রান্নাঘরের এই জায়গায় ভুলেও রাখবেন না নুন, হতে পারে সমূহ বিপদ

প্রত্যেক বাড়িতেই নুন থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। রান্নাঘর থাকবে আর সেখানে নুন থাকবে না তা কখনো হতে পারে না। কিন্তু এই নুন রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে। যে কোনও জায়গায় যদি আপনি নুন রাখেন তাহলে কিন্তু সেটি একেবারেই উচিত হবে না।

Published on: Feb 18, 2026, 19:00:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

প্রত্যেক বাড়িতেই নুন থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার। রান্নাঘর থাকবে আর সেখানে নুন থাকবে না তা কখনো হতে পারে না। কিন্তু এই নুন রাখার জন্য একটি নির্দিষ্ট জায়গা বেছে নিতে হবে। যে কোনও জায়গায় যদি আপনি নুন রাখেন তাহলে কিন্তু সেটি একেবারেই উচিত হবে না।

রান্নাঘরের এই জায়গায় ভুলেও রাখবেন না নুন
রান্নাঘরের এই জায়গায় ভুলেও রাখবেন না নুন

নিয়ম মেনে নুন যদি না রাখেন তাহলে আপনার জীবনে আসবে নেতিবাচক পরিস্থিতি যা আপনার আর্থিক এবং মানসিক চাপ তৈরি করবে।। তাই বাড়িতে নুন রাখার আগে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে আপনাকে।

আরও পড়ুন: অভিজিৎ নক্ষত্রে প্রবেশ মঙ্গলের, ভাগ্য উজ্জ্বল হবে এই ৩ রাশির

যে পাত্রে নুন রাখা হয় সেটি যেন কোনোভাবেই ইস্পাত বা লোহার না হয়। সবসময় কাঁচের পাত্রে নুন রাখা উচিত। এতে বাড়িতে বজায় থাকে সুখ স্বাচ্ছন্দ। খুব অসুবিধা হলে প্লাস্টিকের পাত্রে নুন রাখবেন।

দক্ষিণ দিকে নুন রাখা এড়িয়ে চলুন। এদিকে যমের দিক বলে মনে করা হয়। দক্ষিণ দিকে যদি নুন রাখেন তাহলে আপনার জীবনে আসতে পারে সমূহ বিপদ। বাস্তুশাস্ত্র অনুযায়ী, রান্নাঘরের দক্ষিণ পূর্বদিকে নুন রাখা প্রয়োজন কারণ এটিকে অগ্নিকোণ বলে মনে করা হয়।

আরও পড়ুন: সরস্বতী পুজোয় তৈরি হবে গজকিশোরী রাজযোগ, সম্মান বাড়বে এই ৩ রাশির

এছাড়া নুন যে পাত্রে রাখবেন সেটি সবসময় পরিষ্কার করে রাখবেন। অপরিষ্কার পাত্রে অথবা খোলা পাত্রে কখনো নুন রাখবেন না।