...
...
Next Story

Diwali 2025 Astrology: দীপাবলিতে লটারি থেকে লক্ষীলাভ হবে ৫ রাশির, বিনিয়োগেও ডাবল রিটার্ন! কারা লাকি?

Diwali 2025 Astrology Lucky Zodiacs: দীপাবলির শুভক্ষণেই লটারি ও অন্যান্য বিনিয়োগ থেকে আয় বাড়তে চলেছে পাঁচটি রাশির। দেখে নেওয়া যাক, কারা রয়েছে লাকি লিস্টে।

Published on: Oct 20, 2025, 12:11:12 IST
Advertisement

২০ অক্টোবর দীপাবলির শুভ দিনে জ্যোতিষশাস্ত্র অনুসারে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকাদের জীবনে অর্থ লাভের বিশেষ যোগ তৈরি হতে পারে, যার মধ্যে লটারি থেকেও হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই দীপাবলির সময় কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ হতে চলেছে।

কোন কোন রাশির কপাল খুলবে লটারিতে?

বিনিয়োগেও ডাবল রিটার্ন! কারা লাকি?
বিনিয়োগেও ডাবল রিটার্ন! কারা লাকি?

১. তুলা রাশি: তুলা রাশির জাতকদের জন্য এই সময়টি অত্যন্ত শুভ। জ্যোতিষ গণনা অনুসারে, এই দিন তুলা রাশিতেই ত্রিগ্রহী যোগ তৈরি হচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে এবং সমাজে সম্মান বাড়াবে। এই সময়ে অপ্রত্যাশিতভাবে অর্থপ্রাপ্তি বা লটারি জেতার সম্ভাবনা অত্যন্ত প্রবল। মন চাইলে নিঃসন্দেহে ভাগ্য পরীক্ষা করে দেখতে পারেন।

২. ধনু রাশি: ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য দীপাবলির সময় প্রচুর আয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে লটারি বা শেয়ার বাজার থেকেও হঠাৎ করে অর্থ লাভ হতে পারে। আয় বৃদ্ধির নতুন পথ খুলবে এবং পুরনো কোনো ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির মানুষও লটারি কেটে নিজেদের ভাগ্য যাচাই করে নিতে পারেন।

৩. সিংহ রাশি: সিংহ রাশির জন্য এই সময়টি লক্ষ্মীর যোগ নিয়ে আসতে পারে। লটারি বা স্পেকুলেশনের মাধ্যমে হঠাৎ অনেকটা টাকা হাতে আসার যোগ রয়েছে। ব্যবসায় নতুন চুক্তি নিশ্চিত হতে পারে এবং বিনিয়োগে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা আছে। এই রাশির জাতকদের ভাগ্য এই সময় অনুকূল থাকবে।

আরও পড়ুন - Kali Puja 2025 Alakshmi Biday: কালীপুজোয় বহু গৃহে অলক্ষ্মী বিদায় করে লক্ষ্মীপুজো রীতি, কে এই অলক্ষ্মী? কী বলছে পুরাণ

৪. কন্যা রাশি: কন্যা রাশির জন্য শুভ সময় বয়ে আনছে দীপাবলি। এই সময় যেকোনও বিনিয়োগ থেকেই অপ্রত্যাশিত লাভের সুযোগ তৈরি হচ্ছে। এর মধ্যে লটারি থেকে লাভও রয়েছে। এই সময় ব্যবসা থেকেও আয় বৃদ্ধি পাবে বেশ কিছুটা। তবে এর পাশাপাশি মন দিতে হবে অর্থ সঞ্চয়ের দিকেও।

৫. মকর রাশি: মকর রাশির জন্য দীপাবলিতে রয়েছে আয় বৃদ্ধির সুবর্ণ সুযোগ। দীপাবলির আগে ধনতেরাস থেকেই সুখের সময় শুরু হচ্ছে এই রাশির। দীপাবলি পেরিয়ে গেলেও যা স্থায়ী হবে বেশ কিছু দিন। এই সময়ের মধ্যেই অপ্রত্যাশিত আয়ের সম্ভাবনা রয়েছে এই রাশির জন্য।

পাঠকদের প্রতি: প্রতিবেদনটি জ্যোতিষশাস্ত্রের গণনার ভিত্তিতে লেখা হয়েছে। এখানে লেখা সব কথা আগামী দিনে সত্য প্রমাণিত হবে, এমন দাবি করা হচ্ছে না। জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত কোনও প্রশ্ন বা কোনও সমস্যার সমাধানের জন্য পেশাদার জ্যোতিষীর সঙ্গে আলোচনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe