মেষ থেকে কুম্ভ, কেমন কাটবে ২০২৬? দেখে নিন এক নজরে
নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২০২৫ সালে যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে গেল এই পৃথিবীর বুকে, তার ফলে অনেকেই ভাবছেন ২০২৫ হয়তো সবথেকে খারাপ একটি বছর হিসেবে পরবর্তীকালে বিবেচিত হবে। অবশেষে এই বছরটির শেষ সময় আসন্ন। এবার পালা ২০২৬ সালের।
নতুন বছর শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। ২০২৫ সালে যেভাবে একের পর এক দুর্ঘটনা ঘটে গেল এই পৃথিবীর বুকে, তার ফলে অনেকেই ভাবছেন ২০২৫ হয়তো সবথেকে খারাপ একটি বছর হিসেবে পরবর্তীকালে বিবেচিত হবে। অবশেষে এই বছরটির শেষ সময় আসন্ন। এবার পালা ২০২৬ সালের।

২০২৬ সালে ১২টি রাশির জাতক জাতিকাদের জীবন কেমন কাটবে সেটাই এক নজরে এই প্রতিবেদনে দেখে নেওয়া যাক।
মেষ রাশি: ২০২৬ সাল এই রাশির জাতক জাতিকাদের কাছে খুব ভালো একটি বছর হিসেবে প্রমাণিত হবে। আত্মবিশ্বাস বাড়বে, নেতৃত্বের ক্ষমতা তৈরি হবে, দুঃসাহসিক মনোভাব থাকার কারণে অনেক ক্ষেত্রেই জয়লাভ হবে, ধৈর্য এবং বিচক্ষণতার মাধ্যমে আগামী বছরে একের পর এক চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারবেন এই রাশির জাতক জাতিকারা। ব্যক্তিগত জীবন উন্নত হবে, ভালো বোঝাপড়া তৈরি হবে এবং পরিবারের খেলবে সুখের হাওয়া।
বৃষ রাশি: এই রাশির জাতক জাতিকার যদি আগামী বছর কঠোর পরিশ্রম এবং শৃঙ্খলাবদ্ধ জীবন অতিবাহিত করতে পারেন তাহলে অবশ্যই দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন। চাকরির ক্ষেত্রে পদোন্নতি, ব্যবসায়িক সম্প্রসারণ, বেতন বৃদ্ধির মত একাধিক ঘটনা আপনার জীবনে ঘটবে যা জীবনকে অনুকূল করে তুলবে। প্রেম থেকে শুরু করে দিয়ে সব ক্ষেত্রেই আপনি লাভবান হবেন তবে বছরের মাঝামাঝি সময়টা ছোট খাটো ভুল বোঝাবুঝি হতে পারে। যারা অবিবাহিত তাদের মে মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত বিয়ের একটা ভালো যোগ তৈরি হবে। স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে তবে কাজের চাপ বাড়বে। জুলাই মাস থেকে অক্টোবর মাস পর্যন্ত শরীরের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নিতে হবে।
মিথুন রাশি: আগামী বছর উচ্চশিক্ষা এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনার জীবন এগিয়ে যাবে। প্রেম এবং বিয়ের ক্ষেত্রেও আগামী বছর অত্যন্ত শুভ। আগামী বছরে অতিরিক্ত আয়ের সম্ভাবনা রয়েছে, তবে খরচের দিকে একটু নজর রাখতে হবে। ভাই বোনের এবং পিতা-মাতার সমর্থন পাবেন সব ক্ষেত্রে। যদিও বছরের মাঝামাঝি সময়ে কিছু সমস্যা তৈরি হবে যা ধৈর্যের সঙ্গে মিটিয়ে নিতে হবে।
কর্কট রাশি: আগামী বছরে মানসিক ভারসাম্য, শৃঙ্খলা এবং চিন্তনশীল সিদ্ধান্তের প্রতি বেশি জোর দিতে হবে। বিবাহিত দম্পতিরা পারিবারিক সুখ এবং সন্তান জন্মের সুখ পেতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা প্রয়োজন বিশেষ করে মানসিক চাপ ঘুম এবং হজমের ক্ষেত্রে। ২০২৬ সালে আপনার পছন্দমত চাকরির সুযোগ আসবে আপনার কাছে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, অর্থের ক্ষেত্রে এই বছরের মাঝামাঝি সময়ে আপনার খুব ভালো কাটবে। সব মিলিয়ে আগামী বছর আপনার জন্য একরাশ সাফল্য বয়ে নিয়ে আসবে।
সিংহ রাশি: ২০২৬ সালে চাকরি থেকে ব্যবসা প্রত্যেকটি জায়গায় আপনার লাভজনক স্থিতি আসবে। প্রেম এবং বৈবাহিক ক্ষেত্রে স্পষ্ট কথা বলার প্রয়োজন আছে কারণ ছোটখাটো ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে এই বছরে। অবিবাহিতরা তাড়াহুড়ো করে কোন সিদ্ধান্ত নিতে যাবেন না। কাজের চাপের ফলে পারিবারিক জীবনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হতে পারে। বয়স্কদের যত্ন নেবেন এবং সময়ের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করবেন। অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলতে হবে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে হবে।
কন্যা রাশি: ২০২৬ সাল এই রাশি জাতক-জাতিকাদের ক্ষেত্রে একটি দায়িত্বশীল বছর হতে চলেছে। এই বছরটি অপ্রত্যাশিত লাভ, আধ্যাত্মিক যোগাযোগ এবং গবেষণার দিকে আপনার বিশেষ ঝোঁক তৈরি করবে। প্রেম এবং বিবাহের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে তাই অতিরিক্ত সতর্কতা প্রয়োজন। পারিবারিক জীবনে মিশ্র অভিজ্ঞতা তৈরি হবে। স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর দিতে হবে বিশেষ করে হজমের ক্ষেত্রে এবং শারীরিক ব্যথা বেড়ে যেতে পারে। তবে সব মিলিয়ে বছরটি ভালো যাবে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে যদিও ব্যয় নিয়ন্ত্রিত করতে হবে আপনাকেই। শিক্ষার্থীদের ক্ষেত্রেও এই বছর প্রবল সাফল্যের সম্ভাবনা রয়েছে।
তুলা রাশি: প্রেম এবং বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝি এড়ানোর জন্য অনেক বেশি ধৈর্য ধরতে হবে। সন্তানদের প্রতি দায়িত্ব বৃদ্ধি পাবে। পিতা-মাতার সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। স্বাস্থ্যের জন্য নিয়মিত যত্ন নিতে হবে। সুষম খাদ্যাভ্যাস, ব্যায়াম, মনোযোগী হওয়ার মাধ্যমে নিজেকে উন্নত করতে হবে শারীরিকভাবে। সৃজনশীলতা এবং যোগাযোগের মাধ্যমে ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিস্থিতি তৈরি করতে হবে। আর্থিকভাবে আপনি কিছু বিনিয়োগের রিটার্ন পেতে পারেন এই সময়। শিক্ষা ক্ষেত্রে বিদেশে যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে।
বৃশ্চিক রাশি: প্রেম এবং বৈবাহিক জীবন ইতিবাচক হবে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন সম্পর্ক তৈরি হবে, দাম্পত্যে যারা রয়েছেন তাদের মধ্যে বিশ্বাস আরও বৃদ্ধি পাবে। পারিবারিক সমর্থন শক্তিশালী হবে যা বাড়ির পরিবেশকে উন্নত করবে। তবে এই বছরের প্রথম দিকে মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। নতুন দায়িত্ব আসতে পারে জীবনে। শিক্ষার্থীদের জন্য এই বছরটি লাভবান হতে পারে যদি আপনি কঠোর পরিশ্রম করেন।
ধনু রাশি: প্রেম এবং বৈবাহিক জীবন সুখকর হবে। অবিবাহিতরা নতুন সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন। বছরের মাঝামাঝি সময়টা একটু টল-মল অবস্থা হতে পারে কিন্তু সেটা কাটিয়ে উঠতে হবে আপনাকেই। ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হবে, স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর রাখতে হবে। চাকরির ক্ষেত্রে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিকভাবে এই বছরটা আপনার জন্য অনুকূল। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করতে হবে আপনাকে।
মকর রাশি: ধৈর্য এবং দায়িত্ব সহকারে নিজেকে ধীরে ধীরে সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। পিতা-মাতা স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত নজর দিতে হবে। মানসিক চাপ কাটানোর জন্য ধ্যান এবং সঠিক বিশ্রামের প্রয়োজন। বিনিয়োগ থেকে লাভ হতে পারে। বড় অংকের কিছু কেনাকাটা করার আগে চিন্তা ভাবনা করে নেবেন। শিক্ষার্থীদের ক্ষেত্রে সাফল্য আসবে বিশেষ করে বিদেশে যাওয়ার সুযোগ আছে।
কুম্ভ রাশি: বিবাহিতরা এই বছরের মাঝামাঝি সময়ে একটু সাবধানে থাকবেন ভুল বোঝাবুঝি হতে পারে। অবিবাহিতদের ক্ষেত্রে নতুন জীবন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরে আপনার নতুন চাকরি বা নতুন ব্যবসা শুরু হতে পারে। এই বছরটির প্রথমদিকে আয় বৃদ্ধি হতে পারে এবং শেষের দিকে বিনিয়োগ থেকে অর্থ পেতে পারেন আপনি।
মীন রাশি: প্রেম এবং বিবাহের সম্পর্ক অনেক বেশি আবেগগতভাবে পরিপূর্ণ হয়ে উঠবে। তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারি যার ফলে আপনি বিচলিত হতে পারেন। ক্যারিয়ারের দিক থেকে একটু চাপ সৃষ্টি হতে পারে তবে পরবর্তীকালে নতুন সুযোগও আসবে আপনার কাছে। শিক্ষার্থীরা নিষ্ঠার মাধ্যমে নতুন অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এমনকি বিদেশে যাওয়ার সুযোগ পাবেন তারা।
E-Paper

