...
...
Next Story

Jagadhatri Puja 2024: জগদ্ধাত্রী পুজো ২০২৪ এবার নভেম্বরের প্রথমের দিকেই, দেখে নিন তারিখ

কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে। কথিত রয়েছে, একদা অসুর হাতির রূপ ধারণ করে। তখন সেই হস্তিরূপের অসুর বধ করেন চতুর্ভূজা দেবী জগদ্ধাত্রী।

Published on: Sep 21, 2024, 17:00:06 IST
By ,
Prefer HTon Google
Advertisement
জগদ্ধাত্রী পুজো ঘিরে বিশেষ মাহাত্ম্য থাকে নবমীর পুজোর। নবমীর দিনে জগদ্ধাত্রী দেবীর মূল পুজো করা হয়। বিভিন্ন জায়গায় এই পুজোর আলাদা আলাদা আচার রয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে। কথিত রয়েছে, একদা অসুর হাতির রূপ ধারণ করে। তখন সেই হস্তিরূপের অসুর বধ করেন চতুর্ভূজা দেবী জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী পুজো ঘিরে বিশেষ মাহাত্ম্য থাকে নবমীর পুজোর। নবমীর দিনে জগদ্ধাত্রী দেবীর মূল পুজো করা হয়। বিভিন্ন জায়গায় এই পুজোর আলাদা আলাদা আচার রয়েছে। কার্তিক মাসের শুক্লপক্ষে জগদ্ধাত্রী পুজো হয় নবমী তিথিতে। কথিত রয়েছে, একদা অসুর হাতির রূপ ধারণ করে। তখন সেই হস্তিরূপের অসুর বধ করেন চতুর্ভূজা দেবী জগদ্ধাত্রী।
জগদ্ধাত্রী পুজো ২০২৪ তারিখ- ২০২৪ সালে জগদ্ধাত্রী পুজোর ষষ্ঠী পড়েছে ৭ নভেম্বর ২০২৪ সালে। সপ্তমী তিথি পড়ছে ৮ নভেম্বর। অষ্টমী তিথি পড়ছে ৯ নভেম্বর, নবমী তিথি পড়ছে ১০ নভেম্বর। দশমীর তিথি রয়েছে ১১ নভেম্বর। উল্লেখ্য, দুর্গাপুজোর দশমী থেকেই শুরু হয়ে যায় জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো। আর এবার সেই উৎসব আসার পালা। (এই তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
দেবীর রূপ- সিংহ বাহিনী এই জগদ্ধাত্রী সালঙ্কারা। তাঁর চার হাতে রয়েছে তীর ধনুক, শঙ্খ ও চক্র। এই দেবীই হাতির রূপ ধারণকারী অসুরকে বধ করেন। হাতির অপর নাম করী থেকে অসুরের নাম হয় করীন্দ্রাসুর। আর সেই থেকে দেবীর নামকরণ হয় করীন্দ্রাসুরনিসূদিনী। দেবীর বাহন সিংহ, গলায় জড়িয়ে রয়েছে সাপ। (এই ছবিটি পুজোর ২৩০ তম বর্ষের। সৌজন্য-ফেসবুক/ গৌড়হাটি তেঁতুলতলা জগদ্ধাত্রী পুজো কমিটি)
দুর্গাপুজো ঘিরে কাউন্টডাউন শেষ পর্যায়ে প্রায়! ২০২৪ জগদ্ধাত্রী পুজো ঘিরেও উৎসবের রেশ কম থাকে না! নদিয়ার কৃষ্ণনগর, হুগলির চন্দননগর সহ রাজ্যের বহু জায়গায় পালিত হয় জগদ্ধাত্রী পুজো। ২০২৪ সালের জগদ্ধাত্রী পুজো কবে থেকে শুরু? কবেই বা পড়েছে নবমী? দেখে নিন।  
 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe