...
...
Next Story

বিনিয়োগ করার এটাই সুযোগ, চাকরিতেও পাবেন সাফল্য, জানুয়ারি কাদের জন্য শুভ?

জানুয়ারি মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত তৈরি হতে চলেছে একটি বিশেষ যোগ। সপ্তাহের শুরুতেই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে যা তৈরি হবে বুধ, শুক্র, সূর্য, চন্দ্র এবং মঙ্গল গ্রহের সমন্বয়ে

Published on: Jan 20, 2026, 19:22:21 IST
Advertisement

জানুয়ারি মাসের ১৯ থেকে ২৫ তারিখ পর্যন্ত তৈরি হতে চলেছে একটি বিশেষ যোগ। সপ্তাহের শুরুতেই পঞ্চগ্রহী যোগ তৈরি হচ্ছে যা তৈরি হবে বুধ, শুক্র, সূর্য, চন্দ্র এবং মঙ্গল গ্রহের সমন্বয়ে। এই বিরল সংযোগের শুভ প্রভাব পড়বে কিছু রাশির উপরে। এই যুগের শুভ প্রভাব পড়বে বেশ কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে। দেখে নেওয়া যাক কোন কোন জাতির জাতক জাতিকার হবেন লাভবান।

বিনিয়োগ করার এটাই সুযোগ, চাকরিতেও পাবেন সাফল্য
বিনিয়োগ করার এটাই সুযোগ, চাকরিতেও পাবেন সাফল্য

সিংহ রাশি: সিংহ রাশির জাতক-জাতিকারা ক্যারিয়ার এবং ব্যবসায় শুভ ফল পেতে চলেছেন। ভ্রমণে যাওয়ার সুযোগ রয়েছে এবং এই সময় নতুন মানুষদের সঙ্গে পরিচিতি তৈরি হবে। পরিবারের সঙ্গে পিকনিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং চাকরিজীবীরা এই সপ্তাহে কিছু বড় সাফল্য পেতে পারেন। সপ্তাহের মাঝামাঝি সময় আপনি আপনার প্রচেষ্টার ফল পাবেন।

আরও পড়ুন: সামনেই বিয়ে করার প্ল্যানিং করছেন? জেনে নিন মাঘ মাসের শুভ দিনের তালিকা

ধনু রাশি: ধনু রাশির জাতক জাতিকা রা এই সময়ে ব্যবসার ক্ষেত্রে খুব লাভবান হবেন। পরিবারের সকলের থেকে অপ্রত্যাশিত সমর্থন পাবেন। মানসিক চাপ কমবে এবং স্বাস্থ্য উন্নত হবে। সম্পর্কে দিক থেকেও এই সময়টা অনুকূল হতে চলেছে। এই সপ্তাহে আপনার সমস্ত কাজ খুব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বিচক্ষণ সিদ্ধান্ত সম্পর্ককে অবনতির হাত থেকে বাঁচাতে পারবে।

মকর রাশি: মকর রাশির জাতক জাতিকাদের বৈবাহিক জীবন সুখকর হবে। আপনার সম্পূর্ণ মনোযোগ ক্যারিয়ার এবং ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যদি চাকরি পরিবর্তন করার পরিকল্পনা করেন তাহলে এই সপ্তাহটা আপনার জন্য ভীষণ শুভ। বন্ধুদের থেকে সমর্থন পাবেন এবং এই সপ্তাহে আপনার বাড়িতে একটি পার্টির আয়োজনও করতে পারেন আপনি।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks