বাড়ির ৮ দিকে থাকে ৮ গ্রহ, সামান্য ত্রুটি হলেই জীবনে পড়বে অশুভ প্রভাব

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রত্যেকটি দিক একেকটি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এর কোনদিন যদি কোনও ভাবে ত্রুটি পূর্ণ থাকে তাহলে সেই বাড়ির প্রত্যেকের ওপর পড়তে পারে অশুভ প্রভাব। এক নজরে দেখে নিন কোন দিক কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে আর আপনি কিভাবে ত্রুটি মুক্ত রাখবেন সেই দিকগুলি।

Published on: Mar 07, 2026 7:16 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রত্যেকটি দিক একেকটি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয়। এর কোনদিন যদি কোনও ভাবে ত্রুটি পূর্ণ থাকে তাহলে সেই বাড়ির প্রত্যেকের ওপর পড়তে পারে অশুভ প্রভাব। এক নজরে দেখে নিন কোন দিক কোন গ্রহের সঙ্গে সম্পর্কিত থাকে আর আপনি কিভাবে ত্রুটি মুক্ত রাখবেন সেই দিকগুলি।

সামান্য ত্রুটি হলেই জীবনে পড়বে অশুভ প্রভাব
সামান্য ত্রুটি হলেই জীবনে পড়বে অশুভ প্রভাব

পূর্ব দিক: পূর্বদিকে সূর্যের দিক বলে মনে করা হয়। এইদিকে প্রধান দরজা বা জানলা রাখা শুভ বলে মনে করা হয়। এইদিকে যদি কোন ত্রুটি থাকে তাহলে সরকারি চাকরিতে বাধা, মানসিক দুর্বলতা, মাথা ব্যথা, জন্ডিস, হাড়ের রোগের মতো একাধিক সমস্যা দেখা দিতে পারে।

দক্ষিণ পূর্ব দিক: দক্ষিণ-পূর্ব দিক হল শুক্রের দিক। এই দিকে রান্নাঘর, ট্রান্সফরমার অথবা বয়লার রাখা ভালো বলে মনে করা হয়। এইদিকে যদি কোন ত্রুটি থাকে তাহলে জীবনে আসতে পারে যৌন সমস্যা, মূত্রনালীর ব্যাধি, জরায়ুর সমস্যা, পুরুষত্বহীনতার সহ আরো অনেক রোগ।

আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির

দক্ষিণ দিক: দক্ষিণ দিকে মঙ্গলের দিক বলে মনে করা হয়। এইদিকে ভারী জিনিসপত্র রাখা শুভ বলে মনে করা হয়। এইদিকে যদি কোন ত্রুটি থাকে তাহলে ভাই বোনদের সঙ্গে বিরোধ, অতিরিক্ত রাগ, দুর্ঘটনা বৃদ্ধি, রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে।

দক্ষিণ-পশ্চিম কোণ: এই দিকটির রাহুর দিক বলে মনে করা হয়। বাড়ির এইদিকে পরিবারের শোয়ার ঘর, ক্যাশকাউন্টার, ভারী যন্ত্রপাতি রাখা উচিত। এই দিকে যদি কোন অভাবে ত্রুটি হয়ে যায় তাহলে মস্তিষ্ক বা রক্তের ব্যাধি, কলেরা অথবা গুটি বসন্তের মত সমস্যা দেখা যেতে পারে। এছাড়া পরিবারে অকাল মৃত্যুর ভয়, দাদা বৌদির সঙ্গে পারিবারিক সমস্যার আশঙ্কা থেকে যায়।

পশ্চিম দিক: বাড়ির পশ্চিম দিকের অধিপতি শনি গ্রহ। এইদিকে যদি কোনভাবে ত্রুটি থাকে তাহলে মেরুদন্ডের সমস্যা, ক্যান্সার, মৃগী রোগ, পুরুষত্বহীনতা, পা সম্পর্কিত রোগের সম্ভাবনা বৃদ্ধি পায়।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

বৈভব কোণ: এই দিকের অধিপতি চন্দ্র। এইদিকে শয়নকক্ষ, গ্যারেজ অথবা গোয়ালের ঘর রাখা উচিত বলে মনে করা হয়। এখানে যদি কোনভাবেই ছুটি থেকে যায় তাহলে মায়ের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, মানসিক অশান্তি, অনিদ্রা, হাঁপানি, মূত্রনালীর রোগ, মানসিক সমস্যা নিউমোনিয়ার মত সমস্যা হতে পারে।

উত্তর দিক: এই দিকটি বুধের দিক বলে মনে করা হয়। এই দিকে জানলা দরজা অথবা প্রধান দরজা এমনকি বারান্দাও রাখা যেতে পারে। এইদিকে যদি কোন ভাবে ত্রুটি থাকে তাহলে স্মৃতিশক্তি হ্রাস, মস্তিষ্ক, গলা অথবা নাকের রোগ, ব্যবসায় ক্ষতি হতে পারে।

উত্তর-পূর্ব কোণ: বৃহস্পতি গ্রহ উত্তর-পূর্বক কোণের অধিপতি বলে মনে করা হয়। এইদিকে সুইমিং পুল প্রধান দরজা অথবা ঠাকুর ঘর রাখা যেতে পারে। এই দিকে যদি কোন ত্রুটি থাকে তাহলে পুজোর প্রতি আগ্রহের অভাব, দেবতাদের প্রতি বিশ্বাসের অভাব, পেটের রোগ, কানের রোগ, কোষ্ঠকাঠিন্য অথবা অনিদ্রার মত সমস্যা দেখা দিতে পারে।