Auspicious Rajyog: দুঃসময় কাটবে! খেলা ঘোরাবেন বুধ, শুক্র! আসছে তাবড় যোগ, লাকির লিস্টে কারা?

বুধ ও শুক্র আসন্ন সময়ে তাবড় রাজযোগ তৈরি করতে চলেছেন। কারা লাকি?

Published on: Oct 30, 2025, 19:00:15 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

একাধিক গ্রহের সমাহারে নানান রাজযোগ তৈরি হয়ে থাকে জ্যোতিষমতে। এবার নভেম্বর মাসের আসন্ন সময়ে তৈরি হতে চলেছে,লক্ষ্মীনারয়ণ রাজযোগ। বুধ ও শুক্র তৈরি করতে চলেছেন এই যোগ। একদিকে রাজকুমার বুধ অন্যদিকে, ধন সম্পত্তির দাতা শুক্রদেব। এই দুইয়ের অবস্থানের জেরে এই যোগ তৈরি হবে। তাতে লাভবান হবেন একগুচ্ছ রাশির জাতক জাতিকারা। লাভের মুখ দেখবেন কারা? রইল রাশিফল।

লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে।
লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হতে চলেছে।

তুলা

লক্ষ্মীনারায়ণ যোগ আপনার জন্য খুবই লাভদায়ী। আপনার ব্যক্তিত্বে আসবে উজ্জ্বলতা। বিবাহিতদের দাম্পত্য জীবন ভালোর দিকে যাবে। বহু অবিবাহিতের জীবনে বিয়ের প্রস্তাব আসতে পারে। মান, সম্মান প্রতিষ্ঠা পেতে পারেন। সাফল্য আসতে পারে। সাফল্য আর লাভ পেতে পারেন। পদোন্নতি হবে। পদোন্নতি, বেতন বৃদ্ধি হতে পারে। পেতে পারেন দায়িত্ব।

( Gandharaj Chicken Biryani: ঘরে বানালেও হয়ে যাবে স্পেশাল, জিভে আসবে জল, রইল গন্ধরাজ চিকেন বিরিয়ানির রেসিপি)

( Weekly Rashifal 27 October to 2 November 2025: জগদ্ধাত্রী পুজো ২০২৫র সপ্তাহ কেমন কাটবে? রইল জ্যোতিষমতে সাপ্তাহিক রাশিফল)

( Baba Vanga prediction 2026: বাবা ভাঙ্গার ২০২৬-এর ভবিষ্যদ্বাণীতে বৃশ্চিক সহ একগুচ্ছ রাশির কপালে কী রয়েছে? কারা লাকি?)

(Shanidev Blessed Lucky Zodiacs: আসছে নতুন বছর! ২০২৬-এ ৩ রাশিতে দণ্ডনায়ক শনিদেবের কৃপাবর্ষণ আসন্ন, লাকি কারা? )

মকর

লক্ষ্মী নারায়ণ যোগ মকর রাশির জন্য খুবই লাভদায়ী। আপনার কর্মস্থলের দিক থেকে আপনি লাভবান হবেন। কাজ ব্যবসার দিক থেকে আপনি লাভবান হবেন। চাকরীরতদের চাকরিতে ভালো অবস্থান আসবে। বসের নজরে আপনার অবস্থান ভালোর দিকে যাবে। কেরিয়ারে নতুন কোনও উচ্চতায় যাবেন। যাঁরা চাকরি বদল করতে চান, তাঁদের জন্য এই সময় উত্তম। ব্যবসায়ীদের টাকা হু হু হু করে বাড়বে।

( HT Bangla Exclusive: প্রাণসংশয় ছিল শ্রেয়সের? প্লীহার আঘাত কতটা গুরুতর? HT বাংলাকে জানালেন চিকিৎসক)

কুম্ভ

ভালো সময় আসছে কুম্ভের। এই সময় এই রাশির জাতক জাতিকারা সৌভাগ্য পাবেন। দেশ বিদেশের যাত্রা করতে পারবেন। ধার্মিক বা মাঙ্গলিক কোনও স্থানে যাত্রা করতে পারবেন। নতুন চাকরি, গাড়ি, সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কোনও এক পরীক্ষায় পেতে পারেন সাফল্য।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )