Ganga Dusshera 2026 date time: গঙ্গা দশহরা ২০২৬ কবে পড়ছে? তারিখ, তিথি দেখে নিন, রইল শুভ মুহূর্তের হদিশ
রীতি মেনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয় গঙ্গাদশহরা। এবারেও সেই দিনটি আসছে। চলতি বছরে গঙ্গাদশহরা পড়েছে ২৫ মে।
প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয় গঙ্গা দশহরা। হিন্দু ধর্মে এই তিথি অত্যন্ত শুভ। এই পবিত্র দিনটি 'গঙ্গাবতারণ' নামেও পরিচিত, কারণ হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, এই দিনে দেবী গঙ্গা রাজা ভগীরথের তপস্যায় সন্তুষ্ট হয়ে স্বর্গ থেকে মর্ত্যে অবতরণ করেছিলেন।সেই মান্যতা অনুসারে গঙ্গাস্নান অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই তিথি দুই দিন ধরে থাকে। আর এই দুই দিন ধরে পালিত হয় গঙ্গা দশহরা।

রীতি মেনে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পালিত হয় গঙ্গাদশহরা। এবারেও সেই দিনটি আসছে। চলতি বছরে গঙ্গাদশহরা পড়েছে ২৫ মে। জানা যাচ্ছে, চলতি বছরে গঙ্গা দশহরার তিথি ২ দিন থাকবে। ২৫ মে সোমবার ভোর ৪.৩০ মিনিটে শুরু হবে গঙ্গা দশহরার তিথি। ২৬ মে মঙ্গলবার ভোর ৫ টা ১০ মিনিটে এই তিথি শেষ হবে। উদয়া তিথি অনুসারে গঙ্গা দশহরা ২৫ মে পালিত হবে।
গঙ্গাদশহরা ২০২৬ শুভ মুহূর্ত:-
গঙ্গা দশহরা ২০২৬র দিনের শুভ মুহূর্ত- এই দিন ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর ৪.৪০ মিনিট থেকে ভোর ৫ টা ২৩ মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত দুপুর ১২ টা ১৭ মিনিট থেকে ১ টা ১০ মিনিট পর্যন্ত। হস্ত নক্ষত্রের সময়কাল শুরু ২৬ মে ভোর ৪.৪০ মিনিটে। সময়কাল শেষ ২৭ মে ৫ টা ৫৬ মিনিট পর্যন্ত। এই দিনে দেবাদিদেব মহাদেব ও মা গঙ্গার পূজা করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। চলতি বছরে গঙ্গাদশহরা পড়েছে সোমবার। ফলত, সেই দিনটি দেবাদিদেবের পুজোর জন্য শুভ বলে বিবেচিত হবে। এই দিন স্নান, দান পূণ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। মনে করা হয় এই দিনে গঙ্গাস্নান করলে ১০ পাপ থেকে মুক্তি মেলে। এই দিনে মিথ্যা বলা, কটূভাষণ, কারোর সঙ্গে ঝগড়া করা থেকে বিরত থাকতে বলা হয়েছে ধর্মীয় মতে।
( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্য়তা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


