...
...
Next Story

Dipanwita Lakshmi Puja 2025: দীপান্বিতা লক্ষ্মীপুজোর শ্রেষ্ঠ মুহূর্ত আজ কখন? প্রদোষ ও বৃষভ কাল পঞ্জিকামতে থাকছে কতক্ষণ

Dipanwita Lakshmi Puja 2025 Auspicious Time: দীপান্বিতা লক্ষ্মীপুজোর শ্রেষ্ঠ মুহূর্ত দীপাবলির দিন কখন থেকে শুরু হচ্ছে? জেনে নিন প্রদোষ ও বৃষভ কালের সময়ক্ষণ।

Published on: Oct 20, 2025, 15:00:15 IST
Advertisement

দীপাবলি মানে একদিকে যেমন কালীপুজো, তেমনই অন্যদিকে লক্ষ্মীপুজোও। এই দিন বহু গৃহস্থ দীপান্বিতা লক্ষ্মীপুজো করে থাকেন। অলক্ষ্মী বিদায় করে মা লক্ষ্মীকে অভ্যর্থনা জানানোর রীতি এই দিন। কিন্তু দীপান্বিতা লক্ষ্মী পুজোর তিথি কখন আরম্ভ ও কখন শেষ? জেনে নিন পঞ্জিকামত।

দীপান্বিতা লক্ষ্মী পুজোর তিথি

দীপান্বিতা লক্ষ্মীপুজোর শ্রেষ্ঠ মুহূর্ত আজ কখন?
দীপান্বিতা লক্ষ্মীপুজোর শ্রেষ্ঠ মুহূর্ত আজ কখন?

২০২৫ সালে দীপাবলি বা কালীপুজো হবে সোমবার, ২০ অক্টোবর। যদিও অমাবস্যা তিথি ২০ অক্টোবর বিকেল ৩:৪৪ মিনিটে শুরু হয়ে ২১ অক্টোবর বিকেল ৫:৫৪ মিনিট পর্যন্ত থাকবে, তবুও প্রদোষকালে অমাবস্যার উপস্থিতির কারণে অধিকাংশ জ্যোতিষীর মতে ২০ অক্টোবর দীপান্বিতা লক্ষ্মী পুজো করা শুভ।

পুজোর শুভ মুহূর্ত (সময়সূচি)

দীপান্বিতা লক্ষ্মী পুজোর জন্য প্রদোষ কালকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও শুভ সময় বলে মনে করা হয়। প্রদোষ কাল হলো সূর্যাস্তের পরের প্রায় ২ ঘণ্টা ২৪ মিনিটের সময়কাল। এই সময় দেবী লক্ষ্মী পৃথিবীতে ঘুরে বেড়ান বলে বিশ্বাস করা হয়।

অমাবস্যা তিথি শুরু: ২০ অক্টোবর, সোমবার, বিকেল ৩:৪৪ মিনিট।

অমাবস্যা তিথি শেষ: ২১ অক্টোবর, মঙ্গলবার, বিকেল ৫:৫৪ মিনিট।

আরও পড়ুন - Kartik 1432 Auspicious Dates: কার্তিক মাসে বিয়ের তারিখ রয়েছে? জানুন জগদ্ধাত্রী ও কার্তিক পুজোসহ বাকি শুভ তারিখ

প্রদোষ কাল ২০ অক্টোবর, সন্ধ্যা ৫:৪৬ মিনিট থেকে রাত ৮:১৮ মিনিট পর্যন্ত লক্ষ্মী পুজোর জন্য শ্রেষ্ঠ সময়, এই সময়ে পুজো করলে দেবী গৃহে স্থায়ী হন বলে বিশ্বাস।

বৃষভ কাল ২০ অক্টোবর, সন্ধ্যা ৭:০৮ মিনিট থেকে রাত ৯:০৩ মিনিট পর্যন্ত প্রদোষকালের সঙ্গে এই 'স্থির লগ্ন' জুড়ে গেলে তা বিশেষভাবে শুভ ও ফলদায়ক হয়।

সর্বশ্রেষ্ঠ শুভ মুহূর্ত ২০ অক্টোবর, সন্ধ্যা ৭:০৮ মিনিট থেকে রাত ৮:১৮ মিনিট পর্যন্ত এই সময়ই লক্ষ্মী-গণেশ পুজোর জন্য সবচেয়ে শুভ ও প্রধান মুহূর্ত। (সময়কাল প্রায় ১ ঘণ্টা ১১ মিনিট)

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe