...
...
Next Story

সরস্বতী পুজোর ঠিক আগেই হবে গণেশের পুজো, জানুন সঠিক তিথি ও শুভক্ষণ

পুরান মতে মনে করা হয় যে কোনও পুজো করার আগে গণেশকে পুজো করা হয়। ভগবান শিব মাতা পার্বতীকে যে আশীর্বাদ করেছিলেন, তার ফলেই সমস্ত দেবতার আগে পুজো করা হয় গণেশকে। মনে করা হয় গণেশের পূজো করলে যে কোন পুজো সার্থক হয়, কিন্তু যদি গণেশের পূজো না করা হয় তাহলে কোনও পুজোয় সম্পন্ন হয় না।

Published on: Jan 17, 2026, 17:06:03 IST
Advertisement

পুরান মতে মনে করা হয় যে কোনও পুজো করার আগে গণেশকে পুজো করা হয়। ভগবান শিব মাতা পার্বতীকে যে আশীর্বাদ করেছিলেন, তার ফলেই সমস্ত দেবতার আগে পুজো করা হয় গণেশকে। মনে করা হয় গণেশের পূজো করলে যে কোন পুজো সার্থক হয়, কিন্তু যদি গণেশের পূজো না করা হয় তাহলে কোনও পুজোয় সম্পন্ন হয় না।

সরস্বতী পুজোর ঠিক আগেই হবে গণেশের পুজো
সরস্বতী পুজোর ঠিক আগেই হবে গণেশের পুজো

ভারতবর্ষে পুজোর রীতি শুরু হয় গণেশ পূজোর হাত ধরে আর শেষ হয় সরস্বতী পুজোর হাত ধরে। তাই সরস্বতী পূজোর পাশাপাশি গণেশ পূজোর দিনক্ষণও আপনাকে এক নজরে দেখে নিতে হবে। সরস্বতী পুজোর ঠিক আগের দিনই হবে গনেশ দাদার পুজো। ২০২৬ সালের গণেশ চতুর্থী কবে সংঘটিত হবে চলুন এক নজরে দেখে নেওয়া যাক।

আরও পড়ুন: সামনেই বিয়ে করার প্ল্যানিং করছেন? জেনে নিন মাঘ মাসের শুভ দিনের তালিকা

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, গণেশ চতুর্থী আরম্ভ হবে ৭ মাঘ, বুধবার। ইংরেজিতে ২১ জানুয়ারি অর্থাৎ বুধবার। রাত ২:৪৯ মিনিট থেকে শুরু হবে চতুর্থী, চলবে ৮ মাঘ বৃহস্পতিবার অর্থাৎ ২২ জানুয়ারি রাত ২:২৯ মিনিট পর্যন্ত।

আরও পড়ুন: কবে সংঘটিত হবে মৌনী অমাবস্যা? জানুন শুভ সময় সম্পর্কে বিস্তারিত

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks