...
...
Next Story

হাতের তালুতে যদি থাকে এই রেখা, তাহলে জীবনেও দারিদ্র কাটবে না আপনার

কথাতেই আছে, হাতের রেখায় যা থাকবে তাই ঘটবে ভাগ্যে। কিন্তু হাতের রেখায় অসংখ্য আকিবুকি মধ্যে কোনটি কিসের ইঙ্গিত দেয় সে কথা জানার জন্য আপনাকে হতে হবে হস্তরেখাবিদের দ্বারস্থ।

Published on: Dec 20, 2025, 15:01:03 IST
Advertisement

কথাতেই আছে, হাতের রেখায় যা থাকবে তাই ঘটবে ভাগ্যে। কিন্তু হাতের রেখায় অসংখ্য আকিবুকি মধ্যে কোনটি কিসের ইঙ্গিত দেয় সে কথা জানার জন্য আপনাকে হতে হবে হস্তরেখাবিদের দ্বারস্থ। আপনি যদি তেমন কাউকে না চেনেন তাহলে চিন্তা করার কিছু নেই। এই প্রতিবেদনে আপনাদের জানানো হবে হাতের তালুতে থাকা এমন কিছু বিশেষ রেখার কথা, যেটি থাকলে আপনার ভাগ্য কোনওদিন সুপ্রসন্ন হবে না।

হাতের তালুতে যদি থাকে এই রেখা, তাহলে জীবনেও দারিদ্র কাটবে না আপনার
হাতের তালুতে যদি থাকে এই রেখা, তাহলে জীবনেও দারিদ্র কাটবে না আপনার

হস্তরেখা বিদ্যা অনুযায়ী, একজন ব্যক্তির হাতের তালুতে রেখার বিভিন্ন অবস্থানে সেই ব্যক্তির সুখ দুঃখ নির্ধারণ করতে পারে। হাতের তালুতে রেখাগুলি অনেক গোপন রহস্য ধারণ করে থাকে যা সাদা চোখে দেখা যায় না। এই রেখাগুলির মধ্যে কিছু বিশেষ রেখা রয়েছে, যেটি থাকলে আপনার ভাগ্য সুপ্রসন্ন হবে না কিছুতেই।

( Bangladeshi Leader on Red Fort: ‘ভারতের সঙ্গে যুদ্ধ করার মতো হিম্মত রয়েছে, লালকেল্লা দখল করব’, বাংলাদেশি নেতার হুঙ্কার)

হস্তরেখা বিদ্যা অনুযায়ী, যদি ভাগ্য রেখা ভাঙ্গা অথবা কাটা হয় তাহলে সেই ব্যক্তিরা জীবনে কষ্ট, সংগ্রাম এবং আর্থিক সমস্যার সম্মুখীন হন। ভালো আয় থাকা সত্ত্বেও সেই অর্থ নষ্ট হয়ে যায় বা খরচ হয়ে যায়।

যদি ভাগ্য রেখা কোনও ব্যক্তির কব্জির মধ্য দিয়ে উৎপন্ন হয়ে মধ্যমা আঙ্গুলের তৃতীয় সন্ধিতে পৌঁছায় তাহলে বুঝতে হবে সেই ব্যক্তিরা সবসময় দারিদ্র্যের সম্মুখীন হন। সম্পদ থাকলেও তা ভোগ করতে পারেন না এই ব্যক্তিরা। সারা জীবন আর্থিক সমস্যার মধ্যেই থাকতে হয় এদের।

হস্তরেখা বিদ্যা অনুযায়ী, যদি কারও হাতের রেখা শুক্র পর্বত থেকে মঙ্গল পর্বত পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে তারা অর্থ ধরে রাখতে অক্ষম হয়। শুক্র পর্বতের ক্রস চিহ্ন অর্থ এবং অপচয়ের ক্রমাগত প্রবাহকে নির্দেশ করে তাই এই ব্যক্তিরা নিজেদের খারাপ অভ্যাসের জন্যই অর্থ অপচয় করে ফেলেন।

হস্তরেখা বিদ্যা অনুযায়ী, কোন ব্যক্তির হাতের তালুতে একাধিক ভাঙ্গা অথবা কাটা রেখা থাকলে জীবনে তারা একাধিক বাধার সম্মুখীন হন। যদি লেখাগুলি সোজা এবং স্পষ্ট হয় তাহলে সেই ব্যক্তির ভাগ্য শক্তিশালী হয়। কিন্তু যদি রেখাগুলি ভাঙ্গা বা কাটা থাকে তাহলে আর্থিক সমস্যা লেগেই থাকে তার জীবনে।

যদি হৃদয় রেখার ঠিক নিচে একটি তারা অথবা বৃত্ত দেখা যায়, বুধ পরবর্তী একটি ক্রসের সঙ্গে সেই ক্রস থেকে একটি রেখা হৃদয় রেখার সঙ্গে মিলিত হয়, তাহলে দারিদ্র সেই ব্যক্তিকে সারা জীবন তাড়া করে বেড়ায়। এই ধরনের ব্যক্তিরা প্রচুর অর্থ উপার্জন করলেও উপভোগ করতে সক্ষম হয় না।

( এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks