মকর সংক্রান্তিতে নিয়ম মেনে করুন শিবের পুজো, অর্পণ করুন এই ৪টি জিনিস

রাত পোহালেই মকর সংক্রান্তি। ২০২৬ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি ওরফে উত্তরায়ন। এই দিনটি পৌষ মাসের শেষ দিন। এই বিশেষ দিনে সূর্য ধনু রাশি ছেড়ে গমন করে মীন রাশিতে। ঠিক সেই কারণেই পৌষ সংক্রান্তির এই বিশেষ দিনটি মকর সংক্রান্তি নামেও পরিচিত সকলের কাছে।

Published on: Jan 14, 2026 8:31 AM IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

রাত পোহালেই মকর সংক্রান্তি। ২০২৬ সালের ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি ওরফে উত্তরায়ন। এই দিনটি পৌষ মাসের শেষ দিন। এই বিশেষ দিনে সূর্য ধনু রাশি ছেড়ে গমন করে মীন রাশিতে। ঠিক সেই কারণেই পৌষ সংক্রান্তির এই বিশেষ দিনটি মকর সংক্রান্তি নামেও পরিচিত সকলের কাছে।

মকর সংক্রান্তিতে নিয়ম মেনে করুন শিবের পুজো
মকর সংক্রান্তিতে নিয়ম মেনে করুন শিবের পুজো

পৌষ সংক্রান্তির দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্রে যদি সূর্যদেবকে প্রণাম করা যায় বা কিছু খাদ্য বা অন্য গরিবদের দান করা যায় তাহলে সেটি খুব ভালো বলে প্রমাণিত হয়। এই দিনেই গঙ্গাসাগরে ভিড় করেন হাজার হাজার পুণ্যার্থী।

( Shastra Tips: বজরংবলীকে কোন ধরনের প্রদীপ দিয়ে পুজো করা শুভ? রইল কিছু টিপস)

তবে সূর্যদেবের পাশাপাশি এই দিনে যদি আপনি শিবের উপাসনা করেন সে ক্ষেত্রে কিন্তু খুব ভালো ফল পাবেন আপনি। এই বিশেষ দিনে বিশেষ কিছু জিনিস যদি মহাদেবকে অর্পণ করতে পারেন তাহলে নানান গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন আপনি। আপনার জীবনে আসবে ইতিবাচক ফল।

কোন কোন জিনিস অর্পণ করবেন শিবলিঙ্গে

কালো তিল: মকর রাশির জাতক যেহেতু শনিদেব তাই এই দিনে যদি কালো তিল আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে খুব ভালো প্রমাণিত হয়।

গঙ্গাজল: মহাদেবের যে খুব প্রিয় গঙ্গাজল তা বলাই বাহুল্য। এই দিন গুড়ের সঙ্গে গঙ্গাজল মিশিয়ে যদি আপনি মহাদেবের জলাভিষেক করতে পারেন তাহলে খুব ভালো।

( Weather Forecast Winter in WB: বছরের প্রথম দিনেই পিকনিকের আমেজ উস্কে 'ক্রিজে' শীত! আবহাওয়ার রিপোর্ট একনজরে)

আখের রস: পৌষ সংক্রান্তি মানেই বাড়িতে পিঠেপুলির ধুম পড়ে যায়। খুব সহজেই বাড়িতে পেয়ে যাবেন আখের রস। আখের রস যদি আপনি শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তাহলে দেবী লক্ষ্মী খুব প্রসন্ন হন বলে মনে করা হয়।

অখন্ড চাল: জীবনে সুখ সমৃদ্ধি নিয়ে আসার জন্য অখন্ড চাল শিবলিঙ্গে যদি অর্পণ করতে পারেন তাহলে আপনার জীবনে থাকবে না কোন দুঃখ কষ্ট।