Dol Purnima 2026 Tithi: দোল পূর্ণিমা ২০২৬র তিথি কখন থেকে পড়ছে? পঞ্জিকামতে সময়, তারিখ দেখে নিন
দোল পূর্ণিমা ২০২৬ র তিথি দেখে নিন।
মাঝে মাত্র কয়েকদিন। তারপরই আসছে দোল পূর্ণিমা। দিকে দিকে পলাশের রঙে রাঙা হওয়ার মরশুমে বসন্তে মেতে উঠবে এই দোলের সময়। চারিদিকে, আবিরের রঙে মেতে বসন্তকে উদযাপনের করার এই উৎসব মার্চের শুরুতেই। মার্চের শুরুর সপ্তাহেই রয়েছে দোল পূর্ণিমা। তবে এই পূর্ণিমা তিথি কখন থেকে পড়ছে সেদিকে, তাকিয়ে অনেকেই। পূর্ণিমা তিথিতে বহু গৃহস্থেই সত্যনারায়ণ পুজো হয়ে থাকে। সেই জায়গা থেকে এই পূর্ণিমা তিথির তারিখ অনেকের কাছেই গুরুত্বপূর্ণ।

দোল পূর্ণিমা ২০২৬:-
দোল পূর্ণিমা ২০২৬ সালে ১৮ ফাল্গুন, ৩ মার্চ, মঙ্গলবার পালিত হে। এই দিনে শ্রীরাধাকৃষ্ণের আরাধনার সঙ্গে পালিত হয় শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর জন্মোৎসবও। এমন এক দিনে পূর্ণিমা তিথি কখন থেকে পড়ছে, দেখে নিন।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকামতে ১৭ ফাল্গুন, সোমবার অর্থাৎ২ মার্চ, সোমবার এই তিথি পড়ছে। এর সময়কাল বিকেল ৫টা ৫৭ মিনিট। এসেই সময় থেকে এই তিথি পড়ছে। এই তিথি শেষ হবে, ১৮ ফাল্গুন, মঙ্গলবার। তিথি শেষ হবে ৩ মার্চ, মঙ্গলবার। সেই দিন বিকেল ৫ টা ৮ মিনিটে এই তিথি শেষ হবে। এছাড়াও গুপ্তপ্রেস পঞ্জিকামতে বলা হচ্ছে, ১৭ ফাল্গুন, সোমবার, ২ মার্চ তিথি শুরু হচ্ছে। আর তিথি শেষ হবে, বিকেল ৫টা ৪২ মিনিট ৩৫ সেকেন্ড। তিথি শেষ হচ্ছে ১৮ ফাল্গুন,৩ মার্চ, মঙ্গলবার। তিথি শেষের সময়কাল বিকেল ৪টে ৫৭ মিনিট ৫৩ সেকেন্ড।
দোল ঘিরে দেশের বহু জায়গায় নানান ধরনের উৎসব পালিত হয়। দোলের আগে থেকেই উত্তর ভারতে লাঠমার হোলি, মাশান হোলি সহ একাধিক ধরনের উৎসব পালিত হয়। এদিকে, বাংলায় বসন্ত উৎসব ঘিরে রঙ খেলার মরশুমকে আরও খানিকটা রাঙিয়ে নেওয়া হয়। এই তিথিতে বহু বাড়িতেই শ্রীরাধা গোবিন্দের পুজো করা হয়। ফলত এই দোল পূর্ণিমার তিথি ঘিরে সকলেরই নজর থেকে যায়। আপাতত অপেক্ষা এই বিশেষ তিথির উৎসবের জন্য।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


