...
...
Next Story

ঠিক সময়ে শুয়ে পড়লেও ভালো ঘুম হয় না কিছুতেই, কেন? সুখনিদ্রা হবে কীসে

ঠিক সময়ে শুয়ে পড়লেও অনেকের ভালোমতো ঘুম হয় না রাতে। সকালে উঠে মনে হয়, আরেকটু ঘুমোলে ভালো হত।

Published on: Jun 13, 2025, 08:00:13 IST
By ,
Prefer HTon Google
Advertisement
রাতের ঘুম ঠিকমতো হওয়ার জন্য মোবাইল বা ডিজিটাল স্ক্রিন অন্তত এক ঘণ্টা আগে থেকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। অনেকেই তা করেন না। ঘুমনোর আগের মুহূর্তেও ফোন ব্যবহার করেন। ফলে ঘুমে ব্যাঘাত হয়। ঘুম গাঢ় হয় না।
রাতের ঘুম ঠিকমতো হওয়ার জন্য মোবাইল বা ডিজিটাল স্ক্রিন অন্তত এক ঘণ্টা আগে থেকে ব্যবহার করা বন্ধ করে দিতে হবে। অনেকেই তা করেন না। ঘুমনোর আগের মুহূর্তেও ফোন ব্যবহার করেন। ফলে ঘুমে ব্যাঘাত হয়। ঘুম গাঢ় হয় না।
ঘুমের সমস্যার আরেকটি বড় কারণ হল স্ট্রেস। সারাদিনের স্ট্রেস মাথায় করে বাড়ি ফেরা। তার পর ঘরোয়া কাজকর্ম সেরে ঘুমোতে যাওয়া। কিন্তু এতে স্ট্রেস সবসময় কমে না। তাই শোওয়ার আগে আধঘণ্টা প্রাণায়াম করুন। প্রাণায়াম শরীর মন দুইই হালকা করে দেয়। এর ফলে ঘুম যেমন ঠিক সময়ে আসে। তেমনই গভীর গাঢ় শান্তির ঘুম হয়।
সারাদিনের কিছু অভ্যাসের জেরেই রাতে সঠিক সময় শুয়ে পড়লেও ভালোরকম ঘুম হয় না। এর মধ্যে অন্যতম কারণ হল দেরি করে খাবার খাওয়া। ঠিক সময় শুতে গেলেও অনেকে দেরি করে খাবার খেতে বসেন। এর ফলে বিপাক ক্রিয়া ধীর হয়ে যায়। পেটের সমস্যা হতে থাকে রাতভর‌। যা ঘুমের ব্যাঘাত ঘটায়।
মদ্যপান ও ধূমপান - সঠিক সময়ে শুয়ে পড়েন। কিন্তু এই দুটো অভ্যাস রয়েছে। তাহলে ঘুম চাইলেও গভীর ও গাঢ় হবে না। এই দুই অভ্যাস আমাদের স্ট্রেস হরমোন কর্টিসলের ক্ষরণ বাড়িয়ে দেয়। যার ফলে রাতের ঘুম ঠিকমতো হয় না। ঘুম থেকে উঠেও মাথা ঝিমঝিম করে। ফের ঘুম পায়।
রাতে ভারী খাবার খাওয়া - রাতে ভারী খাবার খাওয়ার অভ্যাসও ঘুমের সমস্যা তৈরি করতে পারে। ভারী খাবার হজম হতে বেশ সময় লাগে। যার ফলে বিপাক ক্রিয়া ব্যাহত হয়‌। অন্যদিকে ভাজাপোড়া খাবার খেলে সমস্যা বাড়ে বৈ কমে না। তাই রাতে সবসময় হালকা খাবার খান। এতেই স্বাস্থ্যের মঙ্গল। তাছাড়া ঘুমও গভীর ও গাঢ় হবে।
পাঠকদের প্রতি: প্রতিবেদনটি স্বাস্থ্য সংক্রান্ত সাধারণ জ্ঞানের ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা কথার ভিত্তিতে কোনও পদক্ষেপ না করার অনুরোধ করা হচ্ছে। স্বাস্থ্য নিয়ে যে কোনও প্রশ্ন, যে কোনও সমস্যার সমাধানের জন্য চিকিৎসক বা পেশাদার বিশেষজ্ঞের পরামর্শ নিন।
 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe