...
...
Next Story

Baba Vanga 2026 Prediction: কলকাতায় ভূমিকম্প.. ২০২৬ এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কী বলছে? রয়েছে কোন সংকেত?

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কী বলছে?

Published on: Feb 27, 2026 03:32 PM IST
By
Prefer HTon Google
Advertisement

সদ্য হয়েছে সূর্যগ্রহণ। আর সামনেই রয়েছে চন্দ্রগ্রহণ। তার মাঝে এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প হয়েছে। স্বভাবতই ভূমিকম্পের জেরে আতঙ্কে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন অনেকে। তবে প্রশ্ন হল, ২০২৬ জুড়ে প্রাকৃতিক বিপর্যয় কি আরও আছে? এক্ষেত্রে নজর রাখা যাক বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীর দিকে। ২০২৬ ঘিরে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণীতে কী রয়েছে?

কলকাতায় ভূমিকম্প.. ২০২৬ এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কী বলছে? রয়েছে কোন সংকেত?
কলকাতায় ভূমিকম্প.. ২০২৬ এ বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী কী বলছে? রয়েছে কোন সংকেত?

প্রাকৃতিক বিপর্যয় নিয়ে বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী:-

বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী বলছে, ২০২৬ সালে ভূপৃষ্ঠারে ৭ থেকে ৮ শতাংশ অংশ হু হু করে ক্ষয় হয়ে যেতে পারে ভূমিকম্প, পরিবেশগত নানা কারণে। এতে বন্যা, তাপপ্রবাহের আলাদা ইঙ্গিতও রয়েছে। তবে কোন এলাকায় এগুলি হতে পারে, তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা তিনি দেননি। এদিকে, দেখা যাচ্ছে, নানান ভবিষ্যদ্বাণী বলছে, পরিবেশ পরিবর্তনের দিকে ধীরে ধীরে এগোচ্ছে বিশ্ব। দেখা যাচ্ছে, বিশ্বে ছোটবড় মিলিয়ে ইতিমধ্যেই বহু ভূমিকম্প এই বছরে হয়ে গিয়েছে।

(India Vs Zimbabwe: অভিষেকের কামব্যাক ম্যাচে জয়ে ফিরল ভারত! দানবীয় ব্যাটিং সংহারে ৭২ রানে জয় সূর্যদের)

( ‘বন্ধু’ ইজরায়েলের সঙ্গে একধাপ বাড়ল ঘনিষ্ঠতা! FTA সহ নানান ক্ষেত্রে ফোকাস বাড়াচ্ছে দিল্লি, কোন ইঙ্গিত মোদীর?)

তৃতীয় বিশ্বযুদ্ধ

ট্রাম্পের আমেরিকার সঙ্গে ইতিমধ্যেই সংঘাতে রয়েছে ইরান। অন্যদিকে, ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধ চলছে। সদ্য গতকাল থেকে ডুরান্ড লাইন নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত রয়েছে। তারই মাঝে দেখা যাচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের সংকেত ২০২৬র জন্য দিয়েছেন বাবাভাঙ্গা। তাঁর ভবিষ্যদ্বাণী বলছে, ২০২৬ সালে বিভিন্ন দেশ, বিভিন্ন দেশের সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারে।

ভিনগ্রহীরা কি আসছে?

বাবাভাঙ্গার ভবিষ্যদ্বাণী ছিল, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ভিনগ্রহীদের সঙ্গে হয়তো মানুষের সাক্ষাৎ হতে পারে। সদ্য ভিন্গ্রহীদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন করলে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ওবামাকে বলতে শোনা যায়, ‘সত্যি আছে, কিন্তু আমি ওদের দেখিনি। তবে এরিয়া ৫১-এ রাখা হয়নি ওদের।’ বিষয়টি নিয়ে ওবামাকে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প। তাঁর বক্তব্য, ‘মস্ত বড় ভুল করলেন উনি। গোপন তথ্য় ফাঁস করে দিয়েছেন। ওঁর থেকে ওই আচরণ কাম্য ছিল না।’ এরপরই পরই ভিন্গ্রহী এবং UFO নিয়ে সব গোপন নথিপত্র প্রকাশের নির্দেশ দিলেন ট্রাম্প। ফলত কৌতূহল এই নিয়ে তুঙ্গে।

(তথ্যসূত্র ‘দ্য সানডে গার্ডিয়ান’ )

 
ABOUT THE AUTHOR
Sritama Mitra

শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe