...
...
Next Story

Dipanwita Lakshmi Puja 2025: দীপান্বিতা লক্ষ্মী পুজোয় করুন এই ৫ প্রতিকার! দীপাবলিতেই মায়ের আশীর্বাদে সংসার ভরবে সম্পদে

Dipanwita Lakshmi Puja 2025 Rituals: দীপাবলিতে অনেকের বাড়িতেই দীপান্বিতা লক্ষ্মী পুজো হয়ে থাকে। এই দিন বাড়িতে পাঁচটি প্রতিকার করলে সংসারে সুখ সমৃদ্ধির জোয়ার আসে।

Published on: Oct 19, 2025, 12:16:08 IST
Advertisement

দীপাবলি উৎসব এই বছরের ২০ অক্টোবর, সোমবার উদযাপিত হবে। দীপাবলিতে বাংলায় পূজিত হন মা কালী। অনেকেই আবার এই দিন অলক্ষ্মী বিদায় করে দীপান্বিতা লক্ষ্মীর পুজো করেন। ধর্মীয় বিশ্বাস অনুসারে, দীপাবলিতে কয়েকটি প্রতিকার করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং তাঁর কৃপায় আর্থিক লাভের সম্ভাবনা তৈরি হয়। দীপাবলির দিনে মাকে খুশি করার জন্য কী করতে হবে তা জেনে নিন।

দীপাবলিতে মা লক্ষ্মীকে তুষ্ট করুন এই উপায়ে

দীপান্বিতা লক্ষ্মী পুজোয় করুন এই ৫ প্রতিকার!
দীপান্বিতা লক্ষ্মী পুজোয় করুন এই ৫ প্রতিকার!

১. দরজায় গোলাপ জল ছিটিয়ে দিন: দীপাবলির দিন সকালে ঘুম থেকে উঠে আপনার দরজায় কিছু গোলাপ জল ছিটিয়ে দেওয়া উচিত। এটি করলে মা লক্ষ্মী বাড়িতে আসেন এবং অর্থ সম্পর্কিত সমস্যা থেকে মুক্তি দেন।

২. সারা দিন গায়ত্রী মন্ত্র শুনুুন: বিশ্বাস অনুসারে, দীপাবলির দিন আপনার বাড়িতে গায়ত্রী মন্ত্র সারা দিন চালানো উচিত। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সংসারে তিনি অচলা হন।

আরও পড়ুন - Dhanteras 2025 Shubh Muharat: ধনতেরসের শুভ মুহূর্ত কখন শেষ হচ্ছে কলকাতায়? জানুন সোনা রূপো কেনা যাবে আর কতক্ষণ

আরও পড়ুন - ভূত চতুর্দশীতে কোন কোন শাক খাওয়ার প্রথা প্রচলিত? জেনে নিন শাস্ত্রমত

৪. এই জিনিসগুলি কেনাও শুভ: দীপাবলির দিন, ঝাড়ু, গোটা হলুদ, গোটা ধনেপাতা এবং বাতাসা কেনা খুব শুভ। আপনি যদি কোনও বাসন কেনেন, তবে তার ভিতরে কিছু জিনিস নিয়ে তবে কিনুন। বাড়িতে খালি বাসন আনা অশুভ।

৫. একটি পদ্ম ফুল নিবেদন করুন: দীপাবলির দিন মা লক্ষ্মীকে পদ্ম ফুল নিবেদন করা খুব শুভ। এতে মা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং ভক্তদের উপর তাঁর আশীর্বাদ বর্ষণ করেন।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks