Coast Guard Rescue Op in Bay of Bengal: বঙ্গোপসাগরে বোট থেকে দুই বিদেশিকে উদ্ধার কোস্ট গার্ডের, তাঁদের একজন তুরস্কের

বঙ্গোপসাগরে আটকে পড়া বিদেশি বোট উদ্ধার করল ভারতের উপকূলরক্ষী বাহিনী। ঘটনাটি ঘটেছে আন্দামান ও নিকোবারের ইন্দিরা পয়েন্টের ৫২ নটিকাল মাইল দূরে। এই নিয়ে বিবৃতি জারি করেছে উপকূলরক্ষী বাহিনী।

Published on: Jul 12, 2025 10:34 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
এই বিষয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, 'ঝোড়ো হাওয়া এবং বোটে যান্ত্রিক ত্রুটি দেখা সত্ত্বেও আটকে পড়া বোটে থাকা আরোহীরা নিরাপদ এবং সুস্থ ছিলেন। ১১ জুলাই সকালে সেই বোটটিকে সফল ভাবে টেবে নিয়ে আসা হয় ক্যাম্পবেল বে হারবারে।'  (PIB)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 10:34 AM

এই বিষয়ে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী একটি বিবৃতি জারি করে বলেছে, 'ঝোড়ো হাওয়া এবং বোটে যান্ত্রিক ত্রুটি দেখা সত্ত্বেও আটকে পড়া বোটে থাকা আরোহীরা নিরাপদ এবং সুস্থ ছিলেন। ১১ জুলাই সকালে সেই বোটটিকে সফল ভাবে টেবে নিয়ে আসা হয় ক্যাম্পবেল বে হারবারে।' (PIB)

2/4
বঙ্গোপসাগরে এক আটকে পড়া সেলিং বোট থেকে দুই বিদেশিকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। ঘটনাটি ঘটে ১১ জুলাই। জানা গিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্টের থেকে ৫২ নটিকাল মাইলস দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া বিদেশিদের একজন মার্কিন নাগরিক এবং অপরজন তুরস্কের নাগরিক বলে জানা গিয়েছে।   (PIB)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 10:34 AM

বঙ্গোপসাগরে এক আটকে পড়া সেলিং বোট থেকে দুই বিদেশিকে উদ্ধার করল উপকূলরক্ষী বাহিনী। ঘটনাটি ঘটে ১১ জুলাই। জানা গিয়েছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ইন্দিরা পয়েন্টের থেকে ৫২ নটিকাল মাইলস দক্ষিণপূর্বে ঘটনাটি ঘটে। উদ্ধার হওয়া বিদেশিদের একজন মার্কিন নাগরিক এবং অপরজন তুরস্কের নাগরিক বলে জানা গিয়েছে। (PIB)

3/4
জানা যায়, চেন্নাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেট গত ১০ জুলাই যোগাযোগ করে আন্দামানের দ্য মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে। জানানো হয়, সি অ্যাঞ্জেল নামক একটি সেলিং বোট মার্কিন নাগরিক সহ আটকে পড়েছে মাঝ সমুদ্রে। এই আবহে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযানে নামে।   (PIB)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 10:34 AM

জানা যায়, চেন্নাইতে অবস্থিত মার্কিন কনস্যুলেট গত ১০ জুলাই যোগাযোগ করে আন্দামানের দ্য মেরিটাইম রেসকিউ কোঅর্ডিনেশন সেন্টারের সঙ্গে। জানানো হয়, সি অ্যাঞ্জেল নামক একটি সেলিং বোট মার্কিন নাগরিক সহ আটকে পড়েছে মাঝ সমুদ্রে। এই আবহে উপকূলরক্ষী বাহিনী উদ্ধার অভিযানে নামে। (PIB)

4/4
জানা গিয়েছে, বোটের 'পাল' ছিন্নভিন্ন হয়ে পড়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এদিকে বোটের প্রোপেলারও নষ্ট হয়ে গিয়েছিল। এই আবহে বঙ্গোপসাগরে আটকে পড়েছিল বোটটি। সেই বোটকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ 'রাজবীর'। এদিকে সেই বোটে থাকা দুই বিদেশিই শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানা গিয়েছে।   (PIB)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 12, 2025 10:34 AM

জানা গিয়েছে, বোটের 'পাল' ছিন্নভিন্ন হয়ে পড়েছিল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। এদিকে বোটের প্রোপেলারও নষ্ট হয়ে গিয়েছিল। এই আবহে বঙ্গোপসাগরে আটকে পড়েছিল বোটটি। সেই বোটকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ 'রাজবীর'। এদিকে সেই বোটে থাকা দুই বিদেশিই শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানা গিয়েছে। (PIB)

Related Photos