Shahbaz Sharif on Pak begging: পাকিস্তানের বন্ধুরা আর আশা করে না যে আমরা ভিক্ষার বাটি নিয়ে তাদের কাছে যাব- শেহবাজ শরিফ
চিন, সৌদি আরব, কাতারের মতো দেশ পাকিস্তানের বন্ধু বলে দাবি করলেন প্রধান শেহবাজ শরিফ। তিনি আরও বললেন, 'পাকিস্তানের বন্ধুরা আর আশা করে না যে আমরা ভিক্ষার পাত্র নিয়ে তাদের কাছে যাব।'
Published on: Jun 1, 2025 1:22 PM IST
1/5
Published on Jun 1, 2025 1:22 PM
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ শনিবার বলেছেন, দেশগুলো আর এটা আশা করে না যে ইসলামাবাদ তাদের কাছে 'ভিক্ষার পাত্র' নিয়ে আসবে। বরং তারা বাণিজ্য, বিনিয়োগ এবং উদ্ভাবনের ক্ষেত্রে সমান অংশীদার হিসাবে পাকিস্তানের সঙ্গে যুক্ত হতে চাইবে। উল্লেখ্য, কয়েকদিন আগেই আইএমএফ থেকে ঋণ পেয়েছিল পাকিস্তান। আর এরপরই দিবাস্বপ্ন দেখছেন শেহবাজ। (via REUTERS)
2/5
Published on Jun 1, 2025 1:22 PM
এদিকে শেহবাজ বলেন, 'চিন পাকিস্তানের সবচেয়ে পরীক্ষিত বন্ধু।' বালোচিস্তানের কোয়েটায় কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে সেনা কর্মকর্তাদের উদ্দেশে বন্ধু গুনিয়ে শেহবাজ শরিফ বলেন, 'সৌদি আরব পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য বন্ধু এবং তুরস্ক, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতের মতো অন্যরাও তাই।' (via REUTERS)
3/5

Published on Jun 1, 2025 1:22 PM
এরপর শেহবাজ বলেন, 'আমি এখানে সুস্পষ্টভাবে উল্লেখ করতে চাই যে আমাদের বন্ধু দেশগুলি আশা করছে আমরা এখন তাদের ব্যবসা-বাণিজ্য, উদ্ভাবন, গবেষণা ও উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য, বিনিয়োগ এবং লাভজনক উদ্যোগে যুক্ত হব। তারা আর আশা করে না যে আমরা ভিক্ষার বাটি নিয়ে সেখানে যাব।' (AFP)
4/5

Published on Jun 1, 2025 1:22 PM
শেহবাজ শরিফ বলেন, তিনি এবং ফিল্ড মার্শাল আসিম মুনিররা আর নির্ভরতার বোঝা কাঁধে নিতে চান না। তাঁর কথায়, 'পাকিস্তানের প্রবৃদ্ধি নির্ভর করছে নিজেদের সম্পদ ব্যবহারের ওপর।' তাঁর কথায়, 'পাকিস্তানের অর্থনৈতিক চ্যালেঞ্জের সমাধান করতে হলে দেশের প্রাকৃতিক ও মানব সম্পদকে পুরোপুরি ব্যবহার করতে হবে। এতেই দেশের লাভ। প্রাকৃতিক সম্পদ, মানব সম্পদ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের প্রতি আশীর্বাদ করেছেন, আমাদের অবশ্যই এর পূর্ণ ব্যবহার করতে হবে।' (AFP)
5/5

Published on Jun 1, 2025 1:22 PM
E-Paper

