...
...
Next Story

মহুয়া রায়চৌধুরীর বায়োপিক ‘গুনগুন করে মহুয়া’তে উত্তম কুমারের ভূমিকায় কোন অভিনেতাকে দেখা যাবে?

জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি হওয়ার খবর বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে উত্তম কুমারের বেশ কিছুটা ভূমিকাও তুলে ধরা হবে। কিন্তু জানেন কি মহানায়কের ভূমিকায় কাকে

Published on: Apr 23, 2026, 07:01:04 IST
Advertisement
জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি হওয়ার খবর বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে।
জনপ্রিয় অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর বায়োপিক তৈরি হওয়ার খবর বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। ‘গুনগুন করে মহুয়া’ ছবিতে মহুয়া রায়চৌধুরীর ভূমিকায় দেখা যাবে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অঙ্কিতা মল্লিককে।
তাছাড়াও শোনা গিয়েছিল এই ছবিতে অঙ্কিতার পাশাপাশি নায়িকার তরুণী বয়সের চরিত্রে দেখা মিলবে ছোটপর্দার আর এক পরিচিত মুখ দিব্যাণী মন্ডলকে। তবে মহুয়া রায়চৌধুরীর এই জীবনীমূলক ছবিতে উত্তম কুমারের বেশ কিছুটা ভূমিকাও তুলে ধরা হবে। কিন্তু জানেন কি মহানায়কের ভূমিকায় কাকে দেখা যাবে?
ছবিতে উত্তম কুমারের ভূমিকায় দেখা যাবে তথাগত মুখোপাধ্যায়কে। মহানায়কের ভূমিকায় কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন ছিল? সেই প্রসঙ্গে তথাগত বলেন, 'মহানায়ক উত্তম কুমারের মতো এক অসামান্য শিল্পীসত্তাকে পর্দায় ধারণ করা আমার কাছে কখনওই নিছক একটি চরিত্রে অভিনয় নয় এ এক গভীর আত্মিক দায়িত্ব, এক নিবিড় শ্রদ্ধার জায়গা। তাঁর ব্যক্তিত্বের স্বকীয়তা, অভিনয়ের মিতব্যয়ী সৌন্দর্য এবং আবেগের সূক্ষ্ম স্তরগুলোকে সম্মান জানিয়েই ‘গুনগুন করে মহুয়া’তে আমি তাঁকে নতুন করে উপলব্ধি করার চেষ্টা করেছি।'
তিনি আরও বলেন, 'আমি বিশ্বাস করি, তাঁকে অনুকরণ করা সম্ভব নয় বরং তাঁর অনুভব, তাঁর অন্তর্লীন স্পন্দনটুকুকে নিজের ভেতর দিয়ে বয়ে নিয়ে এসে দর্শকের কাছে পৌঁছে দেওয়াটাই ছিল আমার প্রধান লক্ষ্য। এই যাত্রায় আমি চেষ্টা করেছি, মহানায়কের প্রতি শ্রদ্ধা অটুট রেখেই এখানে এক নতুন ব্যাখ্যার দরজা খুলে দিতে।'
শেষে নায়ক বলেন, 'মহানায়ক হিসেবে তাঁর যে স্বতন্ত্র আভিজাত্য, সেই সৌন্দর্য ও মর্যাদাবোধটুকু আমি পর্দায় ধারণ করার আন্তরিক চেষ্টা করেছি।'
প্রসঙ্গত, এই ছবিতে তথাগত ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে অলোকানন্দা গুহর। তাছাড়াও মহুয়া রায়চৌধুরীর দিদির ভূমিকায় দেখা যাবে গায়িকা দেবলীনা নন্দীকে। তবে কেবল অভিনয় নয় ছবিতে গানের দায়িত্বেও রয়েছেন তিনি। ছবিটি প্রযোজনা করছেন রানা সরকার। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন রাজদীপ ঘোষ।
 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks