...
...
Next Story

Guru Brihaspati: মকর সহ একগুচ্ছ রাশির ভাগ্যে সৌভাগ্যের বন্যা আনবেন গুরু! বক্রী বৃহস্পতির কৃপায় লাকি কারা?

গুরু বৃহস্পতির কৃপায় কাদের ভাগ্যে আসতে চলেছে লাভ? দেখে নিন রাশিফল।

Published on: Nov 2, 2025, 19:00:13 IST
Advertisement

বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বৃহস্পতির বিশেষ অবস্থান রয়েছে। এই গ্রহের কৃপা থাকলে বহু রাশির জাতক জাতিকারা নানা দিক থেকে সুখের মুখ দেখে থাকেন। ১২ রাশির জীবনেই প্রভাব পড়ে গুরু বৃহস্পতির। নভেম্বর মাসে বৃহস্পতি কর্কট রাশিতে বক্রী অবস্থানে আসতে চলেছেন। তারফলে বহু রাশিতে তাঁর কৃপা পড়তে পারে। কারা হবেন লাকি? দেখে নিন রাশিফল। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত কর্কট রাশিতে বক্রী থাকবেন বৃহস্পতি। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভ পাবেন? দেখে নিন রাশিফলে।

বৃহস্পতি বক্রী অবস্থানে যেতে চলেছেন।
বৃহস্পতি বক্রী অবস্থানে যেতে চলেছেন।

মকর

গুরু বক্রী হয়ে এই রাশির জাতক জাতিকার জীবনে আনন্দ আনতে চলেছেন। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। দাম্পত্য জীবনে খুশি আনন্দ আসতে চলেছে। অবিবাহিতদের জীবনে বিয়েরে প্রস্তাব আসতে চলেছে। চাকরিরতদের জন্য এই সময়কাল খুবই শুভ। নতুন কোনও সুযোগ আসতে পারে এই সময়। পদোন্নতি হতে পারে। ধনযোগের সুযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে জীবনে চলা সমস্যা, বাধা কেটে যেতে পারে। স্বাস্থ্য ভালো থাকতে পারে।

( Ind Vs Aus T20: হরমনদের ফাইনালের দিনে অজিভূমে মার্শদের বিরুদ্ধে ঝোড়ো জয় সূর্যদের! জিত এল ৫ উইকেটে)

( Raj Yog Lucky Zodiac signs: নভেম্বরে ৪ বিরল যোগ! সৌভাগ্য়ের ফোয়ারা ছুটবে ৩ লাকি রাশির কপালে?)

কন্যা

আটকে থাকা বহু ইচ্ছা পূরণ হতে পারে। প্রগতির রাস্তা আরও প্রশস্ত হবে। ঘর, বাহন, সম্পত্তি, থেকে লাভ পেতে পারেন। ঘর, বাড়ি, গাড়ি এই সময় আসতে পারে ভাগ্যে। মায়ের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের সঙ্গে ভালো সময় কাটবে। সন্তানের সঙ্গে সম্পর্ক ভালোর দিকে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাবেন সাফল্য। কোনও ঋণ থেকে মুক্তি পেতে পারেন। কোনও শত্রুকে সহজে এই সময় হারাতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যেতে পারে।

বৃষ

এই জাতক জাতিকাদের ভাগ্যের সহযোগিতা মিলতে পারে। দীর্ঘদিন ধরে চলা নানান সমস্যা থেকে পাবেন মুক্তি। গুরু প্রভাবে আধ্যাত্মের দিকে যেতে পারেন। কোনও ধর্ম,কর্মেও মেতে থাকতে পারেন। কোথাও তীর্থ যাত্রায় যেতে পারেন। দাম্পত্য জীবনের মতভেদ মিটে যেতে পারে। ব্যবসার ক্ষেত্রে পেতে পারেন লাভ।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks