Mangal Gochar Lucky Rashi: মঙ্গলই ডেকে আনবেন সুখের দিন! কপাল খুলতে চলেছে সিংহ সহ কাদের?
মঙ্গলের গোচরের ফলে কোন কোন রাশি লাভের মুখ দেখবে? রইল জ্যোতিষমত।
মঙ্গলকে ভূমি ও আদির কারক মনে করা হয়। মঙ্গলকে যুদ্ধ, শৌর্য, পরাক্রমেরও কারক বলে মনে করা হয়। একটি রাশিতে তিনি প্রায় ৪৫ দিন থাকেন। অন্য একটি রাশি থেকে একটি রাশিতে আসতে মঙ্গলের ১৭ থেকে ১৮ মাস সময় লেগে যায়। সদ্য মঙ্গল, বৃশ্চিক রাশিতে প্রবেশ করেছেন। ফলত, পঞ্চ মহাপুরুষ রাজযোগ, রুচক রাজযোগের নির্মাণ হবে। এছাড়াও কেন্দ্র ত্রিকোণ রাজযোগেরও নির্মাণ হবে। তারফলে একগুচ্ছ রাশির জাতক জাতিকারা লাভ পাবেন। কারা লাকি? দেখে নিন।

সিংহ
জীবনে আসতে পারে লাভ, খুশি ও আনন্দ। নতুন চাকরি, ব্যবসার যোগ তৈরি হতে চলেছে। চাকরিরতরা পেতে পারেন নতুন কোনও সুযোগ। অফিসে বসের হযোগিতা পাবেন। আপনার কাজের প্রশংসা করবেন আপনার সিনিয়ররা। আপনি বড় কোনও লক্ষ্য পূরণ করতে পারেন। আয়ের নতুন রাস্তা খুলে যাবে। কোনও লক্ষ্য পূরণ করতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। আপনার আয় যেমন ভালোর দিকে যাবে, তেমনই বহু ইচ্ছার পূরণ হবে।
( Auspicious Rajyog: দুঃসময় কাটবে! খেলা ঘোরাবেন বুধ, শুক্র! আসছে তাবড় যোগ, লাকির লিস্টে কারা?)
কর্কট
কেন্দ্র ত্রিকোণ রাজযোগ এই রাশির জাতক জাতিকাদের জন্য খুবই লাভদায়ী। সন্তানের দিক থেকে কোনও খবর পেতে পারেন। তা সুখবরই হওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরিরতদের নতুন কোনও চাকরির সম্ভাবনা রয়েছে। কোনও সরকারি কাজে মুনাফা আসবে। সাফল্য আসবে। কোনও একটি সূত্র থেকে টাকা আসার সম্ভাবনা রয়েছে। রাজনীতির সঙ্গে জড়িতদের ভালো লাভ হবে।
মেষ
হঠাৎ হাতে আসতে পারে টাকা। শিক্ষাক্ষেত্র থেকে ভালো লাভ পাওয়া যেতে পারে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে জড়িতদের ভালো সময় আসতে চলেছে। কোনও কাজে যদি টাকা কড়ি ডুবে গিয়ে থাকে, তাহলে তা পেতে পারেন। মানসিক বহু কষ্ট থেকে মুক্তি পাবেন। নানান দিক থেকে মিলবে সুসময়ের দেখা।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।)
E-Paper

