Margshirsha Purnima 2025: ২০২৫র অগ্রহায়ণ পূর্ণিমা কবে পড়ছে? তিথি, তারিখ রইল
২০২৫র অগ্রহায়ণ পূর্ণিমার তিথি দেখে নিন।
প্রতিটি মাসের পূর্ণিমার আলাদা মাহাত্ম্য থাকে। আসছে বছরের শেষ পূর্ণিমা। ২০২৫ সালের শেষ পূর্ণিমা খুব শিগগিরই পড়তে চলেছে। বছরের শেষ পূর্ণিমার তারিখ দেখে নিন। ২০২৫ সাল শেষ হতে চলার আগে দেখে নিন পূর্ণিমার তারিখ। রইল পূর্ণিমাকে ঘিরে ব্রহ্ম মুহূর্তের সময়।

২০২৫-র শেষ পূর্ণিমার তারিখ ও তিথি:-
২০২৫ সালের শেষ পূর্ণিমা মার্গশীর্ষ পূর্ণিমা বা অগ্রহায়ণ পূর্ণিমা হিসাবে পরিচিত। ইতিমধ্যেই বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পড়ে গিয়েছে অগ্রহায়ণ মাস। আর এই মাসের পূর্ণিমা আসতে চলেছে খুব শিগগির। ৪ ডিসেম্বর, ২০২৫ বৃহস্পতিবার পড়ছে পূর্ণিমা তিথি। তিথি শুরু হবে ৪ ডিসেম্বর সকাল ৮ টা ৩৭ মিনিটে। তিথি শেষ হবে ৫ ডিসেম্বর, ২০২৫। সেদিন শুক্রবার, ভোর ৪টে ৪৩ মিনিটে শেষ হবে ২০২৫ সালের শেষ পূর্ণিমা। চাঁদ ওঠার সময়কাল বিকেল ৪ টে ৩৫ মিনিট।
( Imran Khan Vs Asim Munir: ‘আসিম মুনির মানসিকভাবে অস্থির,যদি আমার কিছু হয়..,’ বিস্ফোরক জেলবন্দি ইমরান)
( Vastu Shastra Tips: বাস্তুশাস্ত্র মতে বিয়ের পর নবদম্পতিদের ঘর কেমন হওয়া উচিত? রইল টিপস)
মার্গশীর্ষ পূর্ণিমায় ব্রহ্ম মুহূর্ত:-
এই দিনে ব্রহ্ম মুহুর্ত (সময়) ভোর ৪:১৯ মিনিটে শুরু হবে। এই দিনে ব্রহ্ম মুহুর্ত প্রায় ৩৯ মিনিট স্থায়ী হবে। শাস্ত্রে এই বিরল সময়কে বিশেষ তাৎপর্য বর্ণনা করা হয়েছে।
মার্গশীর্ষ পূর্ণিমার সকালে স্নানের জলে তুলসী পাতা অর্পণ করা শুভ। প্রথমে সেই জল মাথায় ছিটিয়ে নিতে পারেন এবং প্রণাম করার রীতি রয়েছে। এর পরে স্নান করা উচিত।স্নানের পর সূর্যদেবকে জল অর্পণ করা উচিত। এর পরে, মন্ত্রগুলি জপ করতে হবে। অনেকে এই দিনে কিছু দান করে থাকেন। মনে করা হয় এই দান খুব শুভ। অনেকে এই দিনে চন্দ্রদেবকে সন্ধ্যায় কিছু অর্পণ করে থাকেন।
(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )
ABOUT THE AUTHORSritama Mitraশ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More
E-Paper


