জুবিন থেকে ধর্মেন্দ্র, ২০২৫ কেড়ে নিল যাদের প্রাণ, দেখে নিন সেই তালিকা
প্রতিবছর যেমন মানুষ কিছু মানুষকে নিজের জীবনে পায় তেমন কিছু মানুষকে হারিয়েও ফেলে। তবে ২০২৫ সালে মানুষ হারিয়েছে এমন কিছু নক্ষত্রকে যাদের ক্ষতিপূরণ কিছুতেই হবে না।
প্রতিবছর যেমন মানুষ কিছু মানুষকে নিজের জীবনে পায় তেমন কিছু মানুষকে হারিয়েও ফেলে। তবে ২০২৫ সালে মানুষ হারিয়েছে এমন কিছু নক্ষত্রকে যাদের ক্ষতিপূরণ কিছুতেই হবে না। এই তালিকায় সবার আগে বলতেই হয় জুবিন গর্গের কথা। আসামের এই সংগীত শিল্পী শুধু ভারত নয়, গোটা বিশ্বে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে আচমকা রহস্যজনকভাবে মৃত্যু হয় তাঁর।শিবু সুরেন দাস: ঝাড়খণ্ডের মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা এবং ট্রাইবাল নেতা বার্ধক্য জনিত কারণে অসুস্থ থাকার ফলে মারা গিয়েছেন এই বছর। ঝাড়খণ্ডের রাজনৈতিক ক্ষেত্রে একটি বড় ক্ষতি হয়ে গেল এই রাজনৈতিক নেতার মৃত্যুর পর। বিজয় রূপানি: গুজরাটের প্রধানমন্ত্রী চলতি বছর মারা গিয়েছেন আমেদাবাদ প্লেন দুর্ঘটনায় যেখানে আরও ২৪২ জন যাত্রী একইসঙ্গে মারা যান। সতীশ শাহ: চলতি বছর দর্শকরা হারিয়েছেন এমন একজন কমেডিয়ানকে যিনি কমেডিকে অন্য মাত্রা এনে দিয়েছিলেন। ছোট পর্দা থেকে বড় পর্দা সর্বত্র সমানভাবে নিজেকে প্রমাণ করেছিলেন এই অভিনেতা। মৃত্যুর পর সহকর্মীরা সতীশের প্রিয় চরিত্র তথা ধারাবাহিক সারাভাই ভার্সেস সারাভাই ধারাবাহিকের টাইটেল ট্র্যাক শুনিয়েছিলেন প্রয়াত অভিনেতাকে।বি সারোজা দেবী: প্রথম নায়িকা সুপারস্টার হিসেবে গণ্য করা হয় এই কন্নড় অভিনেত্রীকে। একইসঙ্গে তামিল, তেলেগু এবং হিন্দি ছবিতে সমানভাবে অভিনয় করেছিলেন এই নায়িকা। খুব স্বাভাবিকভাবেই নায়িকার মৃত্যুতে বিনোদন জগতে ছড়িয়েছে শোকের ছায়া।মনোজ কুমার: একসময়ের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা মনোজ কুমার সকলকে ছেড়ে চিরকালের জন্য না ফেরার দেশে চলে গিয়েছেন এই বছর। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিকে একটা সময় একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন এই অভিনেতা। ধর্মেন্দ্র: এই তালিকায় যে নামটি না নিলেই নয়, তিনি হলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রর মৃত্যু যেন রীতিমতো নাড়া দিয়ে গিয়েছে সকলকে। ৯০ তম জন্মদিনের আগেই চিরকালের জন্য তিনি সকলকে কাঁদিয়ে ইহলোক ছেড়ে পরলোক গমন করেছেন।সঞ্জয় কপুরঃ এই মৃত্যুটি সবথেকে আশ্চর্যের। পোলো খেলতে গিয়ে মুখে মৌমাছি ঢুকে মৃত্যু হয় করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামীর। পীযূষ পাণ্ডেঃ বিজ্ঞাপনের দুনিয়ায় একটি অন্যতম নাম পীযূষ। ৯০ দশকের বহু বিজ্ঞাপন তৈরি করেছেন তিনি। আসরানি: কমেডি থেকে শুরু করে ভিলেন, যে কোনও চরিত্রই তিনি ছিলেন অনবদ্য। অভিনেতার আচমকা এই চলে যাওয়া মেনে নিতে পারেনি বহু মানুষ।
Home/Photos/জুবিন থেকে ধর্মেন্দ্র, ২০২৫ কেড়ে নিল যাদের প্রাণ, দেখে নিন সেই তালিকা
{{^htLoading}}
Advertisement
{{/htLoading}}
SHARE THIS ARTICLE ON
{{#usCountry}}{{/usCountry}}
Notifications
Get breaking alerts directly from the newsroom
Notifications are on!You'll be notified when news breaks