Annapurna Puja 2026: আর মাত্র ক'দিন পর অন্নপূর্ণা পুজো, জেনে নিন দেবী মাহাত্ম্যের অজানা কাহিনি
আর কিছুদিন পরই অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে পূজিতা হন দেবী অন্নপূর্ণা। তিনি হলেন দেবী পার্বতীর এক রূপ। দেবী অন্নপূর্ণা। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণা-র অর্থ হল পূর্ণ।
আর কিছুদিন পরই অন্নপূর্ণা পুজো। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে পূজিতা হন দেবী অন্নপূর্ণা। তিনি হলেন দেবী পার্বতীর এক রূপ। দেবী অন্নপূর্ণা। অন্ন কথার অর্থ ধান, আর পূর্ণা-র অর্থ হল পূর্ণ। অর্থাত্ যিনি অন্নদাত্রী বা যিনি অন্ন দান করেন তিনি অন্নপূর্ণা। দেবীর মাহাত্ম্য জানেন? দেবীর পুজো মাহাত্ম্য ঘিরেও রয়েছে এক কাহিনী।
আর মাত্র ক'দিন পর অন্নপূর্ণা পুজো, জেনে নিন দেবী মাহাত্ম্যের অজানা কাহিনি
দেবী দ্বিভুজা। তাঁর এক হাতে থাকে অন্নের পাত্র আর অন্য হাতে থাকে হাতা। দেবীর একপাশে থাকেন ভূমি ও অন্যপাশে থাকেন শ্রী। সঙ্গে থাকেন মহাদেব। মূর্তিতে দেখা যায় দেবী মহাদেবকে অন্নদান করছেন। দেবীর পুজো মাহাত্ম্য ঘিরে যে কাহিনী তা দেবীর মূর্তি দেখেও খানিক আন্দাজ করা যায়।
হিন্দুমতে বিশ্বাস করা হয়, যে দেবী অন্নপূর্ণাই অন্ন দ্বারা ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করে দিয়েছিলেন ভগবান শিবের। দেবীকে অন্নদাত্রী হিসাবেও পুজো করা হয়। মনে করা হয়, এই অন্নপূর্ণা দেবীর কৃপা যাঁর ওপর থাকে, তাঁর ঘরে অন্নকষ্ট হয় না!
কথিত রয়েছে, পুরাণ মতে, দেবাদিদেবের সঙ্গে খাদ্য নিয়ে দেবী পার্বতীর মতবিরোধ হয়। মহাদেব ক্ষুধা ও খাদ্যকে মায়া বলে অভিহিত করেন। আর তা শুনে রুষ্ট হন দেবী। তিনি কৈলাস ত্যাগ করেন। এরপরই শুরু হয় মহামারি, হাহাকার। ফলে দেখা দেয় খাদ্য সংকট। ক্ষুধার্ত হয়ে মহাদেবও ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নানা জায়গায় ভ্রমণ করতে থাকেন। কিন্তু সব স্থানেরই চিত্র কিছুটা এক রকমের।
এরপর তিনি শোনেন কাশীতে এক দেবী সকলকে অন্নদান করছেন। তা শুনেই সেই দেবীর কাছে পৌঁছন মহাদেব। দেবী অন্নপূর্ণাকে দেখে তিনি চিনতে ভুল করেননি। দেবতা শিব এরপর দেবীর কাছে অন্নগ্রহণ করেন, তারপর মহামারির হাত থেকে রক্ষাপায় বিশ্ব। এরপর থেকেই চৈত্রের শুক্লা অষ্টমীতে শুরু হয় এই পুজোর।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে বাংলার ২৫ মার্চ বুধবার, বাংলায় ১০ চৈত্রে শুরু হচ্ছে অন্নপূর্ণা পুজোর অষ্টমী তিথি। তিথি শুরু হচ্ছে দুপুর ১ টা ৫২ মিনিটে। অষ্টমী তিথি শেষ, বৃহস্পতিবার ২৬ মার্চ, বাংলায় ১১ চৈত্র।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১০ চৈত্র, বুধবার অষ্টমী। ২৫ মার্চ, ২০২৬ বুধবার তিথি শুরু। তিথি শুরু হবে, বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে। অষ্টমী তিথি শেষ, ২৬ মার্চ, বৃহস্পতিবার। সেদিন দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে তিথি শেষ।
Home/Astrology/Annapurna Puja 2026: আর মাত্র ক'দিন পর অন্নপূর্ণা পুজো, জেনে নিন দেবী মাহাত্ম্যের অজানা কাহিনি