Mars and moon conjunction: এপ্রিলেই আসছে মীন সহ একগুচ্ছ রাশির ভালো সময়! তৈরি হচ্ছে তাবড় মহাযোগ

বৈদিক জ্যোতিষে উদ্যম, ভূমি, শক্ত, সাহস, পরাক্রমের কারক মঙ্গলকে মানা হয়। আর চন্দ্র হলেন, মানসিক স্থিতি, মনোবল, যাত্রার কারক।

Published on: Apr 2, 2026, 15:06:03 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

আসছে মহালক্ষ্মী রাজযোগ। ১৬ এপ্রিল মনের কারক চন্দ্র, মীন রাশিতে প্রবেশ করবেন। যেখানে আগে থেকেই সেনাপতি মঙ্গল রয়েছেন। এই দুই গ্রহের যুতির ফলে তৈরি হবে মহালক্ষ্মী রাজযোগ। বৈদিক জ্যোতিষে উদ্যম, ভূমি, শক্ত, সাহস, পরাক্রমের কারক মঙ্গলকে মানা হয়। আর চন্দ্র হলেন, মানসিক স্থিতি, মনোবল, যাত্রার কারক। এই রাজযোগের প্রভাব সব রাশিতে দেখা যাবে। বহু রাশির জাতক জাতিকার মন প্রসন্ন থাকতে পারে। অনেকের উন্নতির যোগ রয়েছে। তার ফলে একাধিক রাশির জাতক জাতিকারা লাভ পেতে পারেন।

মহালক্ষ্মী রাজযোগে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা
মহালক্ষ্মী রাজযোগে লাভের মুখ দেখতে চলেছেন বহু রাশির জাতক জাতিকারা

মীন

কেরিয়ারে নতুন দায়িত্ব আসতে চলেছে। ভালো কোনও সুযোগ পেতে পারেন। নকুন দায়িত্ব কাঁধে আসতে পারে। আটকে থাকা কাজ সম্পন্ন হতে পারে। আত্মবিশ্বাস বাড়তে পারে। ভাবনার মধ্যে থেকে কোনও বড় সিদ্ধান্ত নিতে নাও হতে পারে। কোনও ভুল ধারণা তৈরি হতে পারে। টাকার সঙ্গে জড়িত বিষয়গুলিকে বিশেষভাবে নজর দিতে হবে।

ধনু

মহালক্ষ্মী রাজযোগ আপনাদের জন্য অনুকূল হবে। সুখ সুবিধা বাড়তে পারে। সম্পত্তি, গাড়ি, বাড়ি হাতে আসতে পারে। সুখ সুবিধা বৃদ্ধি হতে পারে। পরিবারে আনন্দের পরিবেশ দেখা যাবে। এই পরিস্থিতিতে খরচা হু হু করে বাড়বে। পারিবারিক মামলায় ছোট ছোট কথায় ঝামেলা হতে পারে।

মিথুন

কেরিয়ার আর ব্যবসার দিক থেকে মহালক্ষ্মী রাজযোগ শুভ। এই সময় কেরিয়ারে প্রমোশন দেখা দিতে পারে। কেরিয়ারে উন্নতি হতে পারে। ব্যবসায় নতুন সুযোগ পেতে পারেন। যাঁদের রোজগার নেই, তাঁরা পেতে পারেন চাকরি। এই সময় আপনাকে উদ্যোগ নিতে হবে কোনও কাজের জন্য। পাশাপাশি পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যেতে হবে লক্ষ্যে পৌঁছতে।

(এই প্রতিবেদন মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )

  • Sritama Mitra
    ABOUT THE AUTHOR
    Sritama Mitra

    শ্রীতমা মিত্র হিন্দুস্তান টাইমস বাংলার একজন চিফ কনটেন্ট প্রোডিউসার। ২০২১ সাল থেকে তিনি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। জাতীয় এবং আন্তর্জাতিক সংবাদের পাশাপাশি শ্রীতমার আগ্রহের জায়গা ক্রিকেট। এছাড়াও তিনি জ্যোতিষ বিভাগ দেখাশোনা করেন এবং জীবনযাপন সংক্রান্ত প্রতিবেদন লিখতেও তাঁর আগ্রহ রয়েছে। পেশাদার জীবন: পেশাদার জীবনের শুরুতে শ্রীতমা আকাশবাণী, শান্তিনিকেতনে উপস্থাপিকা হিসেবে কাজ করেছেন। ২০১০ সালে তিনি ইটিভি নিউজ বাংলায় কপি এডিটর হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ওয়ানইন্ডিয়া-সহ বিভিন্ন সংবাদমাধ্যমে কাজ করার পর তিনি হিন্দুস্তান টাইমস বাংলায় যোগ দেন। শিক্ষাগত যোগ্যতা: শ্রীতমা মিত্র ইংরেজিতে স্নাতক (বি.এ.) এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, শান্তিনিকেতন থেকে সাংবাদিকতা ও গণযোগাযোগে স্নাতকোত্তর (এম.এ.) ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: সাংবাদিকতার বাইরে শ্রীতমা একজন সাহিত্যপ্রেমী, ভ্রমণও তাঁর অন্যতম নেশা। ছুটির দুপুরগুলো তাঁর কাটে গল্পের বই নিয়ে। একটু লম্বা ছুটি পেলে তিনি দেশের ভিতর বা কখনও সখনও দেশের বাইরেও বেড়াতে যেতে ভালোবাসেন। তবে তাঁর প্রতিটা বেড়ানোর পিছনেই কাজ করে কোনও না কোনও বই বা সিনেমা থেকে তৈরি হওয়া কৌতূহল। অজানাকে জানার আগ্রহই তাঁকে বার বার নিয়ে গিয়ে ফেলে নানা অচেনা শহরে। সেই সব অভিজ্ঞতাকে লেখার রূপ দিতেও পিছপা হন না শ্রীতমা।Read More