নতুন বছরে বাড়িতে আনুন এই ৫ জিনিস, হবে টাকার বৃষ্টি! সমৃদ্ধিতে ভরবে ঘর

নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর মানেই নতুন শুরু। এই সময় অনেকেই নতুন করে ঘর সাজান। সেই সাজানোর মধ্যে এই ৫টি জিনিস থাকলেই ফিরবে ভাগ্য। হাতে হু হু করে আসবে টাকা। জানেন সেগুলি কী কী? দেখে নিন।

Published on: Jan 04, 2026 5:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

নতুন বছর শুরু হয়ে গিয়েছে। আর নতুন বছর মানেই নতুন শুরু। এই সময় অনেকেই নতুন করে ঘর সাজান। ফলে নতুন জিনিস কেনেন, তার সঙ্গে এই ৫টি জিনিস থাকলেই ফিরবে ভাগ্য। হাতে হু হু করে আসবে টাকা। জানেন সেগুলি কী কী? দেখে নিন।

নতুন বছরে বাড়িতে আনুন এই ৫ জিনিস, হবে টাকার বৃষ্টি! সমৃদ্ধিতে ভরবে ঘর
নতুন বছরে বাড়িতে আনুন এই ৫ জিনিস, হবে টাকার বৃষ্টি! সমৃদ্ধিতে ভরবে ঘর

কোন কোন জিনিস নতুন বছরের শুরুতে বাড়ি আনবেন?

কুবের মূর্তি: বাড়ির উত্তর দিককে মনে করা হয় সম্পদের দিক। এই দিকে তাই কুবেরের মূর্তি স্থাপন করতে পারেন। এতেই কমবে টাকার অভাব। হাতে হু-হু করে টাকা আসবে। আসবে সুখ সমৃদ্ধি।

লাল বা হলুদ কাপড়: লালবা হলুদ কাপড়কে খুবই শুভ বলে মনে করা হয়। টাকা রাখার জায়গাটি এই রঙের কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। যাঁরা ব্যবসার সঙ্গে যুক্ত তাঁরাও ক্যাশবাক্স এই ধরনের কাপড় দিয়ে ঢেকে রাখতে পারেন। এতে অর্থ আকৃষ্ট হবে। তাছাড়া গয়নাও লাল বা হলুদ কাপড় দিয়ে ঢেকে রাখা যেতে পারে।

রুপোলি রঙের বাটিতে চাল: বাড়ির উত্তর দিকে রুপোলি রঙের বাটিতে চাল রাখলে মিলতে পারে শুভ ফল। এটা বাড়িতে অর্থ প্রবাহ বজায় রাখে। বছরের প্রথম দিনই রুপোলি রঙের একটি বাটি ভর্তি করে চাল নিয়ে উত্তর দিকে রেখে দিন। এ ক্ষেত্রে রুপোর বাটি ভালো, তবে তা না হলে অ্যালুমিনিয়মের বাটিও চলবে।

রঙিন ফুলগাছ: বছরের শুরু মানেই তো শীতকাল। আর এই শীতকালে নানা রঙের রকমারি রংবাহারি ফুল পাওয়া যায়। সেই সময় অনেকেই বাড়িতে রঙিন বা সুগন্ধি ফুলগাছ ফুল কিনে আনেন। কিন্তু আপনি জানেনো না যে না জেনেই নিজেই বড় উপকার করছেন। কারণ এই ধরেন গাছ বা ফুলের গাছকে বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে শুভ শক্তি আকৃষ্ট হয়। মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায়।

তামার সূর্য: বাড়িতে তামার তৈরি সূর্য যন্ত্র নিয়ে আসতে পারেন। এটা বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখতে হবে। মেঝে থেকে সাত ফুট উচ্চতায় এটাকে রাখতে হবে। নতুন বছরের প্রথম দিন থেকে স্নানের পর সেটাতে গঙ্গাজল ছিটিয়ে ও সিঁদুরের তিলক লাগাতে হবে।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।