Akshaya Tritiya auspicious buying tips: ঘি থেকে হলুদ পোশাক- অক্ষয় তৃতীয়ায় কোন রাশির জন্য কোনটা কেনা শুভ? জীবনে আসবে সুখ
Akshaya Tritiya auspicious buying tips: অক্ষয় তৃতীয়া হল নতুনভাবে শুরু করার এবং নিজের চারপাশের ইতিবাচকতা বাড়ানোর সুযোগ। আপনি সোনা কিনুন বা আপনার রাশির জন্য শুভ অন্য কোনও বস্তু, মূল বিষয় হল আপনার বিশ্বাস এবং একাগ্রতা।
Akshaya Tritiya auspicious buying tips: হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বছরের অন্যতম পবিত্র এবং শুভ দিন হল অক্ষয় তৃতীয়া। ২০২৬ সালের ১৯ এপ্রিল এবং ২০ এপ্রিল মিলে পালিত হচ্ছে এই বিশেষ তিথি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনটি কোনও নতুন কাজ শুরু করা, বিনিয়োগ করা বা মূল্যবান সামগ্রী কেনার জন্য অত্যন্ত ফলদায়ক। বিশ্বাস করা হয়, এই দিনে কেনাকাটা করলে ঘরে সমৃদ্ধি ও সুখের আগমন ঘটে। কিন্তু আপনি কি জানেন, আপনার রাশির ওপর ভিত্তি করে কোনও বিশেষ বস্তু কেনা আপনার জীবনে আরও বেশি সৌভাগ্য বয়ে আনতে পারে? সেই বিষয়েই জেনে নেওয়া যাক।
অক্ষয় তৃতীয়ার তাৎপর্য
‘অক্ষয়’ শব্দের অর্থ হল - যার কখনো ক্ষয় হয় না। অক্ষয় তৃতীয়ার দিন অশুভ শক্তির প্রভাব কম থাকে এবং মা লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় বলে মান্যতা রয়েছে। অনেকে এই দিনে সোনা বা রুপো কেনেন। তবে জ্যোতিষশাস্ত্র মতে, নিজ রাশির জাতক-জাতিকাদের জন্য নির্দিষ্ট কয়েকটি বস্তু কেনা আরও বেশি কার্যকরী হতে পারে।
কোন রাশির জাতকরা কী কিনতে পারেন?
১) মেষ: মেষ রাশির অধিপতি মঙ্গল। তাই এই দিনে আপনারা মসুর ডাল বা তামা জাতীয় কিছু কিনতে পারেন। এটি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং কাজের পথে আসা বাধা দূর করতে সাহায্য করবে।
২) বৃষ: শুক্রের অধিপতি এই রাশির জন্য রুপোর গয়না বা বাসন কেনা অত্যন্ত শুভ। এটি আপনার জীবনে শান্তি ও স্থায়িত্ব বজায় রাখবে।
আরও পড়ুন: Lucky Zodiac Signs: আসছে বৃহস্পতি ও চন্দ্রের যোগ! মেষ সহ একগুচ্ছ রাশির বাম্পার লাভ,লাকির লিস্টে কারা
৩) মিথুন: বুধের জাতক আপনারা। তাই এই দিনে মুসুর ডাল কেনা আপনার উন্নতির জন্য খুব ভালো হবে।
৪) কর্কট: অক্ষয় তৃতীয়ায় সাদা রঙের জিনিস কিনে নিলে ভালো বলে মনে করা হবে। এই রাশির লোকেরা দুধ বা ভাত কিনতে পারেন। সাদা রঙের জিনিস কেনা কর্কট রাশির জাতকদের পরিবারে সুখ বজায় রাখবে।
৫) সিংহ: সূর্যের রাশির জাতকরা এই দিন ঘি কিনতে পারেন। সমৃদ্ধির সঙ্গে ঘি জড়িত। এটি আপনার মান-সম্মান ও প্রভাব বৃদ্ধিতে সাহায্য করবে।
৬) কন্যা: ব্যবসায়িক সাফল্যের জন্য কন্যা রাশির জাতকরা সবুজ রঙের কোনও সামগ্রী কিনতে পারেন। সবুজ শাকসবজি কিনুন। এটি জীবনে সুস্বাস্থ্য এবং সবকিছুতে সঠিক ভারসাম্য দেবে। আর্থিক স্বচ্ছলতা আনবে।
৭) তুলা: অক্ষয় তৃতীয়ায় দই কেনা উচিত। সাদা রঙের যে কোনও কিছু নিতে পারেন। সম্পর্কের মধ্যে একটি ভালো ভারসাম্য থাকবে। একইসঙ্গে বাড়ির সুখও বাড়বে।
৮) বৃশ্চিক: মঙ্গলের প্রভাবে থাকা তামার পাত্র কিনতে পারেন। তাঁদের জীবনে ইতিবাচকতা আসবে। জীবন থেকে সবধরনের নেতিবাচকতা দূর করবে।
৯) ধনু: জ্ঞানের প্রতীক বৃহস্পতির জাতকদের জন্য হলুদ রঙের বস্ত্র কেনা সবচেয়ে শুভ। এটি আধ্যাত্মিক উন্নতির পথ প্রশস্ত করবে।
১০) মকর: শনির অধিপতি এই রাশির জন্য উরাদ ডাল কেনা বেশ শুভ। এটি আপনার কাজে স্থায়িত্ব আনবে।
১১) কুম্ভ: উদ্ভাবনী কুম্ভ রাশির জাতকরা এই দিনে তিল কিনতে পারেন। জীবন থেকে নেতিবাচকতা দূর হবে।
১২) মীন: মীন রাশির জাতক-জাতিকারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই হলুদ রঙের জিনিস গ্রহণ করতে পারেন। এই রাশিচক্রের লোকেরা একটি হলুদ রঙের কাপড়ও কিনতে পারেন। এটি বাড়িতে সুখ বয়ে আনবে এবং এটি জীবনে সৌভাগ্যও বয়ে আনবে।
ডিসক্লেইমার: জ্যোতিষীদের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন লেখা হয়েছে।
ABOUT THE AUTHORAyan Dasঅয়ন দাস হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রোডিউসার। প্রায় এক দশক ধরে সাংবাদিকতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আছেন। সাংবাদিক হিসেবে তিনি মূলত পশ্চিমবঙ্গ-সহ ভারতের রাজনীতি, সমসাময়িক ঘটনাপ্রবাহ এবং পরিকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন খবর পাঠকদের সামনে তুলে ধরেন। ট্রেন, মেট্রো, আবহাওয়া, খেলাধুলোর প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। নিয়মিত সেইসব বিষয়েও প্রতিবেদন লিখে থাকেন। পেশাদার অভিজ্ঞতা: কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দ্য টাইমস অফ ইন্ডিয়া, ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি), স্পোর্টসকিডার মতো সংস্থায় ইন্টার্নশিপ করার পরে ২০১৮ সাল থেকে অয়নের পেশাদার জীবনের সূচনা হয়। পেশাদার সাংবাদিক জীবনের শুরুটা হয় ইটিভি ভারতে। সেখানে এক বছর দু'মাস কাজ করার পরে ২০১৯ সালের ১১ নভেম্বর যোগ দেন হিন্দুস্তান টাইমস বাংলায়। চারদিন পরে আনুষ্ঠানিকভাবে হিন্দুস্তান টাইমস বাংলা চালু হয়। অর্থাৎ একেবারে প্রথম থেকেই হিন্দুস্তান টাইমস বাংলায় আছেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে পশ্চিমবঙ্গের রাজ্য-রাজনীতি, ভারতের রাজনীতি, ট্রেন-মেট্রো-শিল্প সংক্রান্ত পরিকাঠামো-নির্ভর খবর, চাকরির খবর, ক্রিকেট-ফুটবলের মতো খেলাধুলোর খবরের প্রতিবেদন লিখে থাকেন। বিশেষ করে ব্রেকিং নিউজ, রাজনৈতিক বিশ্লেষণ এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের উপরে প্রভাব ফেলে, এমন খবর লেখার ক্ষেত্রে তিনি বিশেষভাবে পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: নঙ্গী হাইস্কুল এবং নিউ আলিপুর মাল্টিপারপাস স্কুল থেকে প্রাথমিক পড়াশোনার পরে আশুতোষ কলেজ থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে অয়ন স্নাতক হয়েছেন। তারপর একই বিষয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ব্যক্তিগত পছন্দ এবং নেশা: অয়ন মনেপ্রাণে পাহাড়প্রেমিক। সুযোগ পেলেই পাহাড়ে ঘুরতে চলে যান। বরফ ও তুষারপাতের প্রতি বিশেষ জায়গা রয়েছে হৃদয়ে। তাছাড়াও ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনা ও ভারতীয় নৌসেনার প্রতি বিশেষ টান রয়েছে। ভারতীয় জওয়ানদের বীরত্ব, তাঁদের লড়াই নিয়ে বই পড়তে বা তথ্যচিত্র দেখতে ভালোবাসেন। ছোটোবেলায় নিজেরও ভারতীয় সেনায় যোগ দেওয়ার ইচ্ছা ছিল।Read More
E-Paper


