...
...
Next Story

ভাগ্য পাল্টাতে চান? আজই বাড়িতে আনুন জোড়া তোতাপাখি, রইল বাস্তুটিপস

বাস্তুশাস্ত্র এবং ফেং শুই উভয় মতে, জোড়া তোতাপাখি প্রেম, রোমান্স, বিশ্বস্ততা এবং বৈবাহিক সুখের এক শক্তিশালী প্রতীক। মা সরস্বতীর বাহন হওয়ায় এটি বুদ্ধি ও যোগাযোগের উন্নতিও ঘটায়। বাড়িতে সঠিক স্থানে তোতাপাখির মূর্তি বা ছবি রাখলে সম্পর্কের মধ্যে মধুরতা, বিশ্বাস এবং আকর্ষণ বৃদ্ধি পায়।

Published on: Mar 25, 2026, 14:00:10 IST
Advertisement
 বাস্তু শাস্ত্র মতে জোড়া তোতাপাখিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একটি তোতাপাখির চেয়ে জোড়া তোতাপাখি রাখা অত্যন্ত শুভ। সবুজ, লাল-সবুজ বা অন্যান্য রঙের তোতাপাখি সবচেয়ে ভালো। কাঠ, সিরামিক, ক্রিস্টাল বা রেজিনের মূর্তি শুভ প্রভাব দেয়। প্লাস্টিকের বা ভাঙা তোতাপাখি কখনওই রাখবেন না। জোড়া তোতাপাখি শুক্র ও চন্দ্রের শক্তি দ্বিগুণ করে।
বাস্তু শাস্ত্র মতে জোড়া তোতাপাখিকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়। একটি তোতাপাখির চেয়ে জোড়া তোতাপাখি রাখা অত্যন্ত শুভ। সবুজ, লাল-সবুজ বা অন্যান্য রঙের তোতাপাখি সবচেয়ে ভালো। কাঠ, সিরামিক, ক্রিস্টাল বা রেজিনের মূর্তি শুভ প্রভাব দেয়। প্লাস্টিকের বা ভাঙা তোতাপাখি কখনওই রাখবেন না। জোড়া তোতাপাখি শুক্র ও চন্দ্রের শক্তি দ্বিগুণ করে।
বাস্তুশাস্ত্র মতে, দক্ষিণ-পশ্চিম দিকটি প্রেম এবং সম্পর্কের দিক। শোওয়ার ঘরের দক্ষিণ-পশ্চিম কোণে তোতাপাখির জোড়া রাখুন বা লাগান। দেওয়ালে ছবি লাগাতে হলে, বিছানার হেডবোর্ডের পিছনে দক্ষিণ-পশ্চিম দিকে লাগান। এতে দম্পতির মধ্যে ভালোবাসা, বোঝাপড়া এবং বিশ্বাস বৃদ্ধি পায়।
শোওয়ার ঘরে রাখার উপকারিতাঃ শোওয়ার ঘরে জোড়া তোতাপাখি রাখলে বৈবাহিক জীবন সুখের হয়। ঝগড়া কমে, কথাবার্তা বাড়ে, একে অপরের প্রতি আকর্ষণ বজায় থাকে। অবিবাহিত হলে, শীঘ্রই ভালো সম্পর্ক আসে। তোতাপাখি দুটি একে অপরের দিকে মুখ করে থাকলে তা সবচেয়ে শুভ।
লিভিং রুম এবং অফিসেঃ লিভিং রুমের দক্ষিণ-পশ্চিম কোণে রাখলে, বাড়িতে পজিটিভিটি বাড়ে, অতিথিদের ভালো লাগে। অফিস বা দোকানে দক্ষিণ-পশ্চিমে রাখলে পার্টনারশিপ শক্তিশালী হয়, ব্যবসায় বিশ্বাস বাড়ে। বাচ্চাদের ঘরেও রাখা যেতে পারে, এতে পড়াশোনায় মনোযোগ বাড়ে।
সবুজ এবং লাল-সবুজ সবচেয়ে শক্তিশালীঃ সবুজ তোতাপাখি শুক্র গ্রহকে সক্রিয় করে প্রেম ও ধন উভয়ই নিয়ে আসে। লাল-সবুজ তোতাপাখি আবেগ এবং স্থিতিশীলতার জন্য পরিচিত। ক্রিস্টাল তোতাপাখি সবচেয়ে দ্রুত কাজ করে। সোনা-রূপার রঙ করা তোতাপাখিও খুব শুভ। সাদা তোতাপাখি শান্তির জন্য ভালো। কালো বা বাদামী রঙ এড়িয়ে চলুন।
এই ৫টি ভুল কখনোই করবেন নাঃ ১. তোতাপাখিকে পিঠ করে রাখবেন না। ২. উত্তর-পূর্ব (পুজোর কোণ) দিকে রাখবেন না। ৩. ভাঙা বা ধুলোযুক্ত পাখি রাখবেন না। ৪. বাথরুম-কিচেনের দিকে মুখ করে রাখবেন না। ৫. উড়ন্ত তোতাপাখির ছবি লাগাবেন না। এই ভুলগুলো সম্পর্কের মধ্যে ফাটল ধরাতে পারে।
কিছু জরুরী নিয়মঃ তোতাপাখি বাড়িতে শুক্রবার বা বৃহস্পতিবার আনুন। বাড়িতে এনে গঙ্গা জল-গোলাপ জল ছিটিয়ে দিন। লাল বা গোলাপি কাপড়ে রাখুন। যদি আপনি কাউকে উপহার দিতে চান, তবে এটি একটি চমৎকার বিকল্প হতে পারে।
 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe