বছর ঘুরলেই উত্তর প্রদেশে হাইভোল্টেজ বিধানসভা ভোট। তার আগে, এসআইআর নিয়ে ক্রমেই চড়ছে পারদ। গত শুক্রবারই এসআইআর সংক্রান্ত ক্ষেত্রের ফর্ম ৬ ও ৭-এ পরিবর্তন ঘিরে সরব হয়েছেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির প্রেসিডেন্ট অখিলেশ যাদব সরব হতেই এবার উত্তর প্রদেশের এসআইআর ইস্যু নিয়ে বিরোধীদের দিকে পাল্টা তোপ দাগলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা যোগী আদিত্যনাথ।

সদ্য ইন্ডিয়া টুডে-র এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন যোগী আদিত্যনাথ। সেখানেই তিনি বিরোধীদের তোলা নানান অভিযোগ ঘিরে পাল্টা সরব হন। যোগী আদিত্যনাথ দাবি করেন, বিরোধীদের দাবি শুধুই ‘অপপ্রচার’। যোগী আদিত্যনাথ বিরোধী দলের সমালোচনা করে অভিযোগ করেন যে, তারা যখনই নির্বাচনে হারে, হয় ইভিএম অথবা এসআইআর-কে দোষারোপ করে। অনুষ্ঠানে যোগী বিরোধীদের দিকে আঙুল তুলে অভিযোগের সুর চড়া করেন। তিনি বলেন, বিরোধীরা ‘শুধু তাদের প্রচারণার মাধ্যমে পরিবেশকে কলুষিত করতে চায়। এটা বাস্তবতা নয়।’ অখিলেশ যাদবকে টার্গেট করে যোগী আদিত্যনাথের প্রশ্ন, এসআইআর প্রক্রিয়া নিয়ে তীব্র প্রতিবাদ জানানো সত্ত্বেও তিনি কেন এটি বাতিলের দাবি করেননি।
এরই সঙ্গে যোগী আদিত্যনাথ বলেন,‘অখিলেশ যাদব কেন এসআইআর প্রত্যাহারের দাবি করছেন না? এর কারণ হলো, উত্তরপ্রদেশের ভোটার তালিকায় মুসলিম ভোটারের সংখ্যা ১.৬৫ শতাংশ বেড়েছে। অথচ প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম নেই।’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেছেন যে, তাঁর সরকার ভোটার তালিকায় নাম না থাকা যোগ্য ভোটারদের অন্তর্ভুক্ত করার জন্য ভারতের নির্বাচন কমিশনের (ইসিআই) কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে। ব্যাপক হারে এই বিলোপের ফলে এসআইআর (SIR) নিয়ে প্রশ্ন তুলে, বিরোধী দল ত্রুটিপূর্ণ বলে অভিযুক্ত করেছে। এমন প্রসঙ্গ নিয়ে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা এবং এই সংশোধনের দায়িত্বে রয়েছে।
যোগী আদিত্যনাথ বলছেন, ‘আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা এবং এসআইআর-এর পরের ভোটার তালিকা, দুটোই আছে।’ ওই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন,‘আমরা প্রশ্ন তুলেছি যে, পঞ্চায়েত তালিকায় থাকা ব্যক্তিদের নাম নির্বাচন কমিশনের তালিকা থেকে কীভাবে উধাও হয়ে গেল। প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম নেই।’
{{/usCountry}}যোগী আদিত্যনাথ বলছেন, ‘আমাদের কাছে পঞ্চায়েত নির্বাচনের ভোটার তালিকা এবং এসআইআর-এর পরের ভোটার তালিকা, দুটোই আছে।’ ওই অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী বলেন,‘আমরা প্রশ্ন তুলেছি যে, পঞ্চায়েত তালিকায় থাকা ব্যক্তিদের নাম নির্বাচন কমিশনের তালিকা থেকে কীভাবে উধাও হয়ে গেল। প্রায় ১.২৭ কোটি হিন্দু ভোটারের নাম নেই।’
{{/usCountry}}