সরস্বতী পুজোর পরের দিন হয় শীতলষষ্ঠী, কখন থেকে শুরু হবে ব্রতপালন?

বাংলায় এক এক মাসে এক এক ষষ্ঠী পালিত হয়। তেমনই একটি ষষ্ঠী হল শীতলষষ্ঠী, শীলষষ্ঠী বা গোটাষষ্ঠী। সরস্বতী পুজোর পরের দিন এই ষষ্ঠী পালন করা হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি পালিত হয় এই শীতলষষ্ঠী। এবার শীতলষষ্ঠী কবে পালিত হবে?

Published on: Jan 22, 2026 5:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাংলায় এক এক মাসে এক এক ষষ্ঠী পালিত হয়। তেমনই একটি ষষ্ঠী হল শীতলষষ্ঠী, শীলষষ্ঠী বা গোটাষষ্ঠী। সরস্বতী পুজোর পরের দিন এই ষষ্ঠী পালন করা হয়। মাঘ মাসের শুক্ল পক্ষের ষষ্ঠী তিথি পালিত হয় এই শীতলষষ্ঠী। এবার শীতলষষ্ঠী কবে পালিত হবে?

সরস্বতী পুজোর পরের দিন হয় শীতলষষ্ঠী, কখন থেকে শুরু হবে ব্রতপালন?
সরস্বতী পুজোর পরের দিন হয় শীতলষষ্ঠী, কখন থেকে শুরু হবে ব্রতপালন?

এই ষষ্ঠীর ক্ষেত্রে আগের দিন অর্থাৎ বসন্ত পঞ্চমীর দিন গোটা গোটা সবজি যেমন- বেগুন, রাঙা আলু, সিম, আলো, মটর শুঁটি, পালং শাক, পাঁচ কড়াই দিয়ে একটি পদ রান্না করা হয়। তারপর সেই খাবার সারা রাত রেখে পরের দিন ঠান্ডা বা শীতল খাবার খাওয়ার রীতি রয়েছে এই ষষ্ঠীতে। তাই এই ষষ্ঠীকে শীতলষষ্ঠী বলে। তাছাড়াও এদিন শীল পুজো করা হয় তাই এদিনটি শীলষষ্ঠী নামেও পরিচিত। এছাড়া যেহেতু গোটা সবজি রান্না করা হয় তাই একে গোটাষষ্ঠী বলে। এই ষষ্ঠী পালনের উদ্দেশ্য হল সন্তানের মঙ্গলকামনা।

কিন্তু কবে পালিত হবে এই শীতলষষ্ঠী? বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, ষষ্ঠী তিথি আরম্ভ ইংরেজির ২৩ জানুয়ারি, শুক্রবার। বাংলার ৯ মাঘ, শুক্রবার। মধ্যরাত ১টা বেজে ৪৮ মিনিট থেকে শুরু। ষষ্ঠী তিথি শেষ হবে ইংরেজির ২৪ জানুয়ারি, শনিবার । বাংলার ১০ মাঘ, শনিবার, রাত ১২টা বেজে ৪০ মিনিটে।

অন্যদিকে, গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ষষ্ঠী তিথি আরম্ভ ইংরেজির ২৩ জানুয়ারি, শুক্রবার।বাংলার ৯ মাঘ, শুক্রবার। সময় রাত মধ্যরাত ১২টা বেজে ২৭ মিনিট ২৯ সেকেন্ড। ষষ্ঠী তিথি শেষ হচ্ছে ইংরেজির ২৪ জানুয়ারি, শনিবার। বাংলার ১০ মাঘ, শনিবার। সময় রাত ১০টা বেজে ৫৪ মিনিট ১০ সেকেন্ড।