...
...
Next Story

England Vs India WT20I Latest Update: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ছেলেদের লর্ডসে নামার আগেই সিরিজ জয় হরমনদের

১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ভারতের মেয়েরা এই প্রথমবার ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে ২ বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল।

Published on: Jul 10, 2025, 07:01:18 IST
By ,
Prefer HTon Google
Advertisement
হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংরেজদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করল। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ডে ইতিহাস তৈরি করেছেন হরমনরা। ২০০৬ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলা টিম ইন্ডিয়া এই প্রথমবার ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে ২ বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল।

টিম ইন্ডিয়া তাদের স্পিনারদের শক্তিতে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। গতকালের ম্যাচে ভারত প্রথমে বোলিং করে এবং ইংল্যান্ডকে মাত্র ১২৬ রানে আটকে দেয়, তারপরে তারা তিন ওভার বাকি থাকতে ৬ উইকেট জেতে। মাঝে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত সহজেই স্কোর তাড়া করেন হরমনরা। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান রাধা যাদব।
গতকাল টস জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই ৩৮ রানে দুই উইকেট হারায় দলটি। এরপর নাল্লাপুরেড্ডি শ্রী চারনি ও রাধা যাদব ইংলিশ ব্যাটারদের স্পিনের জালে আটকে দেন। ভারতের আঁটসাঁট বোলিংয়ে ইংলিশ ব্যাটাররা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হন।
রাধা যাদব তাঁর ৪ ওভারের কোটায় মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানা (৩২) ও শেফালি ভার্মার (৩১) ওপেনিং জুটিতে দারুণ সূচনা করেন। ৭ ওভারে দুজনে মিলে ৫৬ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। এরপর জেমাইমা রডরিগেজ (২৪) ও হরমনপ্রীত কউর (২৬) ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।
 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe