কবে সংঘটিত হবে মৌনী অমাবস্যা? জানুন শুভ সময় সম্পর্কে বিস্তারিত

প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে পালন করা হয় মৌনি অমাবস্যা। হিন্দু ধর্ম মতে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মৌন উপবাসের সঙ্গে এই দিনটির একটি বিশেষ সংযোগ রয়েছে বলে একে বলা হয় মৌনি অমাবস্যা।

Published on: Jan 16, 2026, 10:10:10 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

প্রতিবছর একটি নির্দিষ্ট সময়ে পালন করা হয় মৌনি অমাবস্যা। হিন্দু ধর্ম মতে এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মৌন উপবাসের সঙ্গে এই দিনটির একটি বিশেষ সংযোগ রয়েছে বলে একে বলা হয় মৌনি অমাবস্যা।

কবে সংঘটিত হবে মৌনী অমাবস্যা? জানুন শুভ সময় সম্পর্কে বিস্তারিত
কবে সংঘটিত হবে মৌনী অমাবস্যা? জানুন শুভ সময় সম্পর্কে বিস্তারিত

এই বিশেষ দিনে কেউ পবিত্র গঙ্গায় স্নান করেন কেউ আবার সারাদিন উপবাস থাকেন। কেউ কেউ আবার সারাদিন কথা বলেন না। আসুন জেনে নেওয়া যাক কিভাবে এই দিনটি প্রচলন শুরু হল?

ধর্মীয় গ্রন্থ অনুযায়ী, ২০২৬ তারিখের ১৮ জানুয়ারি রাত ১২:০৩ মিনিট থেকে শুরু হবে এই অমাবস্যা, চলবে ১৯ জানুয়ারি রাত ১:২১ মিনিট পর্যন্ত।

মৌনি অমাবস্যার শুভ মুহূর্ত

১৮ জানুয়ারি ভোর ৫:২৭ মিনিট থেকে ৬:২১ মিনিট পর্যন্ত থাকবে ব্রহ্ম মুহূর্ত। অন্যদিকে অভিজিৎ মুহূর্ত শুরু হবে দুপুর ১২:১০ মিনিট থেকে থাকবে ১২:৫৩ মিনিট পর্যন্ত। সর্বার্থ সিদ্ধিযোগ ১৯ জানুয়ারি সকাল ১০:১৪ থেকে শুরু হবে থাকবে ৭:১৪ মিনিট পর্যন্ত। গোধূলি মুহূর্ত শুরু হবে বিকেল ৫:৪৬ মিনিট থেকে থাকবে ৬:১৩ মিনিট পর্যন্ত।

পুজো পদ্ধতি

এই অমাবসায় ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে উঠে গঙ্গা নদীতে স্নান করে ভগবান বিষ্ণুকে স্মরণ করে উপবাসের ব্রত শুরু করতে হবে। তুলসী গাছকে ১০৮বার প্রদক্ষিণ করে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে হবে। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পর দান করতে হবে খাদ্য, পোশাক বা অর্থ। চেষ্টা করবেন এই দিন যথাসম্ভব চুপ করে থাকতে। ঈশ্বরের আরাধনা করতে এবং ধ্যান করতে।