয়া এবং হ্যান্ডশেকের আর্জি খারিজ করে দেয়।’

এমনিতে ইতিমধ্যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তৃতীয় সংস্করণ শুরু হয়ে গিয়েছে। শনিবার প্রথম ম্যাচে জিতে গিয়েছে ভারত। হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। আবার দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে গিয়েছে। তবে প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নামেনি পাকিস্তান। তখনই স্পষ্ট হয়ে গিয়েছিল দেওয়াল লিখনটা। অবশেষে সরকারিভাবে নাম তুলে নিয়েছে পাকিস্তান। আর তারপরই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের তৃতীয় সংস্করণের সূচি থেকে পাকিস্তানের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন:

তারইমধ্যে ভারত পরবর্তী ম্যাচ খেলতে নামবে আগামী ১০ অক্টোবর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। আগামী ১১ অক্টোবর আবার বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ আছে। আর আগামী ১৩ অক্টোবর নামবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তারপর যদি ভারত সেমিফাইনালে উঠতে পারে, তাহলে সেখানে খেলবে। দুটি সেমিফাইনালই হবে আগামী ১৬ অক্টোবর। আর আগামী ১৮ অক্টোবর হবে ফাইনাল।

 
ABOUT THE AUTHOR
Ayan Das

অয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks