রান্নাঘরে ময়লার পাত্র রাখেন? অজান্তেই করছেন না তো নিজের ক্ষতি?

যে বাড়িতে আপনি থাকবেন সেই বাড়িটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। ঠাকুর ঘর থেকে আপনার বেডরুম সবকিছুই যেন পরিষ্কার থাকে সেই দিকে কড়া নজর দিতে হবে আপনাকে। কিন্তু শুধু পরিষ্কার রাখার জন্য নয়, আপনার খুব সামান্য ভুলেও কিন্তু আপনার হয়ে যেতে পারে মস্ত বড় সমস্যা।

Published on: Jan 15, 2026 7:00 PM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

যে বাড়িতে আপনি থাকবেন সেই বাড়িটি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। ঠাকুর ঘর থেকে আপনার বেডরুম সবকিছুই যেন পরিষ্কার থাকে সেই দিকে কড়া নজর দিতে হবে আপনাকে। কিন্তু শুধু পরিষ্কার রাখার জন্য নয়, আপনার খুব সামান্য ভুলেও কিন্তু আপনার হয়ে যেতে পারে মস্ত বড় সমস্যা।

রান্নাঘরে ময়লার পাত্র রাখেন?
রান্নাঘরে ময়লার পাত্র রাখেন?

রান্নাঘর মানেই সেখানে দেবী অন্নপূর্ণার বাস আর তাই রান্নাঘর সব সময় পরিষ্কার করে রাখা উচিত। বাস্তুশাস্ত্রমতে, রান্নাঘরে ডাস্টবিন রাখা একেবারেই উচিত নয়। অনেকেই আনাজের খোসা অথবা যাবতীয় জিনিস ডাস্টবিনে ফেলেন এবং সেই ডাস্টবিনটি গ্যাসের পাশে বা অন্যত্র রেখে দেন। কিন্তু এই কাজটা যে একেবারেই উচিত নয় তা কি আপনি জানেন?

( Shastra Tips: বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)

বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘরে ডাস্টবিনে রাখলে বাড়ির বাস্তু দোষ হতে পারে। নেতিবাচক শক্তির আগমন হয় বাড়িতে। দেবী অন্নপূর্ণাও কিন্তু চলে যান আপনার বাড়ি থেকে। খুব স্বাভাবিকভাবেই এতে আপনার জীবনে যে খুব একটা ভালো ফল হবে না তা বলাই বাহুল্য।

( Weather Forecast Winter in WB: বছরের প্রথম দিনেই পিকনিকের আমেজ উস্কে 'ক্রিজে' শীত! আবহাওয়ার রিপোর্ট একনজরে)

ডাস্টবিন রাখার সঠিক জায়গা

বাড়িতে সবসময় ঢাকা দেওয়া ডাস্টবিন রাখার চেষ্টা করবেন। রান্না ঘরে একেবারেই ডাস্টবিন রাখবেন না। ডাস্টবিন রাখার উপযুক্ত জায়গা হল বাড়ির দক্ষিণ দিক। সম্ভব যদি না হয় তাহলে দক্ষিণ-পশ্চিম দিকেও রাখতে পারেন। নিয়মিত ময়লা ফেলে ডাস্টবিন পরিষ্কার রাখবেন।