...
...
Next Story

চোখে-মুখে জেদ, কোলে সন্তান, ‘বাবা’র পোস্টারে চমক বিক্রমের! কবে মুক্তি পাবে ছবি?

আসন্ন ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘বাবা’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।

Published on: May 7, 2026, 11:39:11 IST
Advertisement
আসন্ন ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘বাবা’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।
আসন্ন ফাদার্স ডে উপলক্ষে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে বাংলা ছবি ‘বাবা’। ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির পোস্টার।
আবেগ, অ্যাকশন এবং পারিবারিক সম্পর্কের এক অনন্য মেলবন্ধনে নির্মিত এই ছবিটি পরিচালনা করেছেন জিৎ চক্রবর্ত্তী, যা তাঁর পরিচালিত পঞ্চম চলচ্চিত্র এবং প্রযোজক হিসেবে প্রথম কাজ।
ছবির ট্যাগলাইন— 'সন্তানের জন্য মরার আগে দু’বার ভাবব না, আর মারার আগে একবারও ভাবব না'— ইতিমধ্যেই দর্শকমহলে বিশেষ সাড়া ফেলেছে। পরিচালক জিৎ চক্রবর্তী জানিয়েছেন, ‘বাবা’ শুধু একটি সিনেমা নয়, বরং এক অনুভূতি, যেখানে একজন বাবার দৃষ্টিভঙ্গি থেকে সন্তানের জন্য তাঁর সীমাহীন ভালোবাসা এবং লড়াইকে তুলে ধরা হয়েছে।'
তিনি আরও বলেন, 'এটি একটি পূর্ণাঙ্গ অ্যাকশন-ড্রামা, যেখানে দর্শকরা বিনোদনের পাশাপাশি শক্তিশালী গল্প, আবেগ এবং ভিজ্যুয়ালের অভিজ্ঞতা পাবেন, এবং নতুন প্রযোজক হিসেবে দর্শকদের ভালোবাসা ও ভরসাই তাঁর সবচেয়ে বড় শক্তি।'
ছবিতে অভিনয় করেছেন বিক্রম চট্টোপাধ্যায়, কিরণ মজুমদার, অপরাজিতা আঢ্য, মমতা শঙ্কর, দেবরাজ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, বিশ্বনাথ বসু-সহ আরও অনেকে।
ছবিতে গৌরব নামে এক তরুণ সাংবাদিকের জীবনের গল্প উঠে এসেছে, যে অনাথ আশ্রমে বড় হয়ে পৃথিবীর সেরা বাবা হওয়ার স্বপ্ন দেখেন, ছোটবেলার সঙ্গী রাইকে বিয়ে করে তাঁদের কন্যাসন্তানের জন্ম হলেও সন্তানের প্রতি অতিরিক্ত সুরক্ষাবোধ তাঁদের দাম্পত্য সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে।
এই ব্যক্তিগত জীবনের পাশাপাশি গৌরব জড়িয়ে পড়েন কলকাতার এক ভয়ঙ্কর শিশু পাচার চক্রের বিরুদ্ধে লড়াইয়ে, যেখানে সাংবাদিকতার নৈতিক দায়িত্ব এবং বাবার আবেগের টানাপোড়েনে তিনি শুরু করেন এক প্রাণপণ সংগ্রাম। রোম্যান্স, পারিবারিক সম্পর্কের ওঠাপড়া, হাস্যরসের পাশাপাশি সমাজের কঠিন বাস্তব—রাস্তার শিশুদের দুর্দশা এবং সংগঠিত ট্র্যাফিকিংয়ের অন্ধকার দিক, এই ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে।
 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks