Annapurna Puja 2026 Tithi: অন্নপূর্ণা পুজো ২০২৬ কবে রয়েছে? চৈত্র নবরাত্রিতে এই তিথি কখন পড়ছে! রইল পঞ্জিকামত
অন্নপূর্ণা পুজো ২০২৬ কবে পড়ছে, দেখে নিন তিথি।
চৈত্র নবরাত্রির শুভ সময়ে দিকে দিকে দেবীর আরাধনা চলছে। বাংলার বুকে বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো ঘিরেও সাজো সাজো রব। কবে পড়ছে এই অন্নপূর্ণা পুজো ২০২৬? তার হদিশ দিচ্ছে পঞ্জিকামত।

চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে পূজিতা হন মা অন্নপূর্ণা দেবী। দেবীর পুজো মাহাত্ম্য ঘিরেও রয়েছে এক কাহিনী। হিন্দুমতে বিশ্বাস করা হয়, যে দেবী অন্নপূর্ণাই অন্ন দ্বারা ভিক্ষার ঝুলি পরিপূর্ণ করে দিয়েছিলেন দেবাদিদেব শিবের। দেবীকে অন্নদাত্রী হিসাবেও পুজো করা হয়। মনে করা হয়, এই অন্নপূর্ণা দেবীর কৃপা যাঁর ওপর থাকে, তাঁর দরজায় অন্নকষ্ট এসে পৌঁছায় না! কথিত রয়েছে, পুরাণ মতে, দেবাদিদেবের সঙ্গে দেবী অন্নপূর্ণার মতবিরোধ হলে অন্নপূর্ণাদেবী কৈলাস ত্যাগ করেন। এরপর শুরু হয় মহামারি, হাহাকার। ফলে শুরু হয় খাদ্যের অভাব, ঘটে মহামারি। ভিক্ষার ঝুলি কাঁধে তুলে নেন দেবাদিদেব। এরপর তিনি শোনেন কাশীতে এক দেবী সকলকে অন্নদান করছেন। তসেই দেবীর দ্বারা পৌঁছন মহাদেব। দেবী অন্নপূর্ণাকে দেখে তিনি চিনতে ভুল করেননি। দেবতা শিব এরপর দেবীর কাছে অন্নগ্রহণ করে মহামারির হাত থেকে বিশ্বকে রক্ষা করেন। এরপর থেকেই চৈত্রের শুক্লা অষ্টমীতে শুরু হয় পুজো।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে বাংলার ২৫ মার্চ বুধবার, বাংলায় ১০ চৈত্রে শুরু হচ্ছে অন্নপূর্ণা পুজোর অষ্টমী তিথি। তিথি শুরু হচ্ছে দুপুর ১ টা ৫২ মিনিটে। অষ্টমী তিথি শেষ, বৃহস্পতিবার ২৬ মার্চ, বাংলায় ১১ চৈত্র। সেদিন সকাল ১১ টা ৪৯ মিনিটে তিথি শেষ হচ্ছে। নবমী তিথি আরম্ভ, ২৬ মার্চ, ১১ চৈত্র বৃহস্পতিবার ১১ টা ৫০ মিনিট থেকে। নবমী তিথি শেষ হচ্ছে, ২৭ মার্চ, বাংলায় ১২ চৈত্র, শুক্রবার। সেদিন সকাল ১০ টা ০৭ মিনিটে নবমী তিথি শেষ
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে, ১০ চৈত্র, বুধবার অষ্টমী। ২৫ মার্চ, ২০২৬ বুধবার তিথি শুরু। তিথি শুরু হবে, বিকেল ৪টে ৪৭ মিনিট ২৭ সেকেন্ডে। অষ্টমী তিথি শেষ, ২৬ মার্চ, বৃহস্পতিবার। সেদিন ১১ চৈত্র। সেদিন দুপুর ২টো ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে তিথি শেষ। নবমী তিথি শুরু, ১১ চৈত্র, বৃহস্পতিবার, ইংরেজি, ২৬ মার্চ। সেদিন দুপুর ২টো ২৮ মিনিট ৫৫ সেকেন্ডে তিথি আরম্ভ। ২৭ মার্চ, শুক্রবার অর্থাৎ বাংলায় ১২ চৈত্র তিথি শেষ। সেদিন দুপুর ১২টা ২০ মিনিট ১৭ সেকেন্ডে তিথি শেষ।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


