Weather Forecast Winter in WB: বছরের প্রথম দিনেই পিকনিকের আমেজ উস্কে 'ক্রিজে' শীত! আবহাওয়ার রিপোর্ট একনজরে

আগামী কয়েকদিন বাংলার আবহাওয়া কেমন থাকবে? দেখে নিন।

Published on: Jan 1, 2026, 09:26:06 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

বছরের প্রথম দিন মানেই উৎসবের মেজাজ। শুধু কি উৎসব! এই দিনে পিকনিকের মেজাজ জমে ওঠে নানা প্রান্তে। আর এই পিকনিকের মেজাজকে চাঙ্গা করে দিয়ে আজ শহরে পারদ পতন। জাঁকিয়ে শীতকে সঙ্গে নিয়ে এবার মঞ্চে ভরা পৌষ! রাজ্যের আবহাওয়ার পূর্বাভাস দেখে নিন।

শীতের আমেজের মধ্যে নদিয়ায় সকালে সাইকেল সফর। (ছবি সৌজন্যে পিটিআই)
শীতের আমেজের মধ্যে নদিয়ায় সকালে সাইকেল সফর। (ছবি সৌজন্যে পিটিআই)

পারদ পতন শহর কলকাতায়:-

গত বছরের শেষ দিনে শহর কলকাতার তারপমাত্রা ছিল ১১ ডিগ্রি। আর নতুন বছরের প্রথম দিনে শহরের তাপমাত্রা ১১.৬ ডিগ্রি। আজও তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম। আজ শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম রয়েছে। ফলত, ২২ গজে আপাতত ব্যাট হাতে দাপুটে মেজাজে রয়েছে শীত। আজ শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘুরপাক খেতে পারে। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ২০.১ ডিগ্রি সেলসিয়াস ছিল, যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম ছিল।

( 2026 Yearly Horoscope: লক্ষ্মীবার বৃহস্পতিবারে শুরু হচ্ছে নতুন বছর! ২০২৬ কেমন কাটবে? রইল বার্ষিক রাশিফল)

উত্তরবঙ্গের আবহাওয়া:-

উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পরিবর্তন সেভাবে নাও দেখা যেতে পারে আগামী তিন দিন। দার্জিলিং এ তুষার পাত ও হালকা বৃষ্টির সতর্কতা রয়েছে শুক্রবার পর্যন্ত। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এও বৃষ্টি হতে পারে। সব জেলাতেই ঘন কুয়াশার আস্তরণ থাকবে। তারফলে দৃশ্যমানতা নামতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার।

( পাকিস্তানে ‘আগামী ৫০ বছরে’ ভারতের হানার সম্ভাবনা নাকি কম! আশা LeTর, লাহোরের জঙ্গি-সভা ঘিরে শরিফদের মিথ্যার বেলুন ফুটো)

( Bangladesh Mob Lynching: প্রসঙ্গে বাংলাদেশের মব সন্ত্রাস,রিপোর্টের বিস্ফোরক তথ্যে নাক কাটল ইউনুস সরকারের!)

( তামাকজাত দ্রব্য, পান মশলায় খুব শিগগিরই বসছে বাড়তি শুল্ক! কবে থেকে? তারিখ জানাল কেন্দ্র)

( 2026 Yearly Horoscope: লক্ষ্মীবার বৃহস্পতিবারে শুরু হচ্ছে নতুন বছর! ২০২৬ কেমন কাটবে? রইল বার্ষিক রাশিফল)

দক্ষিণবঙ্গের আবহাওয়া:-

কেরলে ঘূর্ণাবর্ত ও উত্তর পশ্চিম ভারতে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এরফলে রাজ্যগুলিতে প্রভাব পড়তে শুরু করেছে। বহু জায়গায় শীতের তীব্র প্রভাব পড়ছে। নদিয়া, সিউড়ি, শ্রীনিকেতন, আসানসোলের তাপমাত্রা ঘোরাফেরা করছে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের কাছে। পশ্চিমের জেলাগুলিতে ৯ থেকে ১০ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাচ্ছে তাপমাত্রা। কোথাও তা ১২ ডিগ্রিতে পৌঁছেছে। উপকূলের জেলাতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, দক্ষিণবঙ্গে আগামী ৩ দিনে সর্বনিম্ন তাপমাত্রা একটু বাড়তে পারে।

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More