England Vs India WT20I Latest Update: ইংল্যান্ডের মাটিতে ইতিহাস ভারতের, ছেলেদের লর্ডসে নামার আগেই সিরিজ জয় হরমনদের

১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। ভারতের মেয়েরা এই প্রথমবার ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে ২ বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল।

Published on: Jul 10, 2025 7:01 AM IST
google-icon
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link
1/4
হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংরেজদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করল। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ডে ইতিহাস তৈরি করেছেন হরমনরা। ২০০৬ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলা টিম ইন্ডিয়া এই প্রথমবার ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে ২ বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল।  (AP)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:01 AM

হরমনপ্রীত কউরের নেতৃত্বাধীন ভারতীয় মহিলা ক্রিকেট দল ইংরেজদের বিরুদ্ধে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জয়লাভ করল। স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়ে ইংল্যান্ডে ইতিহাস তৈরি করেছেন হরমনরা। ২০০৬ সালে ইংল্যান্ডের মাটিতে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ খেলা টিম ইন্ডিয়া এই প্রথমবার ইংল্যান্ড দলকে তাদের ঘরের মাঠে ২ বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হারিয়ে দিল। (AP)

2/4
টিম ইন্ডিয়া তাদের স্পিনারদের শক্তিতে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। গতকালের ম্যাচে ভারত প্রথমে বোলিং করে এবং ইংল্যান্ডকে মাত্র ১২৬ রানে আটকে দেয়, তারপরে তারা তিন ওভার বাকি থাকতে ৬ উইকেট জেতে। মাঝে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত সহজেই স্কোর তাড়া করেন হরমনরা। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান রাধা যাদব।  (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:01 AM

টিম ইন্ডিয়া তাদের স্পিনারদের শক্তিতে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে। গতকালের ম্যাচে ভারত প্রথমে বোলিং করে এবং ইংল্যান্ডকে মাত্র ১২৬ রানে আটকে দেয়, তারপরে তারা তিন ওভার বাকি থাকতে ৬ উইকেট জেতে। মাঝে কিছুটা হোঁচট খেলেও শেষ পর্যন্ত সহজেই স্কোর তাড়া করেন হরমনরা। দুর্দান্ত বোলিংয়ের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান রাধা যাদব। (Action Images via Reuters)

3/4
গতকাল টস জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই ৩৮ রানে দুই উইকেট হারায় দলটি। এরপর নাল্লাপুরেড্ডি শ্রী চারনি ও রাধা যাদব ইংলিশ ব্যাটারদের স্পিনের জালে আটকে দেন। ভারতের আঁটসাঁট বোলিংয়ে ইংলিশ ব্যাটাররা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হন।  (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:01 AM

গতকাল টস জিতে প্রথমে ব্যাট করে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। পাওয়ার প্লেতেই ৩৮ রানে দুই উইকেট হারায় দলটি। এরপর নাল্লাপুরেড্ডি শ্রী চারনি ও রাধা যাদব ইংলিশ ব্যাটারদের স্পিনের জালে আটকে দেন। ভারতের আঁটসাঁট বোলিংয়ে ইংলিশ ব্যাটাররা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রান করতে সক্ষম হন। (Action Images via Reuters)

4/4
রাধা যাদব তাঁর ৪ ওভারের কোটায় মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানা (৩২) ও শেফালি ভার্মার (৩১) ওপেনিং জুটিতে দারুণ সূচনা করেন। ৭ ওভারে দুজনে মিলে ৫৬ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। এরপর জেমাইমা রডরিগেজ (২৪) ও হরমনপ্রীত কউর (২৬) ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত।  (Action Images via Reuters)expand-iconView Photos in a new improved layout
Published on Jul 10, 2025 7:01 AM

রাধা যাদব তাঁর ৪ ওভারের কোটায় মাত্র ১৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন। ১২৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্মৃতি মান্ধানা (৩২) ও শেফালি ভার্মার (৩১) ওপেনিং জুটিতে দারুণ সূচনা করেন। ৭ ওভারে দুজনে মিলে ৫৬ রান যোগ করে জয়ের ভিত গড়ে দেন। এরপর জেমাইমা রডরিগেজ (২৪) ও হরমনপ্রীত কউর (২৬) ছোট ছোট ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান। ১৮ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে গেল ভারত। (Action Images via Reuters)

Related Photos