Jamai Shasthi 2026 Tithi: জামাইষষ্ঠী ২০২৬ পড়ছে উইকেন্ডে! তিথি রইল পঞ্জিকামতে, দেখে নিন রীতি

Jamai Shasthi: আসছে জামাইষষ্ঠী ২০২৬। তিথি দেখে নিন।

Published on: Jun 17, 2026, 16:00:26 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

জুন মাসে আর কয়েকদিন পরই রয়েছে জামাইষষ্ঠী। পার্বনের আনন্দ, আর ঐতিহ্যের মিশেলে বাঙালির ঘরে ঘরে পালিত হয় এই উৎসব। এই বিশেষ পার্বনের দিন মরশুমি ফল সহ একাধিক সামগ্রী দিয়ে দিনটি পালিত হয়। আসন্ন সময় ২০ জুন রয়েছে জামাইষষ্ঠী। এই দিনে কোন সময় থেকে এই তিথি পালিত হচ্ছে, তা দেখে নিন।

জামাইষষ্ঠী ২০২৬ আসছে, দেখে নিন তারিখ
জামাইষষ্ঠী ২০২৬ আসছে, দেখে নিন তারিখ

তথ্য বলছে, জামাইষষ্ঠী পালিত হবে ২০ জুন, ২০২৬ এ। দিনটি পড়েছে শনিবার। ফলত, সপ্তাহান্তের জামাইষষ্ঠীতে বাংলার ঘরে ঘরে রসনাতৃপ্তির পালা চলবে! এই দিনে সূর্যোদয় পড়েছে ভোর ৫ টা ২৪ মিনিটে। মূলত, এই বিশেষ পার্বনের দিনটিতে সকাল থেকে শাশুড়িরা অপেক্ষা করেন জামাইদের ঘিরে এই উৎসব উদযাপনের জন্য। সাধারণত শাশুড়িরা এই দিনে উপবাস করে থাকেন। বাংলা ক্যালেন্ডার অনুসারে ১৪ ৩৩ বঙ্গাব্দের ৪ আষাঢ় এই তিথি পালিত হবে। এদিন শুক্লপক্ষের ষষ্ঠী তিথি পড়ছে। যদিও ষষ্ঠী তিথির সময় ১৯ জুন, ২০২৬ সালে শুরু হচ্ছে। সেদিন পড়ছে শুক্রবার। সেদিন বিকেল ৪ টা ৫৯ মিনিট থেকে শুরু হচ্ছে তিথি। এরপর তা শেষ হচ্ছে ২০ জুন শনিবার। সেদিন পড়ছে বিকেল ৩ টে ৩৬ মিনিট।

জামাই ষষ্ঠীর নিয়ম অনুযায়ী, এই দিনে বিবাহিত মেয়ে ও জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে বিশেষভাবে আপ্যায়ন করা হয়। পূজার উপকরণের মধ্যে থাকে নতুন বস্ত্র, আম, জাম, কলা, লিচু, কাঁঠালসহ বিভিন্ন মরশুমি ফল, পান-সুপারি, ধান, ১০৮টি দূর্বা, বাঁশের করুল, করমচা এবং তালপাতার পাখা। জামাইষষ্ঠীর দিনের পূজার সময় শাশুড়ি জামাইয়ের হাতে হলুদ মাখানো সুতো বেঁধে দেন এবং কপালে তেল-হলুদের ফোঁটা দিয়ে তালপাতার পাখা নেড়ে আশীর্বাদ করেন। এরপর, জামাইয়ের গায়ে হাত রেখে, তিনবার ‘ষাট ষাট’ বলার রীতি রয়েছে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More